শীতকাল সবার জন্য সুখকর নয়

in আমার বাংলা ব্লগlast year

আজ--১৯ পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ |শুক্রবার | শীতকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে শীতকালে রাস্তার পাশের মানুষগুলোর জীবন ব্যবস্থা নিয়ে নতুন একটা পোস্ট শেয়ার করব, আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • শীতকাল সবার জন্য সুখকর নয়
  • আজ--১৯পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


বাংলাদেশ ছয় ঋতুর দেশ। সময়ের পরিবর্তনের সাথে সাথে পালাক্রমে এক এক ঋতু এসে হাজির হয় আমাদের সামনে। প্রত্যেকটা ঋতুতেই এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, এখন যেমন শীতকাল চলে এসেছে শীতের সময়টা এখন দারুণভাবে উপভোগ করছি। তেমন অনেক মানুষ আছে যাদের কাছে কিনা শীতকাল অনেক বেশি ভালো লাগে আবার এমন অনেক মানুষ আছে যাদের কাছে শীতকাল খুব একটা বেশি ভালো লাগে না তারা সবসময়ই গরমকাল একটু পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে তারা নাতিশীতোষ্ণ অনেক বেশি পছন্দ করে। শীতকাল আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগে কারণ গরমের দিনের তুলনায় শীতের দিনে পরিবেশটা একটু ঠান্ডা থাকে। মাঝে মাঝে গরম এবং শীত এই দুটোর তীব্রতা এতটা বেশি বৃদ্ধি পেয়ে যায় যে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়ে। গরমকালে যেমন গরমের তীব্রতা যখন অনেক বেশি বৃদ্ধি পায় তখন মানুষের অনেক রকমের সমস্যা দেখা দেয় এই যেমন ধরুন হার্ট অ্যাটাক সহ অন্যান্য অসুস্থতা মানুষকে ঘায়েল করে ফেলে। ঠিক তেমনিভাবে শীতের সময় বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়। শীতকাল মধ্যবিত্ত সহ ধনীরা খুব ভালোভাবেই উপভোগ করে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষদের জন্য শীতকাল আসলেই অনেক বেশি কষ্টের আর এই কষ্টটা অনেক বেশি ভয়ংকর হয়ে ওঠে যখন শীতের তীব্রতা অনেক গুণে বৃদ্ধি পায়।

এই শীতের সময় যাদের গরম পোশাক কেনার সামর্থ্য আছে এবং শীতের সময় সব রকমের সতর্কতা অবলম্বন করা সামর্থ্য আছে একমাত্র তারাই শীতকাল ভালোভাবে উপভোগ করতে পারে কিন্তু যেই মানুষগুলোর ঘর নেই থাকার মত কোন জায়গা নেই শীতের সময় শরীর গরম করার জন্য ভালো পোশাক নেই তাদের জন্য শীতকালটা আসলেই অনেক বেশি কষ্টের আর এই কষ্টটা আপনি কখনোই দামি শীতের পোশাক পড়ে দামী কম্বলের নিচে নিজের শরীর রেখে নিজের শরীর উষ্ণ অবস্থায় রেখে আপনি কখনোই সেই মানুষগুলোর কষ্ট উপলব্ধি করতে পারবেন না। গত কয়েকদিন আগে বাসায় গিয়েছিলাম বাসায় যাওয়ার পথে কমলাপুর স্টেশনে গিয়ে কিছু কিছু দৃশ্য দেখে আসলেই অনেক বেশি খারাপ লেগেছে এই খারাপ লাগাটা আমি কখনোই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখানে শীতের সময় মানুষ নিজের শরীরকে উষ্ণ রাখার জন্য অনেক ধরনের পোশাক পড়েছে সেখানে সেই মানুষগুলো শুধুমাত্র একটা টি-শার্ট পরে স্টেশনের ধারে বসে আছে ছোট্ট একটু আগুন জ্বালিয়ে। এই মানুষগুলো কিভাবে শীতের সময়ে দিন অতিবাহিত করছে রাত অতিবাহিত করছে এটা কেউ বুঝতে চায় না বা খোঁজখবর নেয় না। এটা সত্যিই অনেক বেশি দুঃখের এবং অনেক বেশি কষ্টের।

