ঘন্টা খানেকের ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় বিগত দুদিনে অল্প অল্প করে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা পুরোপুরি যাচ্ছিল না। তবে আজ দুপুর বেলায় হঠাৎ করে ৮০ কিমি বেগে ঝড় আর ঝমঝমিয়ে বৃষ্টির জেরেই আবহাওয়ায় পুরো পরিবর্তন হয়ে গেলো। গরমের দাপট কমে বাতাস এক ধাক্কায় ঠান্ডা। সেসবের মাঝে আমি গেলাম ফেঁসে। আজ ঘর থেকে বেরিয়েছিলাম, বসে কাজ করতে না পারলেও কাগজপত্র নিয়ে বাড়িতে কাজ করব এই ছিল পরিকল্পনা। তগত দিনের মতো ভুল করছি না। বিল গুলো জোগাড় করে ঘরে কাজগুলো গুছিয়ে নেওয়ার ভাবনা। কিন্তু প্রকৃতি মাতৃকার কাছে আমার পরিকল্পনা ভেস্তে গেলো। ঠিক দুপুরবেলা নাগাদ কাজ সেরে যখন ফেরার তোড়জোড় করছি, তখনই হঠাৎ করে চারদিক অন্ধকার করে কুচকুচে কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো কালবৈশাখী। সে কী প্রবল বৃষ্টি আর ঝড়।

1000217141.jpg

1000217140.jpg

প্রায় ঘণ্টাখানেক ধরে একটানা ঝড় আর বৃষ্টি চলল। আমার ব্যাগে ছাতা থাকলেও আমি বাইরে বেরোনোর ঝুঁকি নিলাম না। কারণ এই রকম ঝড়ে ছাতা মাথায় দিয়ে বেরোলেও মাথা ভেজা বা শরীর ভেজা কোনোটিই আটকানো যাবে না। অগত্যা নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার শুরু হলো। ঘণ্টাখানেক পর ঝড়ের দাপট কমলো এবং বৃষ্টিও থামলো। সুযোগ বুঝে রাস্তায় বেরোলাম। কিন্তু বাইরের দৃশ্য দেখে চোখ কপালে উঠলো। যে রাস্তা ধরে আমি যাতায়াত করি, সেটি কিছুদূর এগোতেই দেখি পুরো জলের তলায়। শুধু জল নয়, ঝড়ের দাপট ভেঙে পড়েছে বড় বড় গাছের ডালপালা। সেই জমা জল আর ডালপালা এড়িয়ে কোনো রকমে গলি ঘুরে মুদিয়ালি ক্লাবের কাছে পৌঁছেছি, তখনই অবাক কান্ড থেকে দাঁড়িয়ে পড়লাম। বিশাল গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে।

1000217139.jpg

1000217138.jpg

অল্প কাছে গিয়ে দেখি গাছটা দাঁড়িয়ে থাকা দুটো গাড়ির ওপর পড়েছে। গাছের ভারে গাড়ি দুটোর ছাদ ধুমড়ে মুচড়ে গেছে। চারপাশে অনেক ধরনের তার ছিঁড়ে লণ্ডভণ্ড অবস্থা। অত্যন্ত সাবধানে সেখান থেকে চলে এলাম কারণ কোন বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকলে বাঁচবার কোন উপায় নেই। ঘরে ফেরার পথে বাসে উঠে নিউজ চ্যানেল খুলে দেখি কলকাতায় আজ প্রায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে গেছে। ক্ষয়ক্ষতির আন্দাজটা কদিন পরেই পাওয়া যাবে।

1000217137.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60990.63
ETH 1575.34
USDT 1.00
SBD 0.47