উপভোগ করুন সূর্যাস্তের দৃশ্য
প্রিয় সুভাকাঙ্খী,
বিকেল বেলায় রওনা দিচ্ছি বাড়ি থেকে শেরপুর যাওয়ার উদ্দেশ্যে। তখন সময় তিনটা। অনেকদিন হলো আমার কম্পিউটার নষ্ট হয়ে আছে। কিন্তু সময় মিলাতে পারছিলাম না তাই এতদিন ধরে নষ্ট অবস্থায় ছিল কম্পিউটার।
আমি যখন বাড়িতে আছি কম্পিউটার নিয়ে, দুই থেকে তিন দিন ভালো ছিল, আমি কাজ করতে পেরেছি কম্পিউটার দিয়ে। কিন্তু একদিন হঠাৎ করে এশার নামাজের সময় নামাজ পড়ে আসলাম এবং রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম এরপর কম্পিউটার চালু করতে গিয়ে দেখি এই অবস্থা!
তো ভাবলাম আর সময় নষ্ট না করে বরং কম্পিউটার মেরামত করে নিয়ে আসি। তাইতো আজকে আমি চলে সিদ্ধান্ত নিলাম আর অপেক্ষা নয় এবার যাওয়া যাক।
সকালবেলায় বের হতাম তবে বেশ কিছু কারণে সকালবেলায় বের হতে পারি নাই। ৩:৩০ মিনিটে বাড়ি থেকে বের হলাম শুধুমাত্র মনিটর ব্যতিরেকে সবকিছুই নিয়ে আসলাম।
লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ডে যে বক্স দেখতে পাচ্ছেন এর মধ্যেই সিপিইউ। তো এখন আমি চলছি। জানি যেতে রাত হবে এর পরেও সন্ধ্যায় বের হলাম, কেননা কিছুই করার নেই বললাম তো বিভিন্ন কারণ ছিল এর পেছনে।
অটো ভাড়া ১৫ টাকা দিয়ে নৌকা ঘাটে পৌঁছে গেলাম। রাস্তায় আসার পর এমন অবস্থান মনে হয় যে নৌকা ছেড়ে দিচ্ছে দ্রুত যেন নৌকায় উঠতে পারি এজন্য দ্রুত নৌকার পাড়ে পৌছালাম।
এখন দেখছি এই পর্যন্ত আমাকে দিয়ে ৩ থেকে ৪ জন নৌকা ঘাটে উপস্থিত এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে। একজন মুরুব্বী বলল চারটা ৪৫ মিনিটে নৌকা ছেড়ে দিবে এখান থেকে। অবাক হয়ে গেলাম এখনো প্রায় এক ঘন্টা এই নৌকা ঘাটে অবস্থান করতে হবে তারপর নৌকা ছেড়ে দেবে।
যাই হোক বেশ কিছু সময় অপেক্ষা করলাম এরপর নৌকা ছাড়ার জন্য প্রস্তুত। নৌকা ছেড়ে দিবে ঠিক সেই সময় আমি নৌকায় গিয়ে উঠলাম এত সময় পাশে অবস্থান করছিলাম সূর্যের রূপকে ঢেকে রেখে। কেননা সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ ছিল সেই সময়।
অবশেষে নৌকা ছেড়ে দিল। সন্ধ্যাবেলায় ভ্রমণ কিন্তু বেশ আরামদায়ক ছিল আমার। কেননা সেই সময় সূর্যের আলো প্রখর নয় বরং ভালোই লাগে। ভালোলাগার পেছনে অন্যতম কারণ হচ্ছে কিছুটা শীতল আবহাওয়া বইছে। শীতল আবহাওয়ায় কিছুতো ঠান্ডা আবার কিছুটা সূর্যের আলোয় বেশ ভালই লাগছে।
একটু পরপরই দেখতে পাচ্ছি মাঝিদের কান্ডলীলা! কেননা মাঝিরা এই সময় চলে যাচ্ছে বাসায় কেউবা আবার পাড়ে নৌকা ভীড়াচ্ছে। এই দৃশ্য গুলো বেশ দৃষ্টি আকর্ষণ করে। গ্রাম বাংলার এমন অপরূপ দৃশ্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো।
সূর্য ডুবি ডুবি ভাব! যে এখনি আমি মোবাইল বের করে সূর্যের দিকে ফুকাস করলাম, জাস্ট অসাধারণ একটি ছবি ধারণ করার মত দৃশ্য চলে আসলো। সত্যিই অসাধারণ অসাধারণ ছিল এই সময়টুকু।
কতই না সুন্দর আল্লাহ তায়ালার সৃষ্টি। অপূর্ব রহস্যময় লুকিয়ে আছে যেন এই প্রকৃতির মাঝে। উপভোগ করি কিন্তু কখনো কল্পনা করি না চিন্তা ভাবনা করি না। কিন্তু এখানে গভীর চিন্তার বিষয়।
আমি একটা বিষয়ে খুবই ভালোভাবে লক্ষ্য করলাম এই এক ঘন্টা নৌকার মধ্যে অবস্থান করার সময় শেষ কিছু মুহূর্ত ছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে। সূর্য কিভাবে ডুবে যাচ্ছে আর রাতের আধার ঘনিয়ে আসছে। এই মুহূর্তটি সত্যিই উপভোগ করার মত এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করিয়ে দেয় অনেক অনেক বেশি।
@meraindia account
https://twitter.com/Md_Jakaria121/status/1724294230950957065?t=2aZ8RGFNjT7RwnARHEHkZA&s=19
আমি যখন ঢাকায় যাই তখন নদী দেখতে পাই। কেননা আমাদের কাছে ধরে তেমন কোন নদী নেই। অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে নদীর পাড়ে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা উপভোগ করলাম।সত্যিই অপরূপ।
আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে।আজকে আপনি কম্পিউটার ঠিক করার জন্য রওনা করেছেন। অবশ্যই সঠিকভাবে কম্পিউটার ঠিক করে বাড়ি ফিরে আসতে পারবেন। সূর্যাস্ত ডুবে যাওয়ার মুহূর্তটা আপনি খুব কাছ থেকে উপভোগ করেছেন। কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাল থাকবেন।
আমি যখন ঢাকায় যাই তখন নদী দেখতে পাই। কেননা আমাদের কাছে ধরে তেমন কোন নদী নেই। অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে নদীর পাড়ে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা উপভোগ করলাম।সত্যিই অপরূপ।
আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে।আজকে আপনি কম্পিউটার ঠিক করার জন্য রওনা করেছেন। অবশ্যই সঠিকভাবে কম্পিউটার ঠিক করে বাড়ি ফিরে আসতে পারবেন। সূর্যাস্ত ডুবে যাওয়ার মুহূর্তটা আপনি খুব কাছ থেকে উপভোগ করেছেন। কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাল থাকবেন।
অসাধারণ লাগছে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য গুলো।
এমন সব দৃশ্য দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হুম তা তো ভালো হবেই কেননা সুন্দর দৃশ্য।
ধন্যবাদ ভাইয়া এরকম একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
রাজশাহীতে থাকার সুবাদে আমিও নদীর সাথে মিশতে পারি খুব ভালোভাবে। অনেকবার সুযোগ হয় খুব কাছ থেকে সূর্যাস্ত দেখার।
এই শীতের মৌসুমে সূর্যাস্তের দৃশ্যটা অনেক সুন্দর হয়। বিশেষ করে নদী বা সমুদ্রের পাড় থেকে সুন্দর ভাবে দেখা যায়। আর হ্যা আল্লাহ তায়ালার সৃষ্টি খুবই অপূর্ব ও রহস্য ঘেরা।