ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। বেশিরভাগ সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আজকে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করব। অনেকদিন পর ক্লে দিয়ে কিছু তৈরি করে শেয়ার করছি। ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সুন্দর ভাবেই তৈরি করা যায়। আর বিভিন্ন কালার ব্যবহার করতে পারে আরো বেশি সুন্দর হয় দেখতে। আমি আজকের ওয়ালমেট এ কালো রঙের কাগজের উপর ফুল এবং পাতা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000035362.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সাদা কাগজ
  • ক্লে
  • কাঁচি
  • কালার পেন
ধাপ - ১

প্রথমে আমি একটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি।

1000035350.jpg

ধাপ - ২

এরপর আমি কিছু ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি। আর পাপড়ি গুলোর মাঝখানে চাপ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।

1000035349.jpg1000035351.jpg
ধাপ - ৩

তারপর আমি ফুলের মাঝখানে কালো রঙের একটু ক্লে দিয়ে দিলাম। এভাবে করে আমি বেশ কয়েকটি ফুল তৈরি করে নিলাম।

1000035352.jpg1000035353.jpg
ধাপ - ৪

এরপর আমি ফুল গুলোকে সাদা কাগজের উপর বসিয়ে দিলাম।

1000035354.jpg

ধাপ - ৫

তারপর কালার পেন দিয়ে কিছু লতা ও কিছু পাতায় একে নিলাম‌। ‌ ‌‌

1000035355.jpg1000035357.jpg
ধাপ - ৬

এরপর ক্লে দিয়ে লেডিবাগ পোকা তৈরি করে নিয়েছি।

1000035358.jpg1000035359.jpg
Final Look

1000035364.jpg

1000035362.jpg

1000035361.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 8 months ago 

ওয়াও আপনি ক্লে ব্যবহার করে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। সত্যি অসাধারণ হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট টি। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আর দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। অনেক চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

ওয়াও আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু এমনি ভালো লাগে। আর এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে ছোট বাচ্চারা খেলাধুলা করতে খুব পছন্দ করে। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

বাহ্! ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো ওয়ালমেটটি দেখে। এই ওয়ালমেটটি দেয়ালে লাগিয়ে রাখলে, দেখতে খুবই সুন্দর লাগবে। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 8 months ago 

আমার ওয়ালমেট তৈরি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

আপনার কাছ থেকে সবসময় চমৎকার কিছু ওয়ালমেট দেখে আসছি। এই ওয়ালমেট গুলো যখন আমি দেখি তখন এর সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আজকেও যেভাবে আপনি এই চমৎকার ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে এই ওয়ালমেট তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 8 months ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42