DIY-এসো নিজে করি: পাঞ্জাবির গলার ডিজাইন

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।


আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মত আজও আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আসলে আজকে আমি পাঞ্জাবির গলার ডিজাইন করার চেষ্টা করেছি। যদিও ভালো পারি না তবে চেষ্টা করতে তো সমস্যা নেই । আশা করি আপনাদের কাছে আমার এই পাঞ্জাবির গলার ডিজাইন টি ভালো লাগবে।

PSX_20220808_095037.jpg



উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • একটা পেনসিল
  • কালো কালার কলম
  • স্কেল


অংকন পদ্ধতি:

ধাপ ১:

20220807_205747.jpg


এই ডিজাইন করার জন্য প্রথমেই একটি সাদা কাগজ নিয়ে নিবো। একটি পেন্সিল এর সাহায্যে পাঞ্জাবির গলা একে নিব।


ধাপ ২:


20220807_210048.jpg


গলা একে নেওয়ার পরে যেখানে ডিজাইন টও আঁকবো তার মাঝখানে অল্প ফাকা রেখে সমান ২টি দাগ দিয়ে নিবো।


ধাপ ৩:


20220807_210450.jpg


যে দাগ দিয়েছি তার ডান পাশের দাগ বরাবর সিম্পল একটা ডিজাইন করে নিবো। এরকম দিলে এটা দেখতে ভালো লাগবে।


ধাপ ৪:


20220807_211026.jpg


এরপরে বাম পাশের দাগে উপর থেকে নিচ পর্যন্ত লম্বাভাবে তিনটি কলসি একে নিবো। আর এটা আকার সময় সমানভাবে আকার চেষ্টা করবো।


ধাপ ৫:


20220807_212128.jpg


যে কলসি গুলো এঁকেছিলাম তার ভিতরে ইচ্ছে মত কিছু ডিজাইন করে দিলাম।


ধাপ ৬:


20220807_212808.jpg


এরপর আবার ডান পাশের দাগের ছোট্ট ৩টি দাগ দিয়ে একরি কলসি একে এর নিচে আবারো ৩টি দাগ দিয়ে নিবো।


ধাপ ৭:


20220807_213127.jpg

20220807_213435.jpg


কলসির নিচে যে ৩টি দাগ দিয়েছি তার নিচে একটি ফুল একে নিবো।



শেষধাপ:


20220807_213445.jpg


দাগ গুলোর ভিতরে কিছু ডিজাইন করে নিবো আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার এই পাঞ্জাবির গলার ডিজাইন । আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, প্রথম করছি তাই। আর এটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ। আগামীকাল আরো কোন পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

image.png


আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 4 years ago 

সত্যি বলতে পাঞ্জাবির কলারে এরকম ডিজাইন গুলা বেশ মানায়। পুরো বডিতে কাজ না থাকলেও সিম্পল কলার এ এই রকম ডিজাইন থাকলে সে পাঞ্জাবি দেখতে চমৎকার লাগে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

জি ভাই আমার কাছে ও আসলে সিম্পল সবকিছু ভালো লাগে

 4 years ago 

সত্যিই ভাইয়া পাঞ্চাবি গলার আর্টি অনেক সুন্দর হয়েছে।সাধারণ পাঞ্চাবিতে এরকম আঁর্ট বেশি ভালো লাগে।আপনি অনেক দক্ষতার সাথে আটি সম্পূণ করেছেন। এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

পাঞ্জাবির গলার ডিজাইন তৈরি পাঞ্জাবিতে করা হয় তাহলে আসলেই খুবই সুন্দর লাগবে

 4 years ago 

পাঞ্জাবির গলার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে আসলে বাজার থেকে কিনে আনা পাঞ্জাবি গুলোর গলার মধ্যে এভাবে ডিজাইন দেয়া থাকে। আপনি অনেক সুন্দর ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ভালো ভাবে করার চেষ্টা করেছে আপু। দোয়া করবেন যেন আরো ভালো কাট করতে পারি।

 4 years ago 

পাঞ্জাবির গলার ডিজাইন দারুন হয়েছে ভাইয়া। আপনি চমৎকার একটি ডিজাইন শেয়ার করেছেন। পাঞ্জাবিতে এই ডিজাইন করলে দেখতে দারুন লাগবে । ধন্যবাদ আপনাকে পাঞ্জাবির ডিজাইন শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

পাঞ্জাবির গলার ডিজাইন করা হয় তাহলে আসলেই দেখতে ভালো লাগবে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

খুবই সুন্দর একটি ডিজাইন প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার ডিজাইনটি ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল

 4 years ago 

ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি সবসময়। আমার ডিজাইন টি আপনার কাছে ভাল লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 4 years ago 

ডিজাইনটি দেখতে অসাধারণ লাগলো। খুবই সুন্দর হয়েছে ভাইয়া ।এভাবেই এগিয়ে যান।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 4 years ago 

ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এভাবেই সামনে এগিয়ে যেতে পারি

 4 years ago 

আপনি পাঞ্জাবির গলার ডিজাইন অসাধারণ ভাবে করেছেন। আসলে এরকম ডিজাইন খুবই ভালো লাগে এবং ইউনিক পোস্ট ছিল। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপু আপনাকে আমি ধন্যবাদ জানাই এর আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

বাহ্ বেশ চমৎকার করেছেন তো ডিজাইনটা 👌। সত্যি খুব ভালো লাগলো। ভাই এই নকশা টা একবার ফ্রেশ একটা পাঞ্জাবিতে করার চেষ্টা করবেন। খুব সুন্দর ফুটে উঠবে আশা করি।

 4 years ago 

কমেন্ট পড়ে সত্যিই অনেক উৎসাহিত হলাম ভাই অনেক ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ওয়াও আপনি আজকে অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে পাঞ্জাবির গলার ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন। আসলে আপনার তৈরি করা ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর ভাবে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ডিজাইন টি আপনার কাছে অনেক ভাল লেগেছে জেনে আমারও সত্যি খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

এত দিন আমার বাংলা ব্লগে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেছি আজ নতুন একটি ডিজাইন দেখলাম। পাঞ্জাবি ডিজাইন টি দেখতে সুন্দর লাগছে ভাইয়া। একদম বাস্তব পাঞ্জাবির ডিজাইনের মত লাগছে।

 4 years ago 

কিছু করার চেষ্টা করেছি দোয়া করবেন আর আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61485.93
ETH 1592.52
USDT 1.00
SBD 0.47