সকালের স্নিগ্ধ আবহাওয়া এবং কোলাহল মুক্ত শান্ত পৃথিবী।
আমি জাকারিয়া তালুকদার। লিখছি Bangladesh থেকে |
|---|
সকাল দেখতে পাওয়া মানে নতুন একটি দিনের আগমন ঘটা। ঘুম থেকে ওঠার পর অর্থাৎ সূর্য মামা উঁকি দেওয়ার পূর্বেই যে আবহাওয়া টি থাকে তা অনেক শীতল আবহাওয়া। আর এই আবহাওয়া টি আমাদের অনেক ভালো লাগে। তবে বর্তমান যুবসমাজ এই আবহাওয়া টি উপভোগ করতে পারে না।
সকালে ঘুম থেকে ওঠার পর নামাজ আদায় করা হলো এরপর মাঠের মধ্যে সবুজ ঘাস রয়েছে সেই ঘাসের উপর শীতল পানি অর্থাৎ শিশির ভেজা ঘাস।
সেই ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে মন চাচ্ছে। তাই ময়লা থেকে পরিষ্কার রাখতে এই জুতা টি কে খুলে ফেললাম এবং শেষের ভেজা ঘাস তার উপর দিয়ে বিচরণ করলাম।
যখনই পায়ের সাথে এসেই শিশির বিন্দু স্পর্শ করল তখনই শরীরটা আমার শীতল হয়ে গেল। এভাবে কিছু সময় বিচরণ করার পর দেখলাম আমার পা গোরালি পর্যন্ত শিশির বিন্দু দ্বারা ভিজে গিয়েছে।যদি আপনি প্রত্যেক দিন সকাল বেলায় এমন একটু হাঁটাহাঁটি করেন সকালের সেই শীতল স্নিগ্ধ আবহাওয়ায় নিজেকে বিলিয়ে দেন দেখবেন আপনার মন অনেক শান্ত অনুভব করবে।
সকালের এই সময় টুকু তে আমি দেখতে পাই প্রত্যেকটি শহর প্রত্যেকটি জায়গা নিরব নিস্তব্ধ চারদিকে কেমন যেন গুম গুম শব্দ নেই নেই কোন আওয়াজ। কত সুন্দর নিরিবিলি পরিবেশ তখন দেখা যায়। আহা মনটা ভরে যায়।
সেই মাঠের আমাদের এই প্রতিষ্ঠানের শাকসবজি চাষাবাদ করা হয়। অনেকগুলো শাকসবজি আছে তার মধ্যে আপনাদের মাঝে তুলে ধরতেছে ঢেঁড়স।
এখন আর এই গাছগুলোতে ঢেঁড়স নেই বললেই চলে কেননা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ফলগুলো পাওয়া যায়। এখন আবার এই গাছগুলোতে ফুল ধরতেছে দেখা যাক ধরতেও পারে।
সেই ফুল গুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যেগুলো আবার নতুন করে ফুটতেছে। গাছগুলোর বয়স প্রায় চার মাস থেকে পাঁচ মাস হয়ে গেল। হয়তোবা এই গাছগুলো কেটে ফেলা হবে এবং নতুন করে আবার ঢেঁড়র গাছ রোপন করবে।
ফুলগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। তবে এই ফুল থেকে যে ঢেঁড়স হয় সে ঢেঁড়স কিন্তু কেউ খেতে চায় না মানে অনেকেরই অপছন্দ আবার অনেকের পছন্দনীয় একটি খাবার। অপছন্দনীয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইহা বিজলা বিজলা তাই মানুষ খেতে চায় না তবে এতে অনেক পুষ্টিকর গুণ রয়েছে।
যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন, এই গাছগুলোতে কিন্তু ঢেঁড়স রয়েছে আবার কোন কোন ফুল এর পাশেই একটি দুটি করে ঢেড়শ রয়েছে এবং অর্ধেক পৌঁছে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে।
একটা যত না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গাছগুলো থেকে অলরেডি ফলন হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ হয়তো বা এই গাছগুলোকে উপড়ে ফেলে দিয়ে আবার নতুন করে বীজ রোপন করে ফসল উৎপাদন করবে। তাইতো এই গাছগুলোর প্রতি আর যত্ন নেই! ঢেঁড়স গাছ তার নিজের মত বৃদ্ধি হচ্ছে ফুল ফুটেছে এবং ঢেঁড়স হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে।
আজকের মত এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহতালার কাছে প্রার্থনা করি আমাদের সুস্থতা দান করুন নেক হায়াত বৃদ্ধি করে দিন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you.
আসলে নতুন একটা সকাল মানেই নতুন একটা দিনের আগমন! আর সকাল বেলা একটু হাটাহাটি করা মানেই,,, মনের মধ্যে অনেক প্রশান্তি যা হয়তোবা অনেক টাকা পয়সা দিয়েও অর্জন করা সম্ভব নয়।
আসলে সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে! সেই সময় অনুযায়ী ফলন পাওয়া যায় ঠিক ঢেঁড়স গাছটাও এমনই।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে,, আপনি সকালবেলা টা খুব সুন্দর ভাবেই কাটিয়েছেন! আসলে এমন একটা সকালবেলা কাটানোর আনন্দটাই অন্যরকম! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।
মনের প্রশান্তি টাই সবচাইতে গুরুত্বপূর্ণ যাহা অঢোল টাকা পয়সা দিয়েও ক্রয় করা অসম্ভব। ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য।
Your post is really cool. I like such writings with natural theme. Keep it up friend.
Thank you friend
https://twitter.com/Md_Jakaria121/status/1685242995313127426?t=6AdY5j6_E8ZtIiCZo_UrwQ&s=19
ভোরের নিরবতা আমাকে বরাবরই মুগ্ধ করে আমিও ফজর নামাজের পর আলো ফুটলে বাইরের বিলের ধারে হাটতে যাই বুনোফুলের ঘাসের ফটোগ্রাফি করি। তবে আপনার মতো খালি পায়ে হাটতে সাহস পাই না মোটেও কারণ জোক পোকামাকড়। সকালের ঠান্ডা বাতাস মন ভালো করে দেয় এই সময়টা কেবলই একান্ত নিজের জন্য রাখা উচিত সবার। ২৪ ঘন্টার ব্যস্ত জীবনে ১ ঘন্টার স্বস্তী পুরোদিনের মানসিক শান্তি এবং ক্লান্তি কাটিয়ে দিতে সক্ষম।
হ্যাঁ একদমই তাই সকালের নীরবতা অনেক মুগ্ধকর যিনি ভালো লাগলো আপনিও ফজরের নামাজের পর এভাবে হাটাহাটি করতে পছন্দ করেন। তবে খালি পায়ে নয় যেহেতু পোকামাকড় এর ভয় রয়েছে। তবে আমাদের এখানে সেই রকম হয়নি। অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।