কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0004.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • পেন্সিল কম্পাস
  • রং পেন্সিল
ধাপ - ১

প্রথমে আমি মাঝখানে বাঁকা করে একটা চতুর্ভুজ এর মতো অঙ্কন করে নিলাম। এবার এর চারপাশে বড় বড় ফুলের পাপড়ি ডাবল করে একে নিলাম। এরপর এই ড্রইং টুকু জেল পেন দিয়ে এঁকে নিলাম।

IMG-20240802-WA0000.jpgIMG-20240802-WA0010.jpg
ধাপ - ২

এবার বড় পাঁপড়ির মাঝখানের অংশগুলো হলুদ রং করে নিয়েছি। এরপর মাঝখানের অংশটুকু কালো করে নিয়েছি এবং ছোট ছোট পাতার মতো অংশগুলো সবুজ রং করে নিলাম।

IMG-20240802-WA0009.jpg

ধাপ - ৩

বড় বড় পাপড়ির মাঝখানে বিভিন্ন রকম ডিজাইন করে নিলাম। এর পাশে ছোট ছোট বৃত্ত দিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG-20240802-WA0008.jpg

ধাপ - ৪

এরপর পাপড়ির মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর মধ্যে কিছু কালার করে নিলাম। সবগুলোই সবুজ কালার করে নিয়েছি।

IMG-20240802-WA0007.jpg

ধাপ - ৫

এরপর বড় বড় পাপড়ির চারপাশে আরো কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।

IMG-20240802-WA0006.jpg

ধাপ - ৬

এরপর এই ছোট ছোট ফুল গুলোর মধ্যে সবুজ এবং হলুদ কালার কম্বিনেশন এর রং করে নিয়েছি। এভাবে কালারফুল মেন্ডেলা আর্ট করে নিলাম।

IMG-20240802-WA0001.jpg

Final Look

IMG-20240802-WA0002.jpg

IMG-20240802-WA0003.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 9 months ago 

কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 9 months ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। নিশ্চয় ধাপ দেখে যেকেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু।

 9 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

বরাবরের ন্যায় আপনার আজকের আর্ট করা ম্যান্ডেলা দৃশ্যটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলি দেখতে চমৎকার দেখায়। প্রত্যেকটা ধাপকে সুন্দর বর্ণনার সাথে সহজ ভাষায় উপস্থাপন করেছেন।

 9 months ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

বেশ সুন্দর হয়েছে আপনার ম্যান্ডালাটি। অনেকটা আলপনা মতো লাগছে। বিয়ে বাড়িতে এ ধরনের আলপনা দেয়া হয়ে। তবে কালাফুল হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটা ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 9 months ago 

আপনার মেন্ডেলা আর্ট গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ এগুলো আমি সবসময় দেখার চেষ্টা করি৷ যতই নতুন আর্ট গুলো দেখি ততই মুগ্ধ হয়ে যাই৷ আজকে যেভাবে আপনি এত চমৎকার এই ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন ৷ তার পাশাপাশি এখানে এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে খুবই ভালোভাবে আপনি একটি আর্ট ফুটিয়ে তুলেছেন৷ এখানে যেভাবে আপনি রঙের সংমিশ্রণ দিয়েছেন তা খুব সুন্দরভাবে দিয়েছেন৷ একই সাথে এখানে আপনি ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷৷

 9 months ago 

আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

এই ধরনের আর্ট দেখতে আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। খুব ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42