কবিতা:- বিষাক্ত নগরী

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৪ চৈত্র | ১৪২৯ বঙ্গাব্দ | মঙ্গলবার| বসন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম, বিষাক্ত নগরী।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


japan-2014618_1280.jpg

source



শুভ বিকেল সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি


আমরা যখন কাউকে ভালবাসি তখন আমাদের কাছে মনে হয় এই পৃথিবীর সমস্ত সুখ বুঝি আমার ভেতরেই। কারো প্রেমে পড়ার পরের যে অনুভূতি এই অনুভূতি হয়তোবা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। পৃথিবীটাকে অনেক বেশি রঙিন মনে হয়, আপনি যেই শহরে ই থাকেন না কেন শহরটা আপনার কাছে অনেক বেশি রোমাঞ্চকর মনে হবে। শহরের অলি গলি রাস্তা সবকিছু আপনার কাছে অনেক বেশি রোমাঞ্চকর লাগবে। মনে হবে এই শহরের থেকে সুন্দর শহর হয়তোবা আর কোথাও নেই। আমাদের জীবনে যেমন ভালোবাসা আসে ঠিক তেমনি ভাবে বিচ্ছেদ শব্দটাও যোগ হয়। ভালোবাসা থাকলে বিচ্ছেদ থাকবে এমনটাই স্বাভাবিক। ভালোবাসার মধ্যে যদি বিচ্ছেদ না থাকতো তাহলে কতটা ভালোবাসা ছিল সেটা উপলব্ধি করা যেত না।

যখন আপনার বিচ্ছেদ হবে তখন সেই নগরকে আপনার কাছে অনেক বেশি বিষাক্তকর মনে হবে। মনে হবে এর থেকে বিষাক্ত শহর হয়তোবা আর কোথাও নেই। সবকিছুই নির্ভর করে আমাদের মন মানসিকতার উপর।আমরা যখন যেভাবে আমাদের মনকে ত্বরান্বিত করি আমাদের মনও ঠিক তেমনভাবেই উপলব্ধি করে। দেখুন, একই শহর সবকিছু এক তারপরেও এক এক সময় আমাদেরকে শহরটাকে এক এক রকম মনে হচ্ছে। আসলে ভালোবাসা সকল কিছু উর্ধ্বে এটাই প্রমাণ করে।


যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ--বিষাক্ত নগরী


এমন জগত কোথায় পাওয়া যায়,যেখানে বিচ্ছেদ নেই।
এমন জগত কোথায় পাওয়া যায়,যেখানে তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই।
এমন জগত কোথায় পাওয়া যায়, যেখানে ভালোবাসার মৃত্যু হয় না।
এমন জগত কোথায় পাওয়া যায়,যেখানে গোলাপ ফোটার মত ভালবাসার ফুল ফোটে।
তুমি কি এমন জগতের সন্ধান জানো....??
তুমি কি আমাকে বলতে পারো সত্যিই কি এমন জগত কোথাও আছে...??
যদি কখনো এমন জগতের সন্ধান পাও,তবে তুমি...!!
তবে তুমি, আমাকে সেই জগতের নাগরিকত্ব দিও।
সেখানে তুমি আমি নাগরিকত্ব নিয়ে বাঁচতে চাই।
আমি বারবার বহুবার তোমাকে হারাতে চাইনা।
আমি চাইনা আমার এই ভালবাসার মৃত্যু হোক,
এই বিষাক্ত নগরী আমাদেরকে আরো বেশি বিষাক্ত করেছে
হারিয়ে ফেলেছি আমি তোমাকে
এই বিষাক্ত নগরীকে পাখির বাসার মতো মনে হয়।
যেখানে ঝড় আসার আগেই সবকিছু নিঃশেষ হয়ে যায়।
এক আকাশ সমান অভিমান,আর এক সাগর সমান দুঃখ নিয়ে,আজ আমি ভবঘুরে।
যে নগরীতে তুমি নেই,সে নাগরী রেখে আমি কি করবো
একদিন হঠাৎ করেই জানতে পারবে আমি ভয়ঙ্কর দুঃসাহস নিয়ে এই নগরীতে আগুন জ্বেলে দিয়েছি।
পুড়ে ছারখার হোক এই বিষাক্ত নগর
যেমনভাবে পুড়েছে আমার এই প্রশান্ত মন।
এই নগরের প্রতি আমার ভালোবাসা মৃত,তবে..!!
তবে,তুমি যদি আবার ফিরে আসো ভালোবাসবো এই নগরকে।
আবার কাঠগোলাপ ছিটিয়ে দেবো,নগরের প্রতিটি রাস্তায় রাস্তায়।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়বিষাক্ত নগরী
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলে ভাই আমরা কল্পনাতে অনেক সুন্দর জগত আশা করি। কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের কল্পনার মতো এমন জগত কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ।কবিতা পড়তে আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে ।ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষ যেরকম ভাবে কল্পনা করে সেরকম ভাবে আসলে কোনরকম কোন কিছুই হয় না। কল্পনা নিতান্তই কল্পনার মতোই মনে হয় কিন্তু বাস্তবে তার কোন ভিত্তি নেই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এমন করো নগরী নেই যেখানে বিষাক্ত ভালোবাসা নেই। আসলে বিষাক্ত ভালোবাসাতে ভরে গেছে চারপাশ। তবুও সবাই ভালোবাসে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল। আর কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দরভাবে কবিতার লাইন গুলো মিলানোর জন্য এবং দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আসলে ভালোবাসা বিষাক্ততা হঠাৎ করেই চলে আসে এই বিষাক্ততা মানুষ নিজেকে নিজের মধ্য থেকে হারিয়ে ফেলে। আমার এই কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আসলে ই ভালোবাসা যেমন আছে তার মধ্যে বিচ্ছেদটাও আছে। ঠিকই বলেছেন বিচ্ছেদ না হলে ভালোবাসা কতটা ছিল সেটা উপলব্ধি করা যায় না। আপনি খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে আমার কাছে এমনিতেই খুবই ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে অন্যরকম একটা অনুভূতির প্রকাশ ঘটেছে। খুবই ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়ে। কবিতা লেখার টপিক ভালো ছিল কিন্তু বলতে হয়।

