পাংগাস মাছ দিয়ে মুলা রান্নার রেসিপি || by @kawsar

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar


আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আজকে আবারো একটি পোষ্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এই সবজি টি সাধারণত হাফিজ ভাইয়াের খুবই প্রিয় আর তা হল মুলা। এরকম রেসিপি আমার কাছে খেতে খুব ভালো লাগে।


আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে মুলা ভুনা রেসিপি। আসলে এই অসময়ে মুলা কোথায় পেয়েছি এই প্রশ্ন অনেকেই করবেন সেটা আমি জানি আসলে যখন বাজারে গিয়েছিলাম তখনই দেখতে পেলাম আর মুলা যে মাছের সাথে ভাজি করে খেতে অনেক ভালো লাগে সে জন্য নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে।


PSX_20220701_185730.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
মুলাবড় সাইজের ২টি
মরিচের গুঁড়া১ চা চামচ
রসুন বাটা১চা চামচ
আদা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
ধনিয়ার গুড়া১ চা চামচ
লবণপরিমাণ মতো
তেল২টেবিল চামচ
পিয়াজহাফ কাপ
কাঁচামরিচ৬টি


20220701_145509.jpg

20220701_145457.jpg

20220701_145452.jpg

20220701_145447.jpg

20220701_145439.jpg




রান্নার প্রসেসিং ধাপে ধাপে দেখানো হলো:

𒆜ধাপ ১:𒆜


20220701_145656.jpg

আজকে আমি পাংগাস মাছ দিয়ে মুলা ভুনা রেসিপি করবো। সেই জন্য প্রথমেই আমি পাঙ্গাস মাছ তেলে ভেজে নেব। কেননা পাঙ্গাস মাছের তেলে ভেজে না হয় তাহলে আসলে এটা খেতে বেশি ভালো লাগে না। সেজন্যই মাছের ভিতরে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমান মত তেল দিয়ে দিয়েছে।।



20220701_145758.jpg


তেল গরম হয়েছে তখন এর ভিতর মাছ দিয়ে দিয়েছি এবং চুলার আচ মিডিয়ামে রেখে তেলে ভেজে নিতে হবে।।



20220701_145856.jpg


যখন মাছ গুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে।।





𒆜ধাপ 2 :𒆜


20220701_150032.jpg


এরপরে যখন মাছ ভাজা হয়ে গেছে তখন আমি মূল রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দেব এবং ২ টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে দেবো। যখন তেল গরম হবে তখন আমি হাফ কাপ পরিমাণ পিয়াজ এবং ৬টি কাঁচামরিচ মাঝখান থেকে ছিড়ে দিয়ে দেবো।



20220701_150040.jpg


পেঁয়াজ এবং কাঁচা মরিচ তেলে ৫ মিনিট ভাজা হয়ে যাবে এবং এর কালার হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে। তখন বুঝতে হবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর তখনই এর ভিতরে গুঁড়ো মশলা গুলো এড করে দিতে হবে।



20220701_150047.jpg


গুঁড়ো মশলা গুলো এড করে দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। এই মসলা গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য।



20220701_150101.jpg


পানির সাথে গুঁড়ো মশলা গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যখন মেশানো শেষ হবে তখন এর ভিতরে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিতে হব।



20220701_150208.jpg


এভাবেই ৫ মিনিট ধরে যতক্ষণ পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্তই মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যে মসলা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটা খেতে মজা হবে।





𒆜ধাপ: ৩𒆜


20220701_151312.jpg

20220701_151338.jpg


যখন মসলা কষানো হয়ে যাবে। তখন এর ভিতরের মূল রান্না করার জন্য পরিমাণ মত পানি দিতে হবে এবং আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুলা ও মাছ দিয়ে দিতে হবে। মূলা আসলে আমি আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এতে খেতে অনেক বেশি মজার হয়। মূলার একটা গন্ধ আছে সেটা আসলে হয় না।।



20220701_153543.jpg


এভাবে ১০ থেকে ১৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে মজার এই মাছ দিয়ে মুলা ভুনা রেসিপি। আসলে মুলা হালকা সেদ্ধ করা রান্না করা হয় তাহলে খেতে খুব মজা হয়। আমার রেসিপিটি খেতে অনেক ভালো লেগেছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।



