কবিতা:-গভীর ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ -২০ আষাঢ় | ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার |গ্রীষ্মকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম, গভীর ভালোবাসা।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ২০ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


love-you-1435257_1280.webp

source



শুভ দুপুর সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি



আমি বরাবরই বিশ্বাস করি ভালোবাসা সবসময়ই অনেক বেশি সুন্দর এবং রোমাঞ্চকর। ভালোবাসাটা সেই সময় অনেক বেশি সুন্দর এবং রোমাঞ্চকর যদি অপর পাশের মানুষটা সঠিক হয়। যদি আমাদের দেখাশোনাটা সঠিক মানুষের সঙ্গে হয় তাহলে ভালবাসার চেয়ে মধুর এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ভালোবাসার ক্ষেত্রে দুজনের মন মানসিকতা এক হওয়া উচিত একে অপরের ছায়া হয়ে বেঁচে থাকা উচিত। একে অপরকে এতটা বেশি ভালবাসা উচিত যে এখানে তৃতীয় কোন ব্যক্তি আসবে বা আবির্ভাব ঘটবে এরকম ধারণা কখনোই পোষণ করা সম্ভব না। মূলত সেটাই সত্যি কারের ভালোবাসা যে ভালোবাসায় দুজন দুজনকে কোনরকম স্বার্থ ছাড়াই ভালোবাসে। যদিও বর্তমান পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসার সংখ্যা খুবই কম। নিঃস্বার্থভাবে ভালোবাসার সংখ্যা কম হওয়ার পরেও আমরা ভালবাসায় কখনোই কার্পণ্যতা করি না।আমরা সবসময়ই ভালোবাসি, সবসময়ই আমরা প্রেমে পড়ি।

মনের মানুষ যদি সুন্দর হয় সুন্দর মনের মানুষ হয় তাহলে নিজেকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে ইচ্ছে হয় অনেকদিন, অনেক বছর। সত্যি বলতে ভালোবাসা কখনো বর্ণনা করে বোঝানো সম্ভব নয় এটা অনুভব করার একটা জিনিস সবসময় অনুভব করতে হয়। সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না হাতে হাত রেখে চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যায় অনেকটা বছর। আর আমি মনে করি এটাই সত্যিকারের ভালোবাসা।



যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ---গভীর ভালোবাসা


তোমার জন্য তৈরি করেছি ছোট্ট এক তাজমহল
জানি এটা সম্রাট আকবরের তৈরি তাজমহলের মত হবে না।
আর আমিও সম্রাট আকবর নই
তবে তুমি কিন্তু আমার কাছে মমতাজের মতই।
তোমার জন্য আমি তাজমহল তৈরি করতে না পারলেও
খড়কুটো দিয়ে ছোট্ট একটা ঘর তৈরি করতে পারব।
যেই ঘরে থাকবে শুধুমাত্র ছোট্ট একটা জানালা।
চাঁদনী রাতে সে জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করবে
চাঁদের আলো তোমার ঐ রূপের কাছে হার মানবে।
চাঁদ হয়তো একটা সময়ে ডুবে যাবে,নিঃশেষ হয়ে যাবে
কিন্তু তোমার প্রতি আমার ভালবাসা চিরন্তন।
মাঝে মাঝে হয়তো দু এক ফোটা বৃষ্টির পানি পড়বে।
বৃষ্টিতে ভিজে যাবে তোমার কেশ বরণ চুল, ভিজে যাবে তোমার চোখের পাপড়ি।
ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকবো আমি,
মাঝে মাঝে তোমার কারনে আমি ছাদ হব
নিজে ভিজবো শুধুমাত্র তোমাকে একটু শুকনো রাখবো বলে।
তোমার যে চোখে আমি ভালোবাসার গভীরতা দেখেছি
সেই গভীরতায় একটুখানি বেঁধে রেখ আমায়।
তোমার চুলে আমি যে সুঘ্রাণ পেয়েছি
সেই সুঘ্রানে আটকে রেখো আমায়।
হারাতে দেবনা তোমায় বেঁধে রাখবো আমার কোমরে
ভালোবাসা,ভালোবাসে শুধুই তাকে
ভালোবেসে বেধে রাখে যে।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়গভীর ভালোবাসা
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া সত্যি বলতে কবিতা পড়তে আমার কিন্তু আগে ভালো লাগতো না। আমার বাংলা ব্লগের একজন সদস্য হওয়ার কারণে দাদার অনুপ্রেরণায় এবিবি ফানের অনু কবিতার জন্য আজ কেন যেন কবিতা প্রেমী হয়ে উঠেছি। আপনার লেখা গভীর ভালবাসা কবিতাটি আমার কিন্তু বেশ লেগেছে ভাইয়া। ভালোবাসার স্পর্শে কবিতাটি আপনি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনু কবিতা থেকে আমরা সকলেই এখন মোটামুটি ভাবে সুন্দর সুন্দর কবিতা লিখছি যেটা সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটির অনুপ্রেরণা ছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসা নিয়ে লিখা আপনার কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে ভাইয়া। কবিতার লাইন গুলো একেবারে ভালোবাসায় সিক্ত। দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। চেষ্টা চালিয়ে যাবো এরকম সুন্দর কবিতা লেখার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই কমবেশি খুব ভালো ভালো কবিতা লিখে থাকেন। এবং প্রতিটা কবিতা খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেন। কবিতা লিখতে যেমন আমি ভালোবাসি তেমন পড়তেও খুব ভালোবাসি। আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। গভীর ভালোবাসা নিয়ে যে কবিতা লিখেছেন কবিতা প্রতিটা লাইন খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। কবিতা ছন্দ গুলো খুব চমৎকার ভাবে আপনি লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখায় এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। প্রতিনিয়ত এরকম সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপনি তো ভালোবাসা হচ্ছে একে অপরকে কোনরকম স্বার্থ ছাড়াই ভালোবাসা। যারা একে অপরকে কোনরকম স্বার্থ ছাড়াই ভালোবাসে সেটা প্রকৃত ভালোবাসা। আপনার লেখা গভীর ভালোবাসা কবিতাটা পড়ে মনটা জুড়িয়ে গেল। অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনার লেখা গভীর ভালোবাসা এই কবিতাটা।

 3 years ago 

কোন প্রকার শর্ত ছাড়া একে অপরের প্রতি যে ভালোবাসা সেটাই সত্যিকারের ভালোবাসা বলে আমি মনে করি তবে এরকম ভালোবাসা এখন খুবই কম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। কবিতার প্রতিটি লাইনে আপনার প্রিয়জনকে নিয়ে ভালোবাসার ঘর সাজাতে চাইছেন। যেখানে আপনি সম্রাট আকবরের মমতাজের সাথে তুলনা করেছেন।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম সুন্দর মন্তব্য করে যাবেন বলে আশা রাখি।

 3 years ago 

গভীর ভালোবাসা কবিতাটির মধ্যে অন্যরকম একটা টপিক রয়েছে। আসলে প্রিয় মানুষটার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটা মানুষ প্রিয় মানুষটার সাথে থাকতে পারলে তার কাছে মনে হয় পৃথিবীর সকল সুখ যেন তার মধ্যে রয়েছে। ভালোবাসাকে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। যাইহোক আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর হয়েছে ভাই।

 3 years ago 

আসলেই ভালোবাসা কোন কিছুর সঙ্গে তুলনা হয়না ভালোবাসার সকল কিছুর ঊর্ধ্বে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আহারে! কেমন হৃদয়ে হৃদয়ে গাথা অনুভূতিমূলক কবিতা পড়ে যেন হৃদয়টা নরম হয়ে গেল। কি ভালোবাসা জাগ্রত হয়েছে এই কবিতার মধ্যে। যেন কবিতাটা পড়তে গিয়ে নিজের ভেতরে তাজমহল গড়ে ফেললাম।

 3 years ago 

আমার এই কবিতাটি পড়ে আপনি নিজের ভেতরে তাজমহল গড়ে ফেলেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47