লাইফ স্টাইল // বন্ধুদের সাথে সকালে খিচুড়ি খাওয়ার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-১২-২০২৩)

IMG20230812104904.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে সকালে খিচুড়ি খাওয়ার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার দিকে। আজকের প্রাইভেটে পরীক্ষা ছিল তাই পড়াগুলো ভালোভাবে রিভিশন করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। বন্ধুরা মিলে আমরা বেশ মজা করেই আজকে খিচুড়ি খেয়েছিলাম। সত্যি সকালবেলায় হোটেলে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। খিচুড়ি শেষে আবারো বন্ধুদের সাথে কোক খেয়েছিলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে এসে আবারো আপনাদের মাঝে পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

IMG20230812104845.jpg

IMG20230812104819.jpg

সকাল বেলায় আমরা বন্ধুরা মিলে খিচুড়ি খেতে গিয়েছিলাম তখন হোটেলে তেমন একটা ভিড় ছিল না। আমরা খিচুড়ি খেতে গিয়েছিলাম মূলত তিনজন বন্ধু মিলে। প্রথমে আমরা হোটেলে গিয়ে খিচুড়ি অর্ডার করার পরে হাত-মুখ ধুয়ে টেবিলে বসার পরে আমাদের টেবিলে তিন প্লেট খিচুড়ি দিয়েছিল। তখন আমি অনেক সুন্দর ভাবে প্রথমে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে আমি প্রত্যেকদিন হোটেলে ডাউল পরোটা খেয়ে থাকি কিন্তু আজকে বন্ধুদের সাথে খিচুড়ি খেতে চলে আসলাম। আসলে আমাদের মধ্য থেকে একজন বন্ধু বলেছিল খিচুড়ি খেতে তার নাকি খুবই ভালো লাগে। তাই আমরা সেই বন্ধুর আবদার মেটানোর জন্যই খিচুড়ি খেতে গিয়েছিলাম। আমার বন্ধুর নাম ছিল খালিদ। আসলে সব সময় আমরা এই তিনজন বন্ধুই একসাথে চলাফেরা করি। আসলে আমি যখন ঝালের ছবি তুলেছিলাম তখন ছবি তোলার সময় হয়তো আমার হাত একটু নড়ে গিয়েছিল তাই ছবিটা ভালো আসেনি তবে আপনারা বুঝতে পারবেন কিছুটা। চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিন্ন কিছু শেয়ার করার জন্য।

IMG20230812104921.jpg

IMG20230812104851.jpg

ঝাল আলু ছানা দিয়ে আমরা খিচুড়ি খাওয়া শেষ করার পরে আবারো এক প্লেট করে সবাই আমরা আবারও খিচুড়ি নিয়েছিলাম। আমরা সবাই দুই প্লেট করে খিচুড়ি খেয়েছিলাম। কিন্তু এবার খিচুড়ি খাওয়ার সময় আমরা সবাই মহিষের মাংস দিয়ে খিচুড়ি খেয়েছিলাম। আসলে গরুর মাংস আমার সবচাইতে ফেভারিট কিন্তু গরুর মাংস আজকে হোটেলে পাওয়া গিয়েছিল না। তাই আমরা আজকে মহিষের মাংস দিয়ে খিচুড়ি খেতে হয়েছিল। আমার সাথে আরেকজন বন্ধু রয়েছে তার নাম হচ্ছে মোঃ ফয়সাল আহমেদ। আমাদের প্রত্যেক জনের বিল হয়েছিল মাত্র ১৬০ টাকা করে। আমাদের মোট বিল হয়েছিল ৪৮০ টাকা। সবাই আমার কাছে আবদার করেছিল বন্ধু তুমি অনলাইনে কাজ করো আজকে বিল তোমাকে দিতে হবে। তাই সবার আবদার মেনে নিয়ে হোটেলে বিল শেষ করে আবারো কিছুক্ষণ পরেই আমরা বাইরে বের হয়েছিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।

IMG20230812111447.jpg

বাইরে বের হওয়ার পরে আমরা দোকান থেকে একটি কোক কিনে নিয়ে এসে খেয়েছিলাম। আজকে এই কোকের বিল দিয়েছিল আমার বন্ধু মোঃ খালিদ। আসলে আমরা তিনজন মিলে এক লিটারের কোক বেশ মজা করে খেয়েছিলাম। খিচুড়ি খাওয়ার পরে কোক খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। সবার শেষে আমরা তিনজন সেখান থেকে বিদায় নিয়ে সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি আজকের এই পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খিচুড়ি অনেক মানুষেরই খেতে খুবই ভালো লাগে। আপনারা বন্ধুদের সাথে খিচুড়ি খেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ব্যক্তিগতভাবে খিচুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আপনার মামা খুবই পছন্দ করে।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি আসলে আমাদের মামা ভাগ্নের পছন্দের বেশ মিল রয়েছে । আমি এবং মামা দুজনে খিচুড়ি বেশ পছন্দ করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

খেচুড়ি খেতে সবাই অনেক পছন্দ করে।আমিও খেচুড়ি খেতে খুবই পছন্দ করি।আপনি তাহলে সুন্দর একটি সময় বন্ধুের সাথে অতিবাহিত করছেন।সকালে গরম গরম খেচুড়ি খেতে খুবই ভালো লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাই প্রত্যেকদিন বন্ধুদের সাথে বেশ দারুন সময় কাটাই কিন্তু আজকে হোটেল খেয়ে সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42