আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীন পরিবেশের কিছু ফটোগ্রাফি। গ্রামের পরিবেশ দেখতে আমার খুবই ভালো লাগে। সেই সাথে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফির মাধ্যমে পড়ে সে দৃশ্যগুলো আবার দেখা যায়। আমরা গিয়েছিলাম অচেনা এক রাস্তায়, অচেনা এক গ্রামে। সেই রাস্তা দিয়ে আগে কখনো যায়নি। নতুন নতুন এলাকা এবং নতুন নতুন রাস্তায ঘুরতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝেমধ্যেই ঘুরতে যাই। যেখানে যাই সেখানে থেকে কিছু ফটোগ্রাফি করি নেই।
আলোকচিত্রঃ ১

এই রাস্তাটির যদিও ইটের তবুও এ রাস্তাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বড় মাঠের মধ্য দিয়ে একটি রাস্তা। দুপাশে নানা ধরনের ফসল। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সময়টা ছিল বিকেল তাই আরো বেশি ভালো লাগছিল। রাস্তার দু'পাশে কোথাও কোন বাড়ি নেই। মাঝেমধ্যে বড় বড় কয়েকটি গাছ লাগানো।
আলোকচিত্রঃ ২

এটা ছিল ছোট একটি নদী। এ ছোট নদীটি কচুরিপানায় ভরপুর। তার পাশে বিশাল মাঠ। সেই মাঠে নানা ধরনের ফসল রয়েছে। সবুজ মাঠ দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে সবুজ প্রকৃতির মাঝে ঘুরেবেরালে মন খুবই ভালো থাকে। সেদিন আকাশটাও ছিল অনেক সুন্দর।
আলোকচিত্রঃ ৩

এই রাস্তার পাশে ছিল অনেক বড় একটি বেগুন ক্ষেত। সেই খেতে একটি লোক সন্ধ্যার একটু আগে ধুপ দিচ্ছিল। সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবং কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম। সেখানে অনেক ধোয়া ছিল। সেই বিকেলে ধোয়া গুলো দেখতেও অনেক ভালো লাগছিল। এই মাঠে বিভিন্ন ধরনের শাকসবজির বাগান করেছে।
আলোকচিত্রঃ ৪

সন্ধ্যার একটু আগে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম। তাই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। গ্রামীণ পরিবেশের ছবি তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া যায়।
আলোকচিত্রঃ ৫

এটা একদম সন্ধ্যা হওয়ার একটি ফটোগ্রাফি। মাঠঘাট অন্ধকার হয়ে গেলেও আকাশটা তখন অনেক পরিষ্কার ছিল। তখন আকাশটা দেখতে অসম্ভব ভালো লাগছিল।
আলোকচিত্রঃ ৬

এই ছবিটি যখন তুলেছি তখন বুঝতে পারিনি এত সুন্দর হয়েছে। পরে মোবাইলে দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তখন আকাশটা সুন্দর দেখালেও আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। অন্ধকার হওয়ার পর আমরা বাসার দিকে রওনা দিলাম। এই ছিল আমার গ্রামীণ পরিবেশে কিছু সময় ঘোরাফেরা এবং কিছু ফটোগ্রাফি।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
| Photographer | @iraniahmed |
| Device | Samsung m01s |
| Location | Sadarpur,Faridpur |
প্রাকৃতিক পরিবেশে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে নিজের অনুভূতি শেয়ার করার জন্য ভালো থাকবেন সর্বদায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপু। বিশেষ করে শেষের দুটি ছবি আমার খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই আপনার কাছ থেকে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো।
গ্রামীন পরিবেশে একটু ঘোরাফেরা এবং কিছু ফটোগ্রাফি সত্যি চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
সত্যিই অনেক চমৎকার মুহূর্ত কাটিয়েছি এবং কিছু ফটোগ্রাফিও করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।
আপু আমিও গ্রামে এসে খুব ভালো উপভোগ করতেছি। আসলে গ্রামের এরকম দৃশ্য খুবই ভালো লাগে। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সত্যি গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে। তাই কয়েকটি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি অপরূপ সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করেছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
সবুজ মিশ্রিত এমন ফটোগ্রাফি দেখলে সত্যি গ্রামের কথা অনেক মনে পড়ে যায়। আপনার প্রতিটি ফটোগ্রাফ আমার কাছে অসাধারণ লেগেছে আপু। অনেক ধন্যনাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
গ্রামীন পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে।গ্রামের দৃশ্য বলে কথা।আসলেই বেশ সুন্দর হয়েছে শেষের ছবিটি। ভালো ছিলো।ধন্যবাদ
গ্রামীণ পরিবেশে ঘুরে আপনি সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে খুব সুন্দর সুন্দর সবুজের সাওয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলা দেখে
আপনার গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে আপনি করেছেন। এবং দেখতে খুব ভালো লাগলো সত্যি অসাধারণ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।