চিকিৎসার উদ্দেশ্যে সাইকেলে যাওয়ার সময়ের অনুভূতি ও ফটোগ্রাফি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাইকেল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একটা আপুর কাছে যাওয়ার অনুভূতি। চিকিৎসা বলতে আমার মূলত জন্ডিস আছে কিনা সেটা চেক করার জন্য গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে। দুই তিন কিলোমিটার হবে হয়তো তাই আর কি সাইকেল নিয়েই গিয়েছিলাম। যেহেতু সাইকেল নিয়ে গিয়েছিলাম সেহেতু আমি যেখানে ইচ্ছা সেখানে থামতে পারছিলাম। তাই যেখানেই একটু সুন্দর দৃশ্য বা কোন ফুল দেখছিলাম সেখানেই নেমে ফটো তুলছিলাম সেগুলো আর আমি কি সুস্থ ছিলাম নাকি আজকেই সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব।
আপনারা স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পারছেন এটা মূলত যাওয়ার সময় আমি তুলেছি আমি মূলত দু'পাশ দেখতে দেখতে যাচ্ছিলাম তো এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই এটার একটা ফটোগ্রাফি করেছিলাম। তবে বাস্তবে ফটো থেকে অনেক। যাওয়ার সময় আমি শুধু এই ফটোটায় তুলেছিলাম আর কোন ফটো তোলা হয়েছিল না । তবে আসার সময় যে ফুল গুলার ছবি তুলেছি সেগুলো সব যাওয়ার সময় দেখেছিলাম।
এখন আপনারা ফটোতে যে ফুলের ছবিটা দেখতে পারছেন যাওয়ার সময় মূলত এই ফুলগুলো আমি প্রথমে দেখেছিলাম আর ভাবছিলাম আসার সময় এগুলোর ফটোগ্রাফি করব। যে কথা সেই কাজ আপনারা নিশ্চয়ই তা দেখতে পারছেন ফটোতে।
এটা ওই ফুল গুলোর যে ফল হয় সেই ফলের একটা ফটোগ্রাফি এই ফলগুলো আর ফুল গুলো মূলত আমি প্রথমবার দেখেছিলাম ঐদিন।
আপনারা এখন যে ফুলের ফটোটি দেখতে পারছেন এই ফুলটাও আমি প্রথম দেখেছিলাম ওই দিন দেখতে বেশ সুন্দর লাগছিল সাদা এই ঝাঁক ধরে থাকা ফুলগুলোকে। এইসব ফুলগুলো মূলত একই স্থান থেকেই তোলা।
আপনারা এখন যে ফুলের ফটোটা দেখতে পারছেন এটা মূলত আমি বেশ কিছুটা বাড়ির দিকে চলে এসেছিলাম তখন দেখি রাস্তার ধারে এই ফুলগুলো ছিল তো ফটাফট আর দেরি না করে এই ফুলের ফটোগ্রাফি ও করে নিলাম ফুলগুলো দেখতে বেশ সুন্দর এটা আমি আগেও একদিন দেখেছিলাম আমার কাছে এগুলো দেখতে স্টার ফুল লাগে ।
তো যাতায়াতের সময় মূলত আমি এই ফটোগুলো তুলেছিলাম তাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সুস্থ ছিলাম। আর এটা আমার আপুর বাসায় আসার ২/১ দিন আগের ঘটনা।
| ধন্যবাদান্তে | @johir65 |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইসঃ | Mobile |
| মোবাইল নেমঃ | vivo y11 |
| ক্যামেরাঃ | 13mp |
| লোকেশনঃ | গাংনী-মেহেরপুর |
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট আশা করি ভালো লেগেছে খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
আপনি খুব সুন্দর করে সাইকেল নিয়ে যেতে যেতে খুব অসাধারণ ফটোগ্রাফি করেছেন। সাইকেল নিয়ে যাওয়া যেখানে মন চায় ওখানে দাঁড়ানো যায়। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুব অসাধারণ লাগলো। আপনার শরীরের জন্ডিস আছে কিনা তা চেক করতে গেলেন। আল্লাহ যেন সুস্থ রাখে এই কামনা করি। সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার অনুভূতিটি পড়ে ও তার সাথে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি সুন্দরভাবে বর্ণনা উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখার জন্য পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
你的照片拍得真好看!
আপনি সাইকেল দিয়ে যেতে যেতে খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। সত্যি দেখে খুব ভালো লাগলো। বুনো ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার লেখনি বেশ ভালো ছিলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।