africa-1994846_1280.jpg

source

আপনি কি কখনো মন থেকে উপলব্ধি করতে পেরেছেন যেখানে আবদ্ধ ঘরের মধ্যে থেকে কম্বলের নিচে শুয়ে থাকার পরেও শীতের তীব্রতায় আমরা মাঝে মাঝে কেঁপে উঠি সেখানে এই মানুষগুলো কিভাবে কংক্রিটের ঢালাই এর উপর শুধুমাত্র একটা কথা বিছিয়ে শুয়ে থাকে এদের গায়ে জড়ানোর মতো তেমন ভালো কোন কম্বল নেই, গায়ে জড়ানোর মতো ভালো কোন পোশাক নেই জানিনা এই মানুষগুলো আসলে শীতের মধ্যে কিভাবে তাদের দিন অতিবাহিত করে দিনে হয়তোবা সূর্যের আলোয় তারা কিছুটা উষ্ণ থাকার চেষ্টা করে কিন্তু সূর্যের আলো শেষ হওয়ার পরেই তাদের জীবনে নেমে আসে ভয়ংকর কষ্টের রাত। কিছু কিছু মানুষ দেখেছিলাম স্টেশনের ধারে কাগজ কুড়িয়ে এনে সামান্য একটু আগুন জ্বালিয়ে সেখানে শীত নিবারণের চেষ্টা করছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দেখে অনেক বেশি খারাপ লেগেছিল। যদিও আমি তাদের জন্য কিছু করতে পারিনি শুধুমাত্র আফসোস থেকে গিয়েছে, আফসোস থেকে অনেক কিছুই করতে মন চেয়েছে কিন্তু সে রকম ভাবে কোন কিছুই করতে পারিনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিনি এটা আমার বড় ধরনের একটা ব্যর্থতা আর এই ব্যর্থতাকে আমি কিভাবে সফলতায় রূপ দিব সেটাও বুঝতে পারছি না।

আমাদের সকলেরই উচিত এই শীতের সময় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। অন্যান্য সময়ে তাদের পাশে থাকা উচিত, তবে আপনাদের যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই রাতের বেলা একাকী শহরের ধার দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে অগ্রসর হবেন তখন দেখবেন রাস্তার পাশে এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলো শীতের তীব্রতায় কতটা বেশি কাপাকাপি করছে। এই মানুষগুলোর দুঃখ কষ্টের কথা তারা হয়তোবা কারো কাছে গিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে বলতে পারেনা কিন্তু দিনশেষে আমাদের সকলের এটা মনে রাখতে হবে তারাও মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। আমাদের শীতের পোশাক কেনার সামর্থ্য আছে আবার এমন অনেক মানুষ আছে যারা শীতের সময় শীতের অনেকগুলো পোশাক থাকে যারা ঘরের মধ্যেই ফেলে রাখে সেই পোশাকগুলোও যদি আমরা তাদেরকে দিয়ে কিছুটা শীত নিবারণের চেষ্টা করি তাহলে হয়তো বা তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে। আমাদের সকলেরই সকলের জায়গা থেকে কিছুটা সাহায্য বা সহমর্মিতা যেটাই বলেন না কেন সেটা করা উচিত এতে করে মানুষ মানুষের খুব কাছের চলে যেতে পারবে। মানুষ মানুষকে হৃদয় দিয়ে ভালবাসতে পারবে। আমাদের সবসময়ই একটা কথা মনে রাখা উচিত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

fire-1651832_1280.jpg

source

আমি আসলে জানি না আপনাদের আজকের এই পোস্টটা কেমন লেগেছে তবে সত্যি বলতে আমি দু চোখে যেই দৃশ্যগুলো দেখেছি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। শীতের এই সময়টা সকলের কাছেই যে সুখকর তা কিন্তু নয় এমন অনেক মানুষ আছে যাদের কাছে এই শীতকালটা অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি যন্ত্রণার। তাই আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও শীত নিবারণের চেষ্টা করি। আপনি তাদের পাশে দাঁড়ানোর ফলে দেখবেন সেই মানুষগুলো যেরকম ভাবে খুশি হয়েছে আপনিও নিজের কাছে নিজের মনের কাছে অনেক বেশি শান্তি অনুভব করতে পারে, এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়শীতকাল সবার জন্য সুখকর নয়
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 
Screenshot_2025-01-03-12-20-29-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2025-01-03-12-23-11-28_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-03-12-24-06-84_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 last year 

হ্যাঁ যারা একটু দরিদ্র শ্রেণীর মানুষ চাইলেই নিজের সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক কিনতে পারেনা তাদের জন্য শীতের মৌসুমটা অনেক কষ্টের এক কথায় শীতের সাথে যুদ্ধ করে জীবন পরিচালনা করতে হয়। সুন্দর টপিক নিয়ে লিখেছেন কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।সত্যি ভাইয়া শীত সবার জন্য আনন্দের নয়। আসলে দরিদ্র মানুষের জন্য শীত অনেক কষ্টকর।তাই আমাদের সবার উচিত যার যার স্হান থেকে কতোটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন, শীতকাল সবার জন্য সুখের নয়। একশ্রেণীর মানুষের কাছে যেমন শীতকাল আনন্দের তেমনি আরেক শ্রেণীর মানুষের কাছে শীতকাল মানেই কষ্টের নাম। একশ্রেণীর মানুষ শীতকালে অনেক কাপড় কেনে যেগুলো কিনা একদিন পরে আর পরেনা আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের শরীরকে শীত থেকে বাঁচানোর জন্য একটা কাপড় চিনতে পারেনা। আমরা সকলে মিলে সাহায্য করলে হয়তো সুবিধাবঞ্চিত মানুষগুলোও একটুখানি শীতের স্বাদ পেতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42