কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

1000059301.jpg

প্রথমে আপনাদের সাথে খুব সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে প্রত্যেকটা ফুল তার নিজ নিজ জায়গা থেকে সুন্দর। উপরের এই ফুলগুলো সম্ভবত কলাবতী ফুল। কলাবতী ফুল আমার খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে এই কালারটা খুবই সুন্দর দেখায় দূর থেকে। বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। ফটোগ্রাফি টা কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়ে করেছিলাম।

দ্বিতীয়

1000054120.jpg

এখানে আমি আপনাদের সাথে লাল টকটকে একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। গোলাপ ফুল সবারই পছন্দের। এ গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আমাদের বারান্দার গোলাপ ফুল গাছ থেকে ক্যাপচার করেছিলাম। ফুলটি আমার কাছেও বেশ ভালো লেগেছে।

তৃতীয়

1000057631.jpg

এখানে আমি আপনাদের সাথে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই জবা ফুল গাছটাতে প্রায়ই জবা ফুল ফোটে। জবা ফুল আমার খুবই পছন্দের। এই ফুলটি গোলাপি রঙের। এটাও ছাদ থেকে ক্যাপচার করেছি।

চতুর্থ

1000049054.jpg

এখানে একটা লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটাকে বলা হয় রেইন লিলি ফুল। ফুলগুলো বৃষ্টির সময় ফুটে বেশি। এ কারণেই রেইন লিলি ফুল বলা হয়। এই বর্ষাকালের সিজনটা এই ফুলের জন্য পারফেক্ট। এগুলো সাদা কালার ছাড়াও গোলাপি রঙের হয়ে থাকে। খুব সুন্দর লাগে দেখতে।

পঞ্চম

1000056818.jpg

এখানে আমি আপনাদের সাথে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। নয়ন তারা ফুলগুলো ও দেখতে খুব সুন্দর হয়। নয়ন তারা ফুলগুলো সাদা রংয়ের রঙের হয়ে থাকে। আমার কাছে সাদা নয়ন তারা ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। এই গোলাপি রঙের নয়ন তারা ফুল আমার কাছে ভালো লাগে।এটি মূলত আমি বারান্দা থেকে ক্যাপচার করেছি।

ষষ্ঠ

1000057791.jpg

এই ফুলটা কমবেশি সবারই খুব পছন্দের একটা ফুল। এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ আমারও ভীষণ পছন্দ। এগুলো অনেকগুলো কালারের হয়ে থাকে। তবে আমার কাছে এই সাদা এবং হলুদ রংয়ের কম্বিনেশন টাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করেছিল। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করা।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 8 months ago 

ওয়াও আপু আপনি তো অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গোলাপ ফুল ও জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 7 months ago 

আপু আপনি দেখছি ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42