স্বস্তিকা র জন্মদিন সেলিব্রেট || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। শীত কেমন পড়েছে বলুন , কম্বল মুরি দিয়ে কি আমার পোষ্ট পড়ছেন? হাহাহাহা😅😅

যাইহোক কিছুদিন আগে পয়লা জানুয়ারি তে আমার বাবার বন্ধুর মেয়ে অর্থাৎ স্বস্তিকা র জন্মদিন ছিল।

কেক

20220102_213225.jpg

কিন্তু এবার পয়লা জানুয়ারি শনিবার ছিল। আর আমরা এবং বেশিরভাগ আমার পরিচিত মানুষজন শনিবার আমিষ খাইনা। আবার তারপরের দিন অর্থাৎ দুই তারিখ ভরা অমাবস্যা , আমার মা আমিষ খায়না। এই কারণে বোনের জন্মদিন সেলিব্রেট হলো কাল অর্থাৎ ৩ তারিখ।

কুয়াশা ঘেরা

20220104_074930.jpg

কাল সকালে যা কুয়াশা ছিল, আর যা ঠাণ্ডা এখন পড়ছে, ঘুম সকাল সকাল ভাঙলেও কম্বল এর ভেতরে বেলা ১০ টা অব্দি থাকছি। তার মধ্যে বসেই পড়াশোনা, চা খাওয়া 🤪। যাইহোক সকাল থেকে যেমন সময় কাটে ,তেমন গেল ।

দুপুর বেলা আমি আর ঈশান মিলে মুভি দেখলাম - আত্ রাঙ্গী রে। মুভি টা আমার দারুন লাগলো।যদি মন হয় অবশ্যই একদিন একটা পোস্ট লিখব মুভি রিভিউ নিয়ে।

আলোয় আলোয়

20220102_213353.jpg

তারপর সন্ধ্যা বেলার পর রেডি হয়ে চলে গেলাম কাকার বাড়ি । কাকার বাড়ীতে গিয়ে দারুন মজা হলো। আমার বাবার আরেকজন বন্ধু এবং তাদের পরিবার ও সেখানে উপস্থিত ছিল।

আমার বাবার বন্ধুদের ছেলে মেয়েরা আমার আবার খুব কাছের বন্ধু। এরকম আমাদের একটা গ্যাং আছে , টোটাল ৬ জন আমরা । আর বাকিরা আমাদের থেকে ছোট। কিন্তু আমরা ৬ জন খুবই ক্লোজ।

স্বস্তিকা র জন্মদিন

20220102_212625.jpg

যেহেতু আমার জুনিয়র কাম বোন নেহা অর্থাৎ সেই গ্যাং এর একজন 🤪🤪😅 এসেছিল। আমি তো এক সেকেন্ড চুপ করে বসে থাকতে পারিনি। মেয়েটা এতো মজার। এমন পাগল মেয়ে আগে দেখিনি। কারোর সাথে থাকলে সে হাসতে হাসতে শেষ হবে, ওর দিদি পূজা আমার বয়সী, ও কলকাতায় রয়েছে তাই সেদিন আস্তে পারেনি।ওকে যে মিস করবো, সেই সুযোগ টা নেহা আমাকে দেয়নি।

আমি আর আমার পাগলী নেহা

20220102_212642.jpg

কোথাও গিয়ে যদি নিজের বয়সী মানুষ জন না থাকে , মজা হয়না, আর সত্যিই এদের সাথে আমার খুব মজা হয়।আমরা এক এক জন একা একটা বম। আর যখন সবাই মিলে একজায়গায় হই। তাহলে তো সেই জায়গা র হাল খারাপ হবেই।

অবশ্যই একদিন আমার গ্যাং এর লোকজন এর সাথে আলাপ করাবো একদিন। যাইহোক মজা হলো, নাচ গান হলো, গল্প আড্ডা হলো, পিকনিক নিয়ে প্ল্যানিং হলো। তারপর খাওয়া দাওয়া ।

যার জন্মদিন , সেই বোনের মা অর্থাৎ কাকিমা দারুন রান্না করে, একা হতে এত কিছু রান্না করেছিল - নানপুরি, চানামসলা, ফ্রাইড রাইস, মটন, চাটনি, চিকেন পকরা।

কোনটা খাব

20220104_185542.jpg

আর সাথে ছিল সর পুরিয়া আর মাখা সন্দেশ। সব মিলিয়ে দারুন খাওয়া । কিন্তু হেহে , আমি যে মটন খাইনা 🙃🙃🙃
তাই মাংস ছুঁই নি।

যাইহোক, আমার পোষ্ট আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। খাবার গুলো দেখে অনেকের জিভে জল এসেছে সেটাও আমি জানি। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।

@isha.ish

Sort:  
 4 years ago 

খুব সুন্দর করে জন্মদিন উদযাপন করেছেন আপনার বোনের৷ খুব ভালো লাগলো আপু আপনার এই পোস্ট দেখে। সবাই মিলে কতটা আনন্দে সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপু এই মূহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি।

 4 years ago 

সবার প্রথম আমি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন বোন। আশাকরি তোমার আগামীর দিনগুলো খুব ভালো কাটবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনারজন্যও শুভকামনা রইল

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

প্রথমেই স্বস্তিকাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আর এই কদিন যা ঠান্ডা পড়েছে আমার মত শীতকাতুরে দের কি হচ্ছে আমিই জানি 🤭। যাইহোক আপনার বোনের জন্মদিন খুব সুন্দর ভাবে কাটিয়ে নিয়েছেন তা আপনার প্রত্যেকটি ছবি দেখেই বোঝা যাচ্ছে। জন্মদিনের কেক এবং রান্নাগুলো খুবই লোভনীয় লাগছে।তার সাথে আপনি, আপনার বন্ধু এবং বোনটিকে খুব মিষ্টি লাগছে। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ দিদি, আমার আপনাদের সাথে আমার গল্প শেয়ার করতে খুব ভালো লাগে ।

 4 years ago 

চমৎকার একটি জন্মদিন পালন করেছেন ।দেখে খুবই ভালো লাগলো ।আসলেই কোনো অনুষ্ঠানে নিজের বয়সের কেউ না থাকলে সেখানে মজা লাগে না সে অনুষ্ঠান জমে না । আর যখনই নিজের বয়সে মানুষ একসাথে থাকে বন্ধুরা থাকে তখন অনুষ্ঠান আনন্দের সীমা থাকে না ।ধন্যবাদ আপনার আনন্দ মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 4 years ago 

ঠিক কথা এটাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 
  • শুভ জন্মদিন স্বস্তিকা। তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে উঠুক এই কামনাই করি।
    হ্যা দিদি আমি তো কম্বল মুড়ি দিয়েই আপনার পোস্ট পড়ছি।কারণ যেমন ঠান্ডা পড়েছে তেমন কুয়াশায় অন্ধকার। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদিভাই।
 4 years ago 

হাহাহা, অনেক শীত, হুহুহু।।

 4 years ago 

😁😁🤭

 4 years ago 

প্রথমেই দিদি স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা। আর আপনি ঠান্ডার মধ্যে ভালো আছেন। আপনি খুব সুন্দর করে জন্মদিন পালন করেছেন দিদি। আসলেই দিদি আপনি ঠিক বলেছেন ছোটদের সাথে থাকলে সবকিছু শেয়ার করা যায় একটা গ্যাং এর মতো। আপনার আত রাঙ্গি মুভিটি দেখিনি। একদিন শুনাবেন নিশ্চয়। দোয়া করি দিদি শীতের মধ্যে যেন সুস্থ থাকতে পারেন

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক সুন্দর ভাবে তোমার বোনের জন্মদিন উদযাপন করেছেন।দিদি তোমার লিখা পড়ে বুঝলাম অনেক সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছো। তোমার বোন ও বন্ধুকে অনেক সুন্দর লাগছে দিদি।দিদি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 4 years ago (edited)

অনেক ধন্যবাদ বৌদি, তোমার কমেন্ট পেয়ে আগে তো ভালো লাগতোই , এখন আরও ভালো লাগছে, তুমি যে এখন একটু সুস্থ আছো, এটা জানতে পারছি তোমার কাজ এর মাধ্যেমে। তাই বলে বেশি প্রেসার নিওনা। রেস্ট দরকার। আর আমার অবিরাম ভালোবাসা তোমার জন্য, অবশ্যই তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।

 4 years ago 

শুভ জন্মদিন স্বস্তিকার জন্য। মুহূর্তগুলো ভালোই কাটিয়েছেন। একটি দারুন হয়েছে। অন্যান্য খাবারগুলো কিন্তু লোভনীয়। ধন্যবাদ।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61583.79
ETH 1637.38
USDT 1.00
SBD 0.41