পুজো পরিক্রমা ২০২৪: কবিরাজ বাগান সার্বজনীন

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

গৌরীবেড়িয়া থেকে বেরিয়ে চলে এলাম কবিরাজ বাগান। যেটা খুব বেশি দূরত্ব মনে না হলেও কয়েক কিলোমিটার হাটার পরে সেটাই যেন বহুদূর মনে হচ্ছিল। কবিরাজ বাগানের পুজো মন্ডপটা কিছুটা ভেতরে তৈরি করা হয়। তেলেঙ্গা বাগানের আশে পাশের এই জায়গাগুলোতে অনেক কটি পুরনো পূজা মন্ডপ রয়েছে। সেইসব পূজা মন্ডপের মধ্যে কবিরাজ বাগান অন্যতম। হাঁটতে হাঁটতে সেখানে যখন পৌঁছলাম তখন ইচ্ছে করছিল রাস্তার উপরেই শুয়ে পড়ি। পুজোর তো বেশিদিন নয় তাই পথ চলে মন্ডপের সামনে চলে গেলাম। কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজো দু দুটি দিকে তুলে ধরেছে। দক্ষিণেশ্বর কালিবাড়ি এবং ২০২৪ সালের উদ্বোধন হওয়া গঙ্গার তলার মেট্রোরেল।

1000072494.jpg

1000072496.jpg

মন্ডপটা বালি ব্রিজের মতন অনেক উচ্চতায় বানানো হয়েছে ধীরে ধীরে গোল গোল পথে উঠে পড়লাম প্রায় তিনতলায়। দ্বিতীয় হুগলি সেতুর অনুকরণে বানানো হয়েছে এই অংশটি তার ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। রংবেরঙের আলোকসজ্জা মাঝে আমি মন্ডপের দিকে এগোতে থাকলাম। ব্রিজের অংশটা শেষ করে ঢুকে বললাম কলকাতায় চালু হওয়া গঙ্গার তলায় মেট্রোর মধ্যে। উত্তর কলকাতায় আরো একটি পুজো মন্ডপ মেট্রোর আদলে বানানো হয়েছে। তবে এইখানে দুদুটি ভিন্ন ভিন্ন মন্ডপ ভাবনা বেশ ভালই লাগলো। মন্ডপসজ্জা যেমন ভাবে বানানো তেমনই মন্ডপের আলোকসজ্জা। দুইয়ের মিশেলে সেজে উঠেছে কবিরাজ বাগানের পুজো।

1000072497.jpg

1000072500.jpg

1000075774.jpg

মেট্রোর আদলে থাকা অংশটি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম মন্ডপের গর্ভ গৃহে। এই অংশটি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের মত করে বানানো হয়েছে। যেখানে মায়ের স্থান হয়েছে ঠিক মাঝখানে। এখানে মায়ের প্রতিমা একচালার উপরে বানানো হয়েছে এবং প্রতিমা সজ্জাতে ব্যবহৃত সোনালী জরির কাজ। রাতের আলোক সজ্জায় যা আরো বেশি করে ফুটে উঠেছিল।

1000075775.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42