রঙিন কাগজ দিয়ে সুন্দর ড্রেসের অরিগামি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা অরিগামি তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটি ড্রেসের অরিগামি তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। তবে ভাঁজগুলো আসলে লিখে সেভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000059540.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
ধাপ - ১

প্রথমে আমি একটা কালার পেপার বর্গাকৃতির কেটে নিলাম। তারপর সেটাকে লম্বা অবস্থায় দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি।

1000059430.jpg1000059432.jpg
ধাপ - ২

সেখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে দিলাম তারপর সেটার উল্টা পাশে কোনাকুনি দুদিকে ভাঁজ নিয়েছি। এরপর উল্টাপাশি কাগজটা মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

1000059434.jpg1000059435.jpg
ধাপ - ৩

এরপর আবারও দুই পাশের কোনা দুটো ভাজ করে নিলাম।

1000059436.jpg

ধাপ - ৪

এবার আমি অন্য কালারের আরো দুইটা কাগজ কেটে নিলাম। একটা কাগজ এর উপরে চিকন করে লম্বা ভাজ করে নিয়েছি। তারপর দুই দিক থেকে দুটো ভাজ করে একটু ছড়িয়ে নিলাম নিচে দেখানো ছবির মত।

1000059438.jpg1000059439.jpg
ধাপ - ৫

তারপর মাঝখান বরাবর আরেকটা ভাঁজ করে জামার কটি তৈরি করে নিলাম। এবং সেটা জামার উপর দিয়ে দিলাম।

1000059441.jpg

ধাপ - ৬

এবার অন্য এক টুকরো কাগজ লম্বা করে চারটা ভাজ করে নিয়েছি।

1000059443.jpg1000059444.jpg
ধাপ - ৭

তারপর সেটাকে মাঝখান বরাবর ভাঁজ করে একটু ছড়িয়ে নিলাম। এভাবে জামার সাথে স্কার্ট তৈরি করে নিলাম।

1000059445.jpg1000059446.jpg
ধাপ - ৮

এবার স্কার্ট জামার নিচে বসিয়ে দিলাম। এভাবেই অরিগামিটি তৈরি হয়ে গেল।

1000059447.jpg

Final Look

1000059448.jpg

1000059451.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 10 months ago 

ওয়াও কি চমৎকার ধরনের ডিজাইন করেছেন আপনি। রঙ্গিন পেপার দিয়ে দারুন একটি অরিগামী বানিয়েছেন। আপনার এই ক্রিয়েটিভ কাজের জন্য আর আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতেও আমাদের সাথে এরকম ক্রিয়েটিভ কাজগুলি শেয়ার করবেন।

 9 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 10 months ago 

বেশ সুন্দর বানিয়েছেন ড্রেস এর অরিগ্যামিটি। অরিগ্যামি যেহেতু বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয় তাই বেশ সাবধানে বানাতে হয়। তা নাহলে নস্ট হওয়ার সম্ভাবনা থাকে।তবে আপনি বেশ নিঁখুতভাবে বানিয়েছেন ড্রেসটি। তাই দেখতে বেশ সুন্দর লাগছে।

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 10 months ago 

বাহ চমৎকার হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ড্রেসের অরিগ্যামিটি। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর ড্রেস তৈরি করেছেন যা বলে বোঝানোর মত নয়। ভীষণ ভালো লাগলো আপনার ক্রিয়েটিভিটি দেখে। ধন্যবাদ।

 9 months ago 

সুন্দর ও গঠনমূল মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আর উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। এরকম ভাবে কোনো কিছুর অরিগ্যামি তৈরি করলে খুব সুন্দর ভাবে ফুটে উঠে। আপনার তৈরি করা অরিগ্যামি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। ড্রেসটা যদি পড়া যেত তাহলে তো আমি আমার মেয়ের জন্য নিয়ে আসতাম। যাই হোক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 9 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 9 months ago 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

 9 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাঁজে ভাঁজে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কষ্টকর। মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 9 months ago 

কাগজের অগ্রগামী গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগামি তৈরি করেছেন। আর এইসব অরিগামি ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে। আর ছোট বাচ্চারাই ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। ধন্যবাদ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 9 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ড্রেস খুবই সুন্দর হয়েছে। যেভাবে আপনি আজকের চমৎকার ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই ড্রেস তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60967.19
ETH 1644.05
USDT 1.00
SBD 0.42