ম্যাপল পাতার অরিগামি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই প্রজেক্ট শেয়ার করছি। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতার ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে। এটা তৈরি করার প্রক্রিয়া গুলো দেখতে সহজ মনে হলেও অনেক সময়ের ব্যাপার ছিল এটা তৈরি করা। তবে জিনিসটা আমার নিজের কাছেও বেশ ভালো লাগেছে। জানিনা আপনাদের কাছে এটা কেমন লাগবে। তবে এখানে জিনিস গুলো সাজিয়ে রাখলেও সুন্দর লাগে দেখতে। আমি চেষ্টা করেছি তৈরীর প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ডাই এর সর্বশেষ ফটোগ্রাফি

1000059412.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • গ্লু
  • কাঁচি
ধাপ - ১

প্রথমে আমি একটা কালার পেপার বর্গাকৃতির কেটে নিলাম। তারপর সেটাকে লম্বা অবস্থায় দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি।

1000059360.jpg

ধাপ - ২

এরপর আমি নিচ থেকে আরেক বার কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি।

1000059361.jpg

ধাপ - ৩

কালার পেপারের নিচে দুই দিক থেকে লম্বালম্বি ভাবে ভাঁজ করে নিয়েছি।

1000059362.jpg

ধাপ - ৪

আবারো আমি দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।

1000059363.jpg

ধাপ - ৫

এরকম করে আমি কয়েকটি বানিয়ে নিলাম।

1000059364.jpg

ধাপ - ৬

তারপর আমি একটার সাথে একটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং একটি লম্বা করে কাগজ কেটে সেখানে বসিয়ে দিলাম।

1000059365.jpg

ধাপ - ৭

আঠা দিয়ে সবগুলো লাগিয়ে একটি পাতার শেপ দিয়ে দিলাম।

1000059366.jpg

ধাপ - ৮

এভাবেই আমি হলুদ কালারের আরেকটি ম্যাপল পাতা বানিয়ে নিলাম। এভাবে আমার ডাই টি তৈরি হয়ে গেল।

1000059368.jpg

Final Look

1000059408.jpg

1000059409.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 9 months ago 

অরিগ্যামি তৈরি করা অনেক সহজ বলে মনে হয়। কিন্তু তৈরি করার সময় বোঝা যায়, এগুলো আসলে কত কঠিন এবং সময় সাপেক্ষের ব্যাপার। অরিগ্যামি গুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক বেশি কষ্টকর। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিষয়টা দেখে অসম্ভব ভালো লাগলো।

 9 months ago 

আপনাদের ভালোলাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

রঙিন কাগজের অরিগামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ম্যাপল অগ্রগামী বানিয়েছেন। তবে এ ধরনের অরিগামি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে। খুব সুন্দর করে কাগজের অরিগামি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।

 9 months ago 

এই পাতা কখনোই দেখা হয়নি৷ মনে হয় এই পাতা কানাডার পতাকার মধ্যে দেখেছিলাম প্রথম৷ আজকে আপনার কাছ থেকে এটি আবার দেখতে পেলাম৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর পাতা অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি ইউনিক একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42