"রঙিন কাগজের তৈরি ফুল "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20241020_110020.jpg
আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম কিছু নিয়ে হাজির হয়েছি। গ্রাম বাংলার মেলায় ধরনের কিছু পেয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রঙিন কাগজের তৈরি ফুল। মেয়ে কোন বাচ্চা হলে সেই বাচ্চার জন্য মেলা থেকে এরকম রঙিন কাগজের ফুল কিনে আনতো।সাইফুল ঘরে টানিয়ে রাখা হতো। যেহেতু এই ফুলটা নানান রঙের হয়ে থাকে লাল হলুদ। ফুল ঘুরতো আর বাচ্চারা শুয়ে শুয়ে দেখতো। ছোটবেলায় আমি যখন আমার বাবার সাথে গ্রামের মেলায় গিয়েছিলাম তখন আমিও এরকম একটা ফুল কিনে এনেছিলাম। ছোটবেলায় এগুলো অনেক দেখেছি কিন্তু বর্তমানে এইগুলো আর খুব একটা দেখা যায় না। গ্রামীণ মেলাও দিন দিন প্রায় হারিয়ে যাচ্ছে। তাই ভাবলাম আপনাদের মাঝে এসে গ্রাম বাংলার মেলার ফুল কিভাবে তৈরি করেছি আপনাদের মাঝে দেখাই।এছাড়াও এই ফুলগুলো ঘরে এমনি সাজিয়ে রাখলেও অনেক সুন্দর লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

IMG_20241020_005748.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. আঠা
২. রঙিন ফিতা
৩. আকাশী কাগজ
৪.সাদা কাগজ
৫.নীল কাগজ
৬.কাঁচি

বিবরণ :

ধাপ -১

IMG_20241020_005934.jpg

প্রথমে সাদা, আকাশী এবং নীল রংয়ের কাগজ গোল করে কেটে নিব

ধাপ -২

IMG_20241020_010048.jpg

এভাবে ১৮ টি গোল করে কেটে নেওয়া সাদা আকাশী এবং নীল কাগজ নিব।

ধাপ-৩

IMG_20241020_010158.jpg

প্রতিটি কাগজে মাঝ বরাবর ভাঁজ করে নিব। ভাজ করলে কিছুটা এরকম দেখাবে।

ধাপ-৪

IMG_20241020_010445.jpg

এখন প্রথমে ভাজের একপাশে আঠা লাগাবো। তারপর অপর পাশের দুই সাইডে আঠা লাগাবো। এবং আর একটা কাগজের চার সাইডে আঠা লাগাবো।

ধাপ-৫

IMG_20241020_010704.jpg

এভাবে প্রত্যেকটা কাগজের ভাঁজে ভাজে আঠা লাগিয়ে একসাথে জুড়ে দেব।

ধাপ-৬

IMG_20241020_101208.jpg

সবগুলো কাগজ একসাথে আঠা দিয়ে জুড়িয়ে দিলে কিছুটা এরকম দেখাবে। আঠা দিয়ে লাগানোর সময় খেয়াল রাখতে হবে প্রথমে দাদা তারপরে আকাশী তারপরে নীল রঙের কাগজ যেন থাকে।

ধাপ-৭

IMG_20241020_101501.jpg

এখন এই রঙিন ফিতাটা নিয়ে ভাজ করা কাগজগুলোর সোজা পাশে ফাঁকা জায়গা আছে ওইখানে আঠা দিয়ে লাগিয়ে দিব।

ধাপ-৮

IMG_20241020_101615.jpg

এখন একপাশে চারদিকে আঠা লাগিয়ে অন্য পাশের সাথে গোল করে ঘুরিয়ে নিয়ে জুড়ে দেব।

শেষ ধাপ-

IMG_20241020_105340.jpg

IMG_20241020_101802.jpg

অবশেষে তৈরি হয়ে গেল গ্রাম বাংলার মেলার সেই ঐতিহ্যবাহী ফুল। বর্তমানে গ্রাম বাংলার মেলাগুলো যেমন হারিয়ে যাচ্ছে সেই সাথে হারিয়ে যাচ্ছে সেই মেলা কিছু সুন্দর সুন্দর নিদর্শন। বর্তমানে যে সব মেলা হয় সেগুলোতে সব আধুনিকতার ছোঁয়া। আশা করছি আপনাদের সবার এই ফুলটি ভালো লাগবে। যাই হোক আজ এখানেই শেষ করছি। আবার অন্যদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD-1.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণডাই পোস্ট ✨
মডেলnote-9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

IMG_20240928_164521.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
Sort:  
 2 years ago 

আমরা ছোটবেলায় মেলায় গেলে এরকম ফুল গুলো দেখতাম এবং কিনে নিয়ে আসতাম। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে হলে খুব সাবধানে বানাতে হয়। তবে আপনার এই কাগজের ফুল যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলটি দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজের তৈরি ফুল আমাদের মাঝে শেয়ার করলেন। এরকম ফুল আমি আগে খুবই বানাতাম।আপনারটাও অনেক ভালো হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে অপূর্ব সুন্দর লাগে। আপনার বানানো কাগজের এই বলের মতো জিনিসটি ঘর সাজাতে বেশ কাজে লাগবে। রংটা কম্বিনেশন খুব ভালো হয়েছে। প্রতিটা ভাব এত সুন্দর ভাবে দেখিয়েছেন যে কেউ চাইলে দেখেই করতে পারবে।

 2 years ago 

জ্বী আপু ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে সত্যি বেশ ভালো লাগে। এগুলো তৈরি করে যদি ঘরের মধ্যে কোথাও ঝুলিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল তৈরি করেছে। রঙিন কাগজের তৈরি এরকম ফুল দেখতে আমার ভালই লাগে। কিন্তু এরকম ফুল আমি তৈরি করতে পারি না। আজকে আপনার পোস্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে শিখে নিলাম। রঙ্গিন কাগজের এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কালের পরিবর্তনে এসব হারিয়ে গেছে এখন আর এসব কাগজের তৈরি ফুল আর দেখা যায় না।গ্রামে জিরো বয়সের বাচ্চাদের খেলা ছিলো এটি। আপনি হারিয়ে যাওয়া ফুলটি আবার বানিয়েছেন দেখে খুব ভালো লাগলো।ধাপে ধাপে ফুলটি বানানো পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটা ফুল তৈরি করেছেন আপু। রঙিন কাগজের যে কোন কাজ করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন। আপনার আজকের এই ডাই প্রোজেক্ট দেখে ভীষণ ভালো লাগলো। তৈরির প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41