পারমিতা

in #love8 years ago

আমার ধার করে আনা যমজ ডানা-
অথচ তুমি বললে এবার যৌথ উদ্দোগে হবে পতন কিংবা উড্ডয়ন!
বালিহাঁস ডাহুক অথবা শঙ্খচিল
তাদেরও দু'টি ডানা থাকে-
থাকে একটি গন্তব্যের মানচিত্র।
অথচ উদ্দেশ্যহীন হেঁটে যাচ্ছি আমরা,
আমাদের পিছু পিছু নিদ্রালস কিছু মৌমাছি
মৃগনাভি ক্যানভাসে ফুটিয়ে তুলছে তারা একেকটি অবিকল মেরুদণ্ডহীন মৌচাক!
এবং আমি তোমাকে প্রশ্ন করলাম-
পারমিতা আমাদের নিজস্ব ডানা হবে কবে?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61758.62
ETH 1632.18
USDT 1.00
SBD 0.40