20220701_153704.jpg

আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আমার রেসিপি খাওয়ার জন্য এখন আমি পরিবেশনের জন্য ছবি তুলেছি।




ডিভাইসস্যামসাং A-10
লোকেশনঢাকা



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 4 years ago 

পাঙ্গাস মাছ মুলার লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যাতে করে দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে। তবে অসময়ে মোলা কোথায় পেলেন এটাই তো ভাববার বিষয়

 4 years ago 

সত্যি ভাই পাংগাস মাছ আর মুলার এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল তবে এই সময়ে মুলা বাজারে পেয়েছি।

 4 years ago 

পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের। একটি ভালোভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। পাঙ্গাস মাছ অনেক খেয়েছি তবে মুলা দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি এবং রেসিপি তৈরি প্রসেস গুলো দেখে বোঝা যাচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 4 years ago 

ঠিক বলেছেন আপু পাঙ্গাস মাছের যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারও পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে এটা শুনে আমার ভালো লাগলো কেননা পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের।

 4 years ago 

আপনি খুব সুন্দর করে পাঙ্গাস মাছ দিয়ে মুলার রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। যদিও পাঙ্গাস মাছ আমি খুব একটা খাই না। তবে আপনার এসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পাঙ্গাস মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমিও আগে পাঙ্গাস মাছ খেতাম না কিন্তু পরে যখন খাওয়া শুরু করলাম, দেখলাম খুবই মজাদার।

 4 years ago 

ভাই, পাঙ্গাস মাছ দিয়ে মুলা রান্নার রেসিপি সত্যিই দারুণ হয়েছে। মুলা সবজি হিসেবে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সেই মূলা সবজিকে যদি যে কোন মাছের সমন্বয়ে তৈরি করা যায় তার স্বাদ অনেক বেশি পাওয়া যায়। তাই আপনার তৈরি পাঙ্গাস মাছ দিয়ে মুলার রেসিপি দেখে বুঝতে পারছি, খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। এই রেসিপির রন্ধন প্রণালী সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

মুলা আপনার খেতে খুবই ভালো লাগে এটা শুনে খুশি হলাম।

রেসিপিটি আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটি বাড়িতেই তৈরি করব। অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়। শুভেচ্ছা এবং অনেক দোয়া ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 4 years ago 

জি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন

হ্যালো, আমি তা করব যখন আমি একটি মনোরম স্বাদযুক্ত একটি ভাল মাছ পাব, একটি আন্তরিক অভিবাদন

 4 years ago 

আপনি পাংগাস মাছ দিয়ে মুলা রান্নার রেসিপি দেখতে অসাধারণ। আমার খুবই প্রিয় খাবার মাছ এবং মুলা একসাথে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখে মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। আমার তো দেখে জিভে জল এসে গেলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

মুলা ও পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না। তবে আপনার পছন্দ শুনে ভালো লাগলো।

 4 years ago 

পাঙ্গাস মাছ দিয়ে আপনি খুব চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। তার সাথে মুলা দেখে ও ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনার কমেন্ট পড়ে বোঝা যায় যে মুলা আপনার খুবই পছন্দের সবজি। আসলে আমার কাছেও খেতে বেশ ভাল লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

পাংগাস মাছ দিয়ে মুলা রান্নার রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে। পাঙ্গাস মাছের রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। আসলে পাঙ্গাস মাছ খেতে আমি খুবই পছন্দ করি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

আমার খুব পছন্দের আর খেতে খুব ভালোই লাগে। তবে আজকাল মুলা একটু গন্ধ হয় সেজন্য সেদ্ধ করে পাংগাস মাছ রান্না করেছি সেটা আসলে খুবই সুস্বাদু হয়েছিল।

 4 years ago 

পাঙ্গাস মাছ দিয়ে মুলা রান্নার অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আপনার মত করে এরকম ভাবে কখনো পাঙ্গাস মাছ দিয়ে মুলা রান্না খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে একদম ইউনিক লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ভাই এভাবে একদিন পাংগাস মাছ দিয়ে মুলা রান্না করে খেয়ে দেখবেন আশাকরি আপনার কাছে ভালো লাগবে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50