প্রথম টি-২০ ম্যাচে হেঁসে খেলেই জয় তুলে নিলো ভারত।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ
আমাদের মাতৃভাষার কমিউনিটি-

01.PNG

Screen Short Form https://www.cricbuzz.com/

বাংলাদেশের টিকেট টিম টাইগার বাহিনী বর্তমানে ইন্ডিয়া সফরে আছে। গত ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলার প্লান রয়েছে। এর মধ্যে দুইটি টেস্ট ও একটি টি-২০ খেলা হয়ে গেছে। তিনটি ম্যাচের সব কয়েটি ম্যাচে টিম ইন্ডিয়া দাপটে জয় তুলে নিয়েছে। তিন ম্যাচের একটিতেও বাংলাদেশের খেলার উন্নতি লক্ষ করি নাই। এর আগে আমি দুইটি টেস্ট ম্যাচের রিভিউ তুলে ধরেছিলাম। আজকে আমি প্রথম টি-২০ ম্যাচের রিভিউ শেয়ার করতে যাচ্ছি।

গতকাল স্থানীয় সময় সন্ধা সাড়ে সাতটার সময় গোয়ালিয়রের নিউ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটিং করে পারভেজ হোসেন ইমন ও উইকেট রক্ষক লিটক কুমার দাশ। এখানে ইমন একেবারে নতুন, অন্তর্জাতিক কোন ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হয়নি ইমন। অপেনিং ব্যাটসম্যান হিসাবে দুই জনই ব্যর্থ হয়। ইমন নয় বলে আট রান করে বোল্ড আউট হয়ে যায়। অপর পাশের লিটন মাত্র দুই বলে চার রান করে আরশদীপ সিং এর বলে রিংকু সিং এর হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়ে। তারপর মাঠে আসে ক্যাপটেন নাজমুল হাসান শান্ত ও তৌহিত হৃদয়। তারা দুই জন কিছুটা ধরে খেলার চেষ্টা করছিলো। শান্ত ২৫ বলে ২৭ রান করে। যার মধ্যে একটি ছয় ও একটি চারের বাউন্ডারী রয়েছে। আর হৃদয় ১৮ বল খেলে মাত্র ১২ রান করে। বল গুলো নষ্ট করলেও তেমন রান তুলতে পারে নাই।

02.PNG

Screen Short Form https://www.cricbuzz.com/

তারপর মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী খুবই বাজে খেলেছে। মাহমুদুল্লাহ মাঠে দাড়াতেই পারে নাই। দুই বলে এক রান আর জাকের আলী ছয় বলে আট রান করেছে। তবে আশার আলো জাগিয়েছিল মেহেদী হাসান মেরাজ। সে ‍কিছুটা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছিল। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারে নাই। মেরাজ ৩২ বল খেলে ৩৫ রান করেছে। রিশাদ ৫ বলে ১১ রান তুলে। তারপর আর কেউ তেমন রান তুলতে পারে নাই। তাসকিন আহমেদ ১৩ বলে ১২ রান করে। এর মধ্যে ১৯.৫ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে সক্ষম হয় টাইগার বাহিনী। ইন্ডিয়ার পক্ষে আরশদীপ সিং ও বরুণ চক্রবর্তী খুবই ভালো বোলিং করেছে। আরশদীপ সিং ৩.৫ ওভার বোল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছে। আর বরুণ চক্রবর্তী চার ওভার বোল করে ৩১ রান দিয়ে তিন উইকেট পেয়েছে।

03.PNG

Screen Short Form https://www.cricbuzz.com/

১২৮ রানের লক্ষ নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। স্বাগতিকদের পক্ষে অপেনিং ব্যাট করে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। স্যামসন ভালোই খেলেছে সে ১৯ বলে ছয়টি চার মেরে মোট ২৯ রান করেছে। আর এ শর্মা ৭ বলে ১৬ রান করে হৃদয়ের কাছে রান আউট হয়ে মাঠে ছাড়ে। তারপর মাঠে আসে উইকেট রক্ষক সূর্যকুমার যাদব। সেও ভালো খেলেছে মাত্র ১৪ বল খেলে ২৯ রান জমা করেছে। দুটি চার ও তিনটি ছয় মেরে ম্যাচ সাজিয়েছে। তারপর খেলার ইতি টানে নীতীশ রেড্ডি ও হার্দিক পান্ডিয়া। গতকাল নীতীশ পনের বল খেলে ১৬ রান করলেও পান্ডিয়া দারুন খেলেছে। সে মাত্র ১৬ বল খেলে ৩৯ রান করেছে। ১৬ বলে পাঁচটি চার ও দুইটি ছয় মেরেছে। দুই দলের মধ্যে তার রান সব থেকে বেশি। মাত্র ১১.৫ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয়ে বন্দরে পৌছে যায় টিম ইন্ডিয়া।

গতকাল বাংলাদেশের বোলিং ব্যাটিং কিছুই ভালো হয়নি। ব্যাটিং করতে গিয়ে ব্যাটসম্যানরা যেমন ব্যার্থ হয়েছে ঠিক তেমনি বোলার গণও মার খেয়েছে। কোন ভাবে ইন্ডিয়াকে আটকানো যায়নি। বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের পর্যাপ্ত পরিমানে অনুশীলন দরকার। বাংলাদেশ টিমকে লড়তে হলে, জয় ছিনিয়ে আনতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এভাবে খেললে কিছু হবে না। যায়হোক পরের ম্যাচে ঘুরে দাড়ানোর আশা করি।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

image.png

image.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

456.gif

Sort:  
 2 years ago 

আমি অবশ্য গতকালকের খেলাটা দেখতে পারিনি তবে খেলা শেষ হওয়ার পরবর্তীতে জানতে পারলাম বাংলাদেশ অনেক বড় ব্যবধানে হেরে গিয়েছে। ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে মাত্র ১২৭ রানের টার্গেট দেওয়া একটা সহজ সমীকরণ ভারতের কাছে। যাইহোক আশা করছি আমাদের বাংলাদেশ দল আগামী টি-টোয়েন্টি ম্যাচে ভালো খেলবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

জী ভাইয়া খুবই বাজে খেলা হয়েছে। কারো হাতে হিট নেই। আরো অনেক অনুশীলন করতে হবে। ধন্যবাদ।

 2 years ago 

টি টুয়েন্টিতে এই রান কোন কিছুই না। এতো বাজে খেলেছে বাংলাদেশ সেটা বলার বাইরে। ভারত তাদের বি টিম নিয়ে নেমেছিল। অথচ তাদের সাথেও এমন ফলাফল বেশ হতাশার। এদের খেলা দেখা এইজন্যই বাদ দিয়েছি।

 2 years ago (edited)

জী ভাইয়া ভারতের টিমে পুরাতন অনেক ব্যাটসম্যান বসিয়ে রেখেছে। তারপরেও বাংলাদেশ সবাইকে হতাশ করেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64208.00
ETH 1800.07
USDT 1.00
SBD 0.38