ক্লে দিয়ে তৈরি সিম্পল একটি ওয়ালমেট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি যেকোনো জিনিস আমার বেশ ভালো লাগে। এই ওয়ালম্যাট টা আমি রঙিন কাগজের উপর করেছি। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা ঠিক রাখার এবং সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20250704-WA0010.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
  • রঙিন কাগজ
ধাপ - ১

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। এবার একটু ক্লে নিয়ে গাছের ডাল তৈরি করে নিয়েছি। একটু আকর্ষণীয় বুঝার জন্য আমি মাঝখান দিয়ে কিছু দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20250704-WA0000.jpg

ধাপ - ২

এবার সবুজ রঙের ক্লে ব্যবহার করে গাছের ডালে ছোট ছোট পাতা দিয়ে দিলাম। দুইটা করে সবুজ পাতা সেখানে দিয়ে দিয়েছি। এবার গাছের ডালে ক্লে দিয়ে পাখির বাসার মতো তৈরি করে নিলাম। এবার পাখির বাসার মধ্যে ছোট ছোট ডিমের মতো তৈরি করে নিয়েছি।

IMG-20250704-WA0002.jpg

ধাপ - ৩

বাসার কাছে দুইটা পাখি উড়ে আসছে এভাবে দুইটা পাখি তৈরি করে নিলাম।

IMG-20250704-WA0003.jpg

ধাপ - ৪

এবার গাছে লাল রঙের ফল বোঝানোর জন্য ছোট ছোট ফল তৈরি করে গাছের ডালে দিয়ে দিলাম।

IMG-20250704-WA0004.jpg

ধাপ - ৫

এরপর রঙিন কাগজের এক কোনায় হলুদ রঙের ক্লে দিয়ে একটা সূর্য তৈরি করে নিয়েছি। কাগজের নিচের দিকে ছোট ছোট ঘাসফুলের মত তৈরি করে নিলাম। এভাবে ক্লে দিয়ে সিম্পল ওয়ালমেট তৈরি করে নিলাম।

IMG-20250704-WA0014.jpg

Final Look

IMG-20250704-WA0005.jpg

IMG-20250704-WA0009.jpg

IMG-20250704-WA0012.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

অসাধারণ হয়েছে আপু। ক্লে দিয়ে তৈরি একটি ওয়ালমেট দারুন ভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়।

 last year 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ওয়াও দারুন ভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি। এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

আমার ওয়ালমেট তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি আপু খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভালো লাগে। আর আপনি ক্লে দিয়ে অসাধারণ ওয়ালমেট বানিয়েছেন। এবং এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতো চমৎকার লাগবে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একেবারে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ একটি ওয়ালমেট দেখে ভালো লাগলো। যেভাবে আপনি আজকের সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে যেভাবে আপনি এত অসাধারণ ভাবে ক্লে দিয়ে এত সুন্দর একটি সিম্পল ওয়ালমেট তৈরি করেছেন তা বেশ সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই ওয়ালমেট যখন আপনার কাছ থেকে দেখলাম তখন এটিকে একেবারে চমৎকার ভাবেই দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42