"তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিছু ডাক্তারের পরামর্শ নেওয়া।"

in Incredible India2 years ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বিষয়টি হল তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিছু ডাক্তারের পরামর্শ নেওয়া।

সুস্থতা আল্লাহ তায়ালার নিয়ামত যে অসুস্থ আছে সে বুঝে সুস্থতা কতটা মূল্য কয়েক মাস আগে ভালোই সুস্থতা ছিলাম তখন সুস্থতার মূল্য একদম ই বুঝতাম না যখন অসুস্থ হয়ে পড়লাম তখন থেকেই সুস্থতার মূল্য কতটা বড় বা বিশাল তা বুঝতে পারি

সুস্থতা যখন ছিলাম মন চাইলে খেলাধুলা করতাম এখন আর হয়ে ওঠে নাই তাই ভালো হওয়ার জন্য। কিছু ডাক্তারের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্তটা মূলত আমার আব্বুর কেউ চাইবে না তার সন্তান অসুস্থ থাকুক কোন মা বাবাই চায়না সন্তান ব্যথার যন্ত্রণায় কষ্ট পাক।

IMG20241021152634.jpg

তেমনি আমার মা বাবা আমি যখন সুস্থ ছিলাম বাড়িতে অনেক খেলাধুলা করতাম হাসি মুখে থাকতাম ইত্যাদি এখন অসুস্থতার কারণে খেলাধুলা করতে পারি না ব্যথার কারণে একটু কষ্ট অনুভব করি।

সে কারণেই একজন ভালো ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া চলতেছিল এক মাস পর ওই ডাক্তারের কাছে আবার যাওয়ার কারণে ডাক্তার সম্পূর্ণ কথা আবার খুলে বলি কি কি সমস্যা ডাক্তার অনুযায়ী আরো ১৫ দিনের ওষুধ দেয় 15 দিনের মধ্যে যদি ভালো না হয় তাহলে অপারেশনের দিকে যেতে হবে ডাক্তার এই কথা বলে দেয়।

সেই থেকেই মা বাবার মাথায় চিন্তা আমার মতই ছোট বয়সেই অপারেশন করতে হবে সে কারণে এক ডাক্তার কথাই তো অপারেশনের দিকে যাওয়া যায় না সে কারণে আব্বু চাইল ময়মনসিংহের পাঁচ থেকে ছয় জন বড় ডাক্তার হার বিশেষজ্ঞ। তাদের থেকে কি পরামর্শ নেওয়া যায় সেটা সিদ্ধান্ত নিল।

সকল ডাক্তার তো একসাথে হবে না সে কারণে একদিনেই সকল ডাক্তারের সিরিয়াল অনুযায়ী আমরা তাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য বলি প্রথমত ময়মনসিংহের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, সহকারী প্রধান, আরেকজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার ওদের সাথে কথা বলি।

IMG20241021155512.jpg

বড় বড় ডাক্তাররা মূলত বিকেল বেলায় চেম্বারে বসে আর সকালের দিকে হসপিটালে বা কলেজে থাকে সে কারণে চেম্বারে বসতে পারে নাই। প্রতিটা ডাক্তারের ভিজিট প্রায় হাজার টাকার উপরে পাঁচটা ডাক্তারের ভিজিট পড়ে গেছে ৫৫০০ হাজার টাকার উপরে।

ডাক্তারদের সাথে পরামর্শ করার মূল বিষয় ছিল অপারেশন করলে ভালো হবে না করলে কেমন হবে
তাদের সাথে কথা বলার মধ্যে দুইজন ডাক্তার অপারেশনের দিকে আশে পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে।

আর একজন ডাক্তার বলল কোমরের ব্যথা কখনো সারে না এটা অল্প না অল্প থাকবেই। আর দুই ডাক্তার এক ডাক্তারের কাছে রেফারেন্স করে দেই এই ডাক্তার দেখান তাহলে কি বলে সেটা আপনারা মানেন।

আমার সমস্যাটা ছিল কোমরের মধ্যে দুইটি হাড়ের মাঝখানে একটি রক চাপ পড়ে গেছে সে কারণেই আমার পায়ের ব্যথা করে। এই পাঁচটি ডাক্তারের সাথে কথা বলতে বলতে প্রায় রাত দশটার কাছাকাছি। বাড়িতে আসতে আসতে রাত মনে হয় তখন ১১ : ৩০ টা। বাজবে

IMG20241021172902.jpg

পাঁচটি ময়মনসিংহের দামি হসপিটালের গিয়ে দেখতে পারলাম এ পৃথিবীতে কেউ সুস্থ নয় সকলেই কিছু না কিছু অসুস্থতার মধ্যেই আছে। আল্লাহ যদি না ভালো করে পৃথিবীতে সকল ডাক্তার এসে চিকিৎসা করলে ভালো হবে না।

হসপিটালে বসে বসেই পোস্ট রেডি করার শুরু করি বাড়িতে এসে সময় পাবো না তাই ওইখানেই পোষ্টের কাজ সম্পন্ন করি।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 2 years ago 

মানুষ এখন হয়ত সুস্থ হবে হঠাৎ করে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝা যায় না। তবে আমরা মাঝে মাঝে নানা কারনে অসুস্থ হয়ে থাকি তখন সৃষ্টি কর্তার কৃপা ও ডাক্তারের পরামর্শ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করি। আপনি অনেক দিন যাবত অসুস্থ রয়েছেন তাই এসময়ে ডাক্তারের পরামর্শ মতো চলা উচিত। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার এই অভিজ্ঞতা পড়ে উপলব্ধি হলো, সুস্থতার গুরুত্ব সত্যিই কত বড় সম্পদ। অসুস্থতা যখন আসে, তখনই বুঝি সুস্থ জীবনের মূল্য কতটা গভীর। পরিবারের যত্ন এবং সঠিক চিকিৎসার জন্য আপনার বাবা-মায়ের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করে অপারেশন সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা সঠিক সিদ্ধান্ত ছিল। আশা করি, আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও আগের মতোই খেলাধুলা এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সুস্থতার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47