আলু এবং বেগুন দিয়ে ছোট মাছের ঝোল রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||
আজ - ০৯ পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শীতকালে |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- ছোট মাছের ঝোল রেসিপি
- আজ ০৯ই পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ
- শুক্রবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সকাল সবাইকে.....!!
আপনাদের তো অনেক আগেই বলেছি মাছের জগৎ এ যত মাছ আছে তার মধ্যে ছোট ছোট মালা,ঢেলা মাছ এবং পাঙ্গাশ মাছ আমার অনেক প্রিয়। ছোট মাছ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে বিশেষ করে ঝোল রান্না করলে। ছোট মাছের ঝোল আমি অনেক বার খেয়েছি। তবে আজকের ছোট মাছের ঝোল রান্নাটা আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে। তাই আজকে একটু ভিন্না স্বাদ নেওয়ার জন্য ছোট মাছের ঝোল রেসিপি টা রান্না করলাম।
অনেক দিন যাবৎ মেসে থাকার কারনে ছোট মাছ খাওয়াই হয় না। যারা হয়তো মেসে থেকেছেন বা এখন ও অবস্থান করছেন, তারা ভালো বুঝবেন মেসের খাবার কেমন হয়। শুধুমাত্র বড় বড় মাছ খাওয়া হয়,ছোট মাছ খুবই কম খাওয়া হয়। তাই বাসায় আসার আগেই আম্মুকে বলছিলাম ছোট মাছ খেতে খুবই মন চাচ্ছে। তাই আমি বাসায় আসার পরে আম্মু ছোট মাছের ঝোল রান্না করেছে।আমি এখন আপনাদের মাঝে এই রেসিপি টা উপস্থাপন করবো। তো চলুন বেশি কথা আর না বলে রান্না শুরু করি।
- পেঁয়াজ
- রসুন
- কাঁচা মরিচ
- হলুদের গুড়া
- তেল
- লবণ
- মরিচের গুড়া
ধাপঃ-০১
সর্বপ্রথমে আলু,বেগুন এই সবজি গুলো ভালোভাবে কেঁটে নিতে হবে। সেই সাথে সবজি গুলো সুন্দর ভাবে পরিস্কার পানি দ্বারা ধুয়ে নিতে হবে। প্রয়োজনে দুই থেকে তিন বার পরিস্কার ভাবে ধুয়ে নিতে হবে।
ধাপঃ-০২
এবার মরিচ,পেঁয়াজ ও রসুন পাটায় ফেলে সুন্দর ভাবে বাটতে হবে। এমন ভাবে বাধতে হবে যেন প্রতিটি উপকরণ একে অপরের সাথে সুন্দর ভাবে মিশে যায়।
ধাপঃ-০৩
এবার কড়াই চুলার উপর রেখে দিয়ে তাপ দিতে হবে। তারপরে কড়াই এর উপর তেল ঢেলে দিতে হবে, তেলের বুদ বুদ আসার পরে উপকরণ গুলি তেলের উপর ছেড়ে দিতে হবে। তারপর চামচ দিয়ে সুন্দরভাবে নারানারি করতে হবে। সেইসাথে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিতে হবে।
ধাপঃ-০৪
এবার উপকরণগুলোর উপর আলু এবং বেগুন ঢেলে দিতে হবে।
ধাপঃ-০৫
এবার উপকরণগুলোর ওপর আলু এবং বেগুন মিশিয়ে দিতে হবে। তারপর একটি চামচ দিয়ে এমনভাবে নারানারি করতে হবে যেন উপকরণ গুলোর সাথে আলু বেগুন ভালোভাবে মিশে যায়।
ধাপঃ-০৬
এবার মাছগুলো উপকরণ গুলোর উপর ছেড়ে দিতে হবে, মাছগুলো ছেড়ে দেওয়ার পরে চামচ দিয়ে উপকরণের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং অনেক সময় ধরে এই নাড়ানাড়ির প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে।
ধাপঃ-০৭
আলু এবং বেগুন উপকরণগুলো সাথে ভালোভাবে মিশে গেলে এবং সিদ্ধ হয়ে গেলে পানি ঢেলে দিতে হবে, নিচ থেকে অবিরামভাবে তাপ দিতে হবে।
ধাপঃ-০৮
কিছু সময় তার দেওয়ার পরে পানিতে বুদবুদ আসবে, তখন তরকারির স্বাদ গ্রহণ করতে হবে। দেখতে হবে যে লবণ এবং ঝাল ঠিকমতো হয়েছে কিনা ..!যদি লবণ এবং ঝাল ঠিকমত না হয় তাহলে পরবর্তীতে সেগুলো একটু মিশিয়ে দিতে হবে ।তারপর অনেকক্ষণ তাপ দিতে হবে , তাপ দেওয়ার পরে পানি যখন শুকিয়ে যাবে তখন তরকারি চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
ধাপঃ-০৯
অনেকটা এরকম ভাবে পানি শুকিয়ে ফেলতে হবে।
ধাপঃ-১০
পরিবেশন
চাইলে আপনারাও এভাবে বাসায় ছোট মাছের ঝোল রান্না করে খেতে পারেন ।ছোট মাছের ঝোল রান্না টা সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল। আমি খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি, অনেকদিন পরে এরকম ছোট মাছের ঝোল খেতে সত্যিই অনেক ভালো লাগলো।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Realme 6i |
| বিষয় | আলু ও বেগুন দিয়ে ছোট মাছের ঝোল |
| ছবির কারিগর | @jibon47 |
| ছবির অবস্থান | [সংযুক্তি]( |
https://w3w.co/kilos.broth.fruitcake)
আমার পরিচয়
আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।
বাহহ দিন দিন রান্নার হাত বেস ফাইন হয়ে যাচ্ছে দেখতাছি সবই উপর মহল এর জন্য।অনেক দারুন আর সুস্বাদু একটি রেসিপি উপস্থাপন করেছেন আপনি।খুব সুন্দর হয়েছে ভাই। শুভ কামনা রইল।
হা হা হা ঠিক কথা ভাই🤣🤣 ধন্যবাদ আপনাকে
আলু বেগুন দিয়ে সুস্বাদু ছোট মাছের ঝোলয়ের এই রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
ছোট মাছ হলেও রান্নায় বেগুন আর আলুর স্বাদ বাড়িয়ে দেয় এগুলো। আমি যদি খুব ভুল না করি,এগুলো নিজেদের পুকুরের মাছ। এই মাছগুলো দিয়ে যেকোনো সবজি রান্না করলে খুব ভালো লাগে খেতে। আপনার রান্নার ধাপ এবং উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
একদম ঠিক বলেছেন আপু,আমাদের পুকুরের মাছ। ধন্যবাদ আপনাকে
এভাবে বেগুন ও আলু দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে করি এভাবে অল্প অল্প ঝোল রেখে মাছ রান্না করে খাই ।আপনার রান্নাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে রান্নাটি করলেন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু
প্রথমেই প্রশংসা জানায় আপনার উপস্থাপনার কৌশল গুলোর প্রতি সম্মান রেখে আপনার লেখাকে। আমরা বাংলা মাসের তারিখ গুলো অনেকেই মনে রাখি না কিন্তু আপনার পোস্টটি পড়ে আজকে খুবই আনন্দ পেলাম। আপনার ছোট মাছের রেসিপি সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
অনেক সুন্দর হয়েছে ভাই আলু ও বেগুন দিয়ে ছোট মাছের ঝোল । শীতকালে এসব তরকারি খেতে খুবই ভালো লাগে । আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে । ধন্যবাদ আপনাকে ভাই ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আলু ও বেগুন দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি রান্না করেছেন আপনি। সত্যি ভাইয়া ছোট মাছ আমার অনেক পছন্দের। অনেক সুন্দর করে রেসিপি রান্না করেছেন আপনি। দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে খেতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্যে
আলু এবং বেগুন দিয়ে ছোট মাছের অসাধারণ রেসিপি আপনি প্রস্তুত করেছেন দেখে খুব লোভ হচ্ছে খাওয়ার জন্য মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে প্রস্তুত প্রণালি দারুণভাবে আমাদের সাথে শেয়ার করেছেন তবে মনে হচ্ছে তরকারিতে হলুদ একটু বেশি হয়েছে
হুম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে
আলু বেগুন এবং ছোট মাছের সমন্বয় আপনি খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রধান কারণ হচ্ছে এই রেসিপিটা আমি খেতে খুবই বেশি পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আলু বেগুন দিয়ে সুস্বাদু ছোট মাছের ঝোল। গত দুইদিন আগে আমার বাসাতেও রান্না করেছিলেন আমার আম্মু। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল
এতো সুন্দর মন্তব্য করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
🥰🥰🥰