কিয়ামের ননস্টিক কড়াই ও ফ্রাইপেন কিনলাম।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো।
দিনকে দিন মানুষের জীবন যাত্রার মান পরিবর্তন হচ্ছে। মানুষের পছন্দ অপছন্দের পরিবর্তন হচ্ছে। মানুষের মন-মানসিকতার উপর লক্ষ করে বাজারেও বিভিন্ন ধরনের জিনিস আসতেছে। মার্কেটে গেলে জীবন যাত্রার নতুন নতুন জিনিস দেখা যায়। বিশেষ করে চায়নারা আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে। তারা প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। অনলাইনের মাধ্যমে সে জিনিস গুলো আমাদের নজরে আসছে।
আগের দিনের মানুষ মাটির পাতিলে রান্না-বান্না করতো। কলা পাতায় খাবার খেতো। তারপর সিলভার, স্টিল, লোহা এগুলো ব্যবহার শুরু হয়। এখন ননস্টিকের যুগ চলতেছে। এছাড়াও বিভিন্ন ভাবে বিদ্যুত ব্যবহার করে খাবার দাবার রান্না বান্না করছে। তো ননস্টিকের জিনিস গুলো দেখতেও অনেক ভালো লাগে। গত শুক্রবারে সন্ধ্যার পরে মার্কেটে গিয়েছিলাম কিছু ননস্টিকের জিনিস কিনতে।
ননস্টিকের বিভিন্ন শপের মধ্যে ঘোরাঘুরি করে দেখলাম। বিভিন্ন শপের মধ্যে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের ননস্টিকের পণ্য রয়েছে। কয়েকটি শপ ঘুরে আমরা উপরে ফটোগ্রাফি দেওয়া শপটিতে প্রবেশ করলাম। এখানে অনেক ধরনের ননস্টিকের পণ্যই রয়েছে। তাছাড়া সব ধরনের ইলেকট্রনিক পণ্য রয়েছে। রাইস কুকার, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রনিক চুলা সহ আরো অনেক কিছু। আমরা জাস্ট সিম্পল কয়েকটি পণ্য কিনবো। সেজন্য আমরা আমাদের পণ্যগুলো দেখতে লাগলাম।
আমরা একটি ফ্রাই প্যান আর নন স্টিকের একটি কড়াই নিবো। এই শপের মধ্যে আমাদের পছন্দ মত অনেক পণ্য ছিল। আমাদেরকে আর এফ এল এর টপার আর কিয়াম ব্র্যান্ডের পন্য দেখালো। আমরা আমাদের মত করে কিয়াম ব্র্যান্ডের দুটি জিনিস পছন্দ করলাম। আর এফ এল এর টপার থেকে কিয়াম ব্যান্ডের জিনিস গুলো কিছুটা দামি। তাছাড়া বর্তমানে কিয়ামের জিনিসগুলো একটু বেশি চলতেছে। সেজন্য আমরা কিয়ামের পন্য পছন্দ করলাম। দুইটা পণ্যের দাম একসাথে আমাদের কাছে ২৫০০ টাকা চাইলো। তারপর আমরা কিছুটা কমিয়ে ২১০০ টাকার মধ্যে ফিক্সড করলাম।
এ শপটিতে সংসার জীবনের সবকিছুই রয়েছে। ইলেকট্রনিক পণ্য থেকে ধরে সিরামিক, প্লাস্টিক, কাঁচের পন্যও পাওয়া যায়। আমরা আমাদের পছন্দের জিনিসগুলো আমাদের বাজেটের মধ্যে পেয়ে অনেক ভালো লাগলো। তারপর সেখান থেকে বের হয়ে আমরা কিছু কসমেটিকের পণ্য নিলাম। তারপরে অন্য একটি জায়গা থেকে কিছু সিরামিক্স এর পণ্য ও কিনলাম। সবকিছু কেনাকাটা করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল। তারপরে একটি অটো ধরে তারাতারি বাসায় চলে আসলাম। বাসায় বিরিয়ানি রান্না করা ছিল 😋।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রিয়েলমি সি-৫৩ |
| ফটোগ্রাফার | @joniprins |
| তারিখ | ০৭-০২-২০২৫ |
| সময় | রাত-১০.০০ |
| স্থান | নারায়ণগঞ্জ, ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
একদম ঠিক বলেছেন ভাইয়া দিন দিন মানুষের জীবনযাত্রা যেমন পরিবর্তন হয়েছে ঠিক তেমনি আসবাবপত্রের তেমন পরিবর্তন হয়েছে। দিন দিন নতুন নতুন জিনিস বাজারে উঠে যেগুলো দেখে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো। আপনি কিয়ামের খুব সুন্দর ননস্টিক কড়াই ও ফ্রাইপেন কিনেছেন। খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
জী যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ।
Done
বাসায় বিরিয়ানি রান্না করা আছে তাই বাহিরে দেরি করার প্রশ্নই ওঠে না। দ্রুত গিয়ে ভালোই করেছেন ভাইয়া। সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সত্যিই অনেক ভালো লাগে। দুই একটা আমাদেরকে উপহার দিলেও তো পারেন ভাইয়া।
বাসায় বিরিয়ানি রেখে বাহিরে বেশিক্ষণ থাকতে নেই,হা হা হা।
কালের বিবর্তনে সকল কিছুর পরিবর্তন ঘটছে সেরকম রান্নার সামগ্রীর ও।আপনি চমৎকার সুন্দর কিয়ামের রান্নার সামগ্রী কিনে ফেলেছে। সুন্দর হয়েছে। আমি ও ভাবছি কিছু দিন থেকে কিয়ামের ফ্রাইপ্যানে কিনবো।বেশ ভালো লাগলো।জমিয়ে খেয়েছেন বিরিয়ানি বুঝতে পারছি।
কিয়ামের জিনিস গুলো অনেক ভালো, কিনতে পারেন।