রঙিন কাগজ দিয়ে মিউজিকের সিম্বল তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মিউজিকের সিম্বল তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- গ্লু
- কাঁচি
প্রথমে আমি একটি নীল রঙের কাগজ আয়তাকৃতি করে কেটে দিয়েছি। এরপর আমি কাগজ টি একপাশ থেকে একটি ভাঁজ করে নিয়েছি।
এরপর আমি কাগজটি আরেক পাশ থেকে ভাজ করে নিয়েছি। এরপর আমি রঙিন কাগজ চিকন করে ভাঁজ করে নিয়েছি। একবার একপাশ থেকে আবার এর পরের বার ওপর পাশ থেকে ভাজ করে নিলাম এভাবে।
এরপর আমি কাগজটি মাঝখান বরাবর দুই দিক দিয়ে ভাঁজ করে নিলাম।
এরপর আমি কাগজটি একটি গানের সিম্বল এর মত তৈরি করে নিয়েছি।
এরপর আমি আরো কয়েকটি ভাঁজ করে নিলাম। এরকম করে আমি আরও একটি তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
আপনার ইউনিক আইডিয়ার প্রশংসা করতেই হচ্ছে। আপনি দারুণভাবে রঙিন কাগজ দিয়ে মিউজিকের সিম্বল তৈরি করেছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।