কবিতা:-নীড় হারা পাখি |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ২৬ অগ্রহায়ণ | ১৪২৯ বঙ্গাব্দ | রবিবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা নীড় হারা পাখি উপস্থাপন করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ২৬ অগ্রহায়ণ , ১৪২৯ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


eagle-339128_640.jpg

source



শুভ বিকেল সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি


আমাদের সকলেরই পাখি লালন পালন করার অনেক শখ থাকে। অনেকেই সেই শখ থেকে হয়তো বাজার থেকে পাখি কিনে নিয়ে আসে কিন্তু সেই পাখিগুলো তারা অনেকেই পোষ মানাতে পারে না। খাঁচার মধ্যে বন্দি করে রাখে পোষ মানানোর জন্য। যে পাখির মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বভাব সে কি অত সহজেই পোষ মানতে পারে...? হয়তো সে খাঁচার মধ্যে নিজেকে বন্দী জেলখানার মতো মনে করে। সে শুধুমাত্র সুযোগ খোঁজার অপেক্ষায় থাকে, সে অপেক্ষায় থাকে কবে সেই খাঁচা খোলা পাবে আর সে উড়াল দেবে। মুক্ত আকাশে উড়াল দিয়ে ডানা ঝাপটে এসে পুরো আকাশটা দেখবে মুক্ত আকাশে পাখি উড়ে উড়ে মুক্ত বাতাসে তাঁর জীবন কাটিয়ে দেবে। পোষ মানানো সেই পাখি যদি খাচা খোলা পেয়ে উড়ে চলে যায় পাখির মনিবের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে কখনোই এটা মেনে নিতে পারে না কারণ সে তার সেই পাখিকে অনেক বেশি ভালোবাসতো। ঠিকমতো খাবার খাওয়াতো পরিচর্যা করত কোন কিছুতে এসে যত্নের কমতি রাখেনি। কিন্তু পাখিটা যখন উড়ে যায় তার এই উড়ে যাওয়াটা সে মেনে নিতে পারে না। সে তার অপেক্ষায় থাকে সেভাবে হয়তো পাখিটা ফিরে আসবে কিন্তু সে আসলে কখনোই ফিরবে না। কারণ যার জন্ম হয়েছে আকাশে উড়ে বেড়ানোর জন্য সে কখনোই বন্দে জীবন পছন্দ করবে না। তাই পাখির মনিব অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে এই কবিতাটি লিখেছে। মূলত এই কবিতার মাধ্যমে পাখির মালিক তার সেই হারিয়ে যাওয়া পাখিকে খুব করে কাছে চাইছে।


কবিতা

কবিতার নামঃ--নীড় হারা পাখি


মনের খাচাটা খুলে দিলাম অনেক চওড়া করে,
ভেবেছিলাম পাখিটা থেকে যাবে মনের ঘরে।
পাখি আমার বড্ড রাগী,থাকলো না সে নীড়ে
চতুর পাখি উড়াল দিল খাচা খোলা পেয়ে।
আশায় আশায় প্রহর গুণী পাখি আসবে ফিরে,
হারিয়ে গেল দুরন্ত পাখি রাখিনি কিছু মনে।


হৃদয় মাঝে পাখি আমার থাকবে জীবন ভর,
হারিয়ে গেলেও এই পাখিকে করব না তো পর।
ভালোবাসার দোহাই দিয়ে রেখেছিলাম তারে,
হঠাৎ করে হারিয়ে গেল আমায় একা করে।
ভালোবাসায় বেধেছিলাম তার নয়ন খানি,
মাঝে মাঝে খেতে দিতাম দুধ চিনি আর পানি।
পাখি আমার এত বোকা বুঝলো না তো মন,
দূর আকাশে যেতে তার লাগবে কতক্ষণ।


আকাশ পানে চেয়ে থাকি পাখির কথা ভেবে,
হঠাৎ এসে ধরা দেবে ছোট্ট কুঠির নিচে।
দিনশেষে সকল পাখি নীড়ে ফিরে আসে,
আশায় আশায় থাকবো আমি খাবার নিয়ে বসে।
দিন গেল রাত্রি গেল দেখা পেলাম না তার
মনের কোণে দুঃখগুলো এখন ভীষণ ভার।
পাখি আমার ভালোবাসার মন বোঝেনি,
তাইতো পাখি উড়াল দিল ফিরেও তাকায়-নি।
দূর আকাশে উড়ে বেড়াও মুক্ত করে ডানা,
আমার মত ভালবাসা কোথাও পাবে না।
ভালোবাসা নিয়ে আমি রয়েছি পথ চেয়ে,
কখনো যদি মন চায় এসো তুমি ফিরে। ভালোবাসায় রাখবো বেঁধে ছোট্ট আমার নীড়ে,
সুখে দুখে থাকবো আমি শুধু তোমায় ঘিরে।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়নীড় হারা পাখি
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 years ago 

আমি ও বেশ কিছুদিন আগে দুইটা পাখি কিনেছিলাম,কিন্তু পোষ মানাতে পারিনি।তাই মনে হলো কিছু কিছু পাখি আসলেই পোষ মানানো যায় না।কবিতাটা বেশ সুন্দর হয়েছে।

আকাশ পানে চেয়ে থাকি পাখির কথা ভেবে,
হঠাৎ এসে ধরা দেবে ছোট্ট কুঠির নিচে।
দিনশেষে সকল পাখি নীড়ে ফিরে আসে,
আশায় আশায় থাকবো আমি খাবার নিয়ে বসে।
দিন গেল রাত্রি গেল দেখা পেলাম না তার
মনের কোণে দুঃখগুলো এখন ভীষণ ভার।

এই লাইনগুলো দারুন লেগেছে। ধন্যবাদ

 4 years ago 

আসলে কিছু কিছু পাখি আছে যে পাখিগুলো কখনোই পোস্ট মানে না তাদেরকে আপনি যত আদর ভালবাসা দেন না কেন তারা কখনোই আপনার পোষ মানবে না। সব সময় তারা মুক্ত বাতাসে উড়ে বেড়াতে চাইবে।

 4 years ago 

ঠিক বলছেন কবিতা সবাই পড়তে ভালোবাসে লিখতে ভালোবাসে।পাখিকে যেমন জোর করে খাচায় বন্দি রাখা যায়না ঠিক তেমনি কোন কিছু জোর করে আদায় করা যায়না। কারও কাছ থেকে জোর করে ভালোবাসা ও পাওয়া যায় না।যার মন যেখানে উড়তে,ভালবাসতে পছন্দ করে সে তার পছন্দের জায়গায় উড়বে।কাউকে জের করে আটকে রাখা যায়না।কবিতা খুব ভালো লিখছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখার সকলের কবিতা দেখে আমি সত্যিই রীতিমতো মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছি কবিতা লেখার। চমৎকার একটি মন্তব্য করেছেন পড়ে খুবই ভালো লাগলো।

 4 years ago 

কিছু পাখি কখনো পোষ মানতে চায় না। যত আদর দিয়ে রাখা হোক না কেন তারা সুযোগ পেলেই পালিয়ে যাবেই। আমার নিজের দুটি পাখি রয়েছে তবে খাচার দিকে নজর রাখি। কারন আমি জানি ওরা সুযোগ পেলেই পালিয়ে যাবে, সত্যিই তাদের পোষ মানাতে পারিনি।

আপনার আজকের কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। কারন বেশ দরদ নিয়ে ভেতর থেকে লিখেছেন।
ধন্যবাদ ভাই।

 4 years ago 

ছোটবেলা থেকেই আমার পাখি পালন করার অনেক শখ ছিল কিন্তু ভাগ্যক্রমে সেটা কখনোই হয়ে ওঠেনি। অবশ্যই আপনার পাখির দিকে নজর রাখবেন যেন উড়ে না যায়।

 4 years ago 

পাখি পুষতে অনেকে খুব ভালোবাসে।পাখি পুষতে পুষতে অনেক মায়া পরে যায় পাখির প্রতি। আপানার আজকের কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আসলে কোন প্রাণী যদি আমাদের সংস্পর্শে কিছুদিন থাকে তাহলে আমরা সেই প্রাণীকে ভালবেসে ফেলি। আর সেই পোষা প্রাণী যদি পাখি হয় তাহলে তো আর কোন কথাই নেই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago (edited)

ভাইয়া সব পাখি তো আর পোষ মানে না। কিছু পাখিকে আপনি যতই আদর যত্ন করে রাখেন না কেন! সে আপনার কাছে থাকতে চাইবে না। কিন্তু কিছু পাখিকে আপনি সামান্য যত্ন দিলেও আপনাকে ছেড়ে যেতে চাইবে না। আসলে খাচা ছেড়ে এভাবে পাখি চলে গেলে বেশ কষ্ট লাগে। যাইহোক ভাইয়া খুবই ভালো লাগলো আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন কিছু কিছু বাকি আছে যাদেরকে যত ভালোবাসাই যাক না কেন সেটা সুযোগ পেলে উড়ে যাবেই। মূলত পাখির জন্ম হয়েছে আকাশে উড়ে বেড়ানোর জন্য খাঁচার মধ্যে বন্দি থাকার জন্য নয় এটাই তাদের বৈশিষ্ট্য।

 4 years ago 

একদম ঠিক বলেছেন, কবিতা পড়তে আমার অন্তত ভীষণ ভালো লাগে। এখন তো শুধু কবিতা পড়তেই না, লিখতেও অনেক বেশি ভালো লাগে। তবে অনেক সময় নিজের অনুভূতি থেকে লেখা হয় অনেক সময় নিজের ভাবনা থেকে লেখা হয়। আপনার আজকের কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি পাখিদের জন্মই হয় আকাশে উড়ে বেড়ানোর জন্য। আর পাখিদেরকে কখনো চাইলেও পোষ মানানো সম্ভব না।

 4 years ago 

আসলেই পাখিকে কখনোই খাঁচার মধ্যে বন্দি করে রাখা সম্ভব নয় সে মুক্ত জীবন পছন্দ করে খাঁচার মধ্যে বন্দি থাকতে কখনোই চায় না। আমার মনে হয় তাই সে সুযোগ পেলেই আকাশে উড়াল দেয় মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর জন্য।

 4 years ago 

পাখি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন,বেশ ভাল লেগেছে পড়তে। ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করেছেন, সুন্দর হয়েছে। সত্যি পাখিদের যত আদর, সোহাগ করেন না কেন, খাঁচা খোলা পেলে মুক্ত আকাশে সে উড়ে যাবেই। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম আসলে কবিতা লিখতে আমি যদিও তেমন একটা ভালো পারি না, তবে প্রতিনিয়ত চেষ্টা করছে সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে উপহার দেওয়ার।

 4 years ago 

নীড় হারা পাখি নিয়ে খুবই দারুণ ও চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। পাখি বসতে আমারও খুব ভালো লাগে। আগে পাখি পুষতাম এখন আর পোষা হয় না। তবে কবিতাটি প্রত্যেকটা লাইন ছন্দে ও তালে অনেক ভালো লেগেছে আবৃত্তি করতে। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমি শুধুমাত্র চেষ্টা করেছি কবিতার প্রতিটি লাইন ছন্দের সঙ্গে মিল রেখে কবিতা লেখার জন্য যাতে করে কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38