 3 years ago 

আমিও সেটাই মনে করি ভালোবাসা যদি বিচ্ছেদ না থাকতো তাহলে হয়তো ভালোবাসাটা কতটা ছিল সেটা উপলব্ধি করা যেত না। চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকারভাবে কবিতাটি তুলে ধরার। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মিষ্টি এবং বিশ দুটো নিয়েই ভালোবাসার সম্পর্ক। এ দুটো যদি ভালোবাসার মধ্যে না থাকে তাহলে ভালোবাসা কখনো পরিপূর্ণ হয় না। কখনো কখনো সেই ভালবাসায় মিষ্টি বেশি থাকে এবং কিছু কিছু ভালোবাসায় বিষাক্ততায় ভরে থাকে। তবে ভালোবাসায় বিচ্ছেদ না হলে উপলব্ধি করা যায় না ভালোবাসার মর্ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিষাক্তনাগর নিয়ে এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।

 3 years ago 

ভালোবাসার মধ্যে রাগ অভিমান অভিযোগ এগুলো থাকবে স্বাভাবিক। কিন্তু এই রাগ অভিমান অভিযোগ যখন অনেক বেশি চলে আসে তখন আর সে ভালোবাসাটা ভালোবাসা থাকে না অনেকটা তিক্ত তাই ভরে ওঠে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই ভাইয়া আমাদের কল্পনা যখন যেমন থাকে , অনুভুতি গুলোও তখন তেমন হয়ে যায় ৷ যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর লিখেছেন ৷ কবিতা প্রতিটি লাইন দারুণ লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা বিষাক্ত নগরী পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা রচিত করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আগামী দিনের জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে কবিতাটি চমৎকারভাবে শেয়ার করার। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কবিতা পোস্ট আমি সবসময় মিস করি কিন্তু আজ ঠিকই পড়ে নিয়েছি।বেশ ভালো কবিতা লিখেন আপনি।আপনার কবিতার লাইন গুলো বেশ অর্থবহুল।মানুষ কল্পনাতেই বেশি সুখী।মনের মাধুরী মিশিয়ে কবিতাটি লিখেছেন আপনি।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের মাঝে শেয়ার করছি। আমার এই কবিতাটি আপনার কাছে বেশ ভালো লেগেছে যিনি আমি সত্যিই খুবই খুশি। সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62521.97
ETH 1662.71
USDT 1.00
SBD 0.42