কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
এখানে আমি সবার পছন্দের লাল টকটকে রক্ত জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটি আমাদের ছাদ থেকে ক্যাপচার করেছে। একটি কথা হলো গাছটাতে দুই ধরনের জবা ফুল ফোটে। একটা হয় গোলাপি রঙে আরেকটা হয় লাল রঙের। এই লাল রংয়ের জবা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই এটি ক্যাপচার করলাম।
এখানে আপনাদের সাথে খুব সুন্দর একটা ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টাও আজকে ক্যাপচার করেছি। মূলত আজকে ছাদে গিয়েছিলাম । পরে দেখি অনেক ঢেঁড়স হয়ে আছে পরে সেগুলো তুলে আনলাম। তখনই দেখি এই সুন্দর ফুল। ঢেঁড়স ফুল আমার অনেক বেশি ভালো লাগে। ফুল গুলো আসলেই দারুন দেখতে।
এখানে আপনাদের সাথে সুন্দর একটা কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কাটা মুকুট গুলো কাছ থেকে তোলার কারণে একটু বড় দেখা যাচ্ছে তবে আসলে এই ফুলগুলো অনেক ছোট। সাধারণত এই ফুলগুলো দেখতে বড় হয়। তবে এর অন্য একটা জাত রয়েছে যেটা ছোট। লাল টক টকে ছোট ফুল গুলো দেখতে বেশ দারুন লাগে।
একটা লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটাকে বলা হয় রেইন লিলি ফুল। ফুলগুলো বৃষ্টির সময় ফুটে বেশি। এ কারণেই রেইন লিলি ফুল বলা হয়। এই বর্ষাকালের সিজনটা এই ফুলের জন্য পারফেক্ট। এগুলো গোলাপী কালার ছাড়াও সাদা রঙের হয়ে থাকে। খুব সুন্দর লাগে দেখতে।
এখানে কয়েকটি ধুন্দুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই সবজিটা আমার তেমন একটা পছন্দ না। তবে গাছটাতে বেশ কয়েকটি ধুন্দুল ধরেছিল। একদিন ইলিশ মাছ দিয়ে আম্মু রান্না করেছিল। বেশ ভালোই লেগেছে খেতে। আসলে তাজা তাজা সবজি খাওয়ার মজাটাই অন্যরকম।
ধন্যবাদান্তে
@isratmim
লিলি ফুল কাটা মুকুট ফুল সহ প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি এক কথায় দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফার অ্যাঙ্গেল এবং বর্ণনা সবটাই যেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত হয়েছে। এরকম ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলা আমার অনেক ভালো লাগে।আজকের তোলাও সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ওয়াও আজকে তো আপনি সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি বিভিন্ন ধরনের দেখলে বেশ ভালো লাগে। তবে আপনার লিলি ফুলের ফটোগ্রাফি দেখেতো আমি মুগ্ধ হয়ে গেলাম। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।