আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ সারাদিনই প্রায় বৃষ্টি নেমেছে। বৃষ্টির দিনে বসে বসে বাসায় খুব বোর হচ্ছিলাম। তাই ভাবলাম কিছু একটা করি। যেই ভাবা সেই কাজ, বানাতে বসলাম একটি অরিগামি চিকেন। আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ

- রঙিন কাগজ
- আঠা
- স্কেল
- পেন্সিল
- কাঁচি।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ

- ২× ৮ ইঞ্চি দুই টুকরো হলুদ রংয়ের কাগজ নেই।
ধাপ-২ঃ


- হলুদ রঙের কাগজ দুটিকে একটি একটি করে ছবির মত আঠা দিয়ে পেঁচিয়ে লাগিয়ে নেই।
ধাপ-৩ঃ

- এবার চোখ, ঠোঁট, পা এবং ডানা ছবির মতো করে বানিয়ে নেই।
ধাপ-৪ঃ

- এবার ছবির মত করে নিচের রোলের সাথে দুটি পা আঠা দিয়ে লাগিয়ে নেই।
ধাপ-৫ঃ

- এরপর ছবির মত করে উপরের রোল এর সাথে দুটি চোখ আঠা দিয়ে লাগিয়ে নেই।
ধাপ-৬ঃ

- চোখের নিচের দিকে আঠা দিয়ে ঠোঁট লাগে নেই।
ধাপ-৭ঃ

- এবার দ্বিতীয় রোলের সাথে ছবির মত করে দুটি ডানা আঠা দিয়ে লাগিয়ে নেই। হয়ে গেল আমাদের চিকেন অরিগামি বানানো।
| Photographer | iraniