ছোলার ডালের বরফি। ১০% লাজুক শেয়ালের জন্য।
আসসালামু-আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমার বাংলা ব্লক পরিবারের সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের বরফি। প্রত্যেক ঈদে আমরা বাসায় ছোলার ডালের বরফি বানিয়ে থাকি। ঈদ ছাড়া তেমন একটা বানানো হয় না। ঈদে চেষ্টা করি বিভিন্ন ধরনের আইটেম রান্না করতে। মিষ্টি জাতীয় খাবারই বেশি বানানো হয়ে থাকে। যেমন সেমাই, পায়েস, বরফি, পুডিং এসব বানানো হয়ে থাকে। ঈদে দুই তিন ধরনের সেমাযই রান্না করা হয়ে থাকে। ঈদের দিন সময় পাইনি তাই আজ ছোলার ডাল দিয়ে বরফি বানিয়েছি।খুব সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই ছোলার ডালের বরফি বানানো যায়। ছোলার ডাল, চিনি, ঘি, গরম মসলা, কিসমিস এসব দিয়েই বানানো হয়ে থাকে। প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট দেখে আপনারা যে কেউ ছোলার ডালের বরফি বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে সোলার ডালের বরফি বানিয়েছি।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ছোলার ডাল | আধা কেজি |
| চিনি | ২ কাপ |
| ঘি | ১ চা চামচ |
| লবণ | পরিমাণমতো |
| গরম মসলা | পরিমাণ মতো |
| কিসমিস | পরিমাণ মতো |
প্রস্তুত প্রণালী
ধাপ ১ঃ
ছোলার ডাল গুলোকে প্রথমে আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর চুলার সিদ্ধ করে নিয়েছে। এবার পানি ঝরিয়ে শিল পাটায় বেটি নিয়েছি ।
ধাপ ২ঃ
এরপর একটি পাত্রে বেটে রাখা ছোলার ডাল এবং চিনি দিয়ে দেই।
ধাপ ৩ঃ
এরপর ডাল এবং চিনি নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেই। এরপর এক চা চামচ ঘি দিয়ে দেই ।
ধাপ ৪ঃ
এবার নেড়েচেড়ে আরো কিছুক্ষণ চুলায় জ্বাল করে নেই। এরপর একটু আঠালো আঠালো ভাব হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলি।
ধাপ ৫ঃ
এবার একটি পাত্রে এভাবে রেখে দেই। একটু সেট হয়ে আসলে এবং বরফিগুলো ঠান্ডা হয়ে আসলে একটি ছুরি দিয়ে কেটে নেই।
ধাপ ৬ঃ
এবার খণ্ড খন্ড টুকরোগুলো একটি প্লেটে উঠিয়ে নেই।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
| Photographer | @iraniahmed |
|---|---|
| Device | Samsung M01s |
নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে খুবই ভালো লাগে। কারণ সব সময় পরিচিত রেসিপিগুলো খেতে একটু বোরিং লাগে। তাই আপনার আজকের রেসিপিটি আমার অনেক পছন্দ হয়েছে। এরকম রেসিপি এর আগে কখনো দেখিনি খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য নতুন এই রেসিপিটি।
ঠিকই বলেছেন নতুন নতুন রেসিপি দেখতে এবং খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ঈদের সময় আমরা কখনো ছোলার ডালের বরফি বানায়নি আপনার মাধ্যমে আজ জানতে পারলাম যে ঈদের সময়ও সোলার ডালের বরফি তৈরি করে খায় ।এই বরফিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আগে বাসায় থাকতে শবে বরাতের সময় আমরা বানাতাম ।বেশি করে ঘি দিয়ে বানালে বাইরে রেখেও বেশ কয়েকদিন পর্যন্ত খাওয়া যায় খুব মজার একটি খাবার।
এই বরফি আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমার খুব পছন্দের একটি নাস্তা।ছোলার ডাল বলেন আর সুজি দিয়ে বলেন,বরফি আমার ভালোবাসা।
উৎসব অনুষ্ঠানে নাস্তা আইটেম হিসেবে বরফি দিলে কিন্তু একটু অন্যরকমভাবে নিজেকে অতিথির সামনে উপস্থাপন করা যায়।
খুব ভালোভাবে উপস্থাপন করেছেন বরফির প্রণালী।শুভ কামনা রইলো 💙
ঠিকই বলেছেন কোন উৎসব অনুষ্ঠানের নাস্তার আইটেম হিসেবে বরফি দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ আপনাকে।
আপু ঈদের সময় কখনো ছোলার ডালের বরফি বানানো হয়নি তবে আমরা এমনেতে মাঝে মাঝে বানাই। আমার কাছে আবার এই বরফি খেতে অনেক ভালো লাগে। আপনার বরফি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ছোলার ডালের বরফি দেখেই বুঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে ঈদের সময় কখনো এটি তৈরি করা হয়নি। সাধারণত শবে বরাতের সময় এগুলো তৈরি করা হয় আমাদের বাসায়। তবে আমার কাছে ছোলার ডালের বরফি এমন একটা ভালো লাগে না খেতে। আমাদের বাসার সবার আবার এটা খুব পছন্দ। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কাছে ছোলার ডালের বরফি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
ছোলার ডাল দিয়ে খুব সুন্দর বরফি বানিয়েছেন, এবং সেটি যথার্থ বর্ণনা মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ছানার তৈরি বরফি আমার খুব পছন্দের।। ছোলার ডালের বরফি বরফি কখনো খাওয়া হয়নি। তবে প্রস্তুত প্রণালী দেখে লোভ সামলাতে পারছি না। খেতে ও অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে।।
ছোলার ডালের বরফি খেতে সত্যি অনেক সুস্বাদু হয়।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ছোলার ডালের বরফি খেতে আমার কাছে অনেক ভালো লাগে তবে অনেক দিন আগে ছোলার ডালের বরফি খেয়েছি। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ছোলার ডালেরব বরফি আমার অনেক ভালো লাগে।
আপনারও এই বরফি খুব পছন্দের জেনে খুবই ভালো লাগলো।
ছোলার ডালের বরফি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সোলার ডালের বরফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ছোলার ডালের হালুয়া খেয়েছি তবে ছোলার ডালের বরফি কখনো খাওয়া হয় নাই। আপনার বরফি তৈরির কৌশল আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ভালো ছিলো।
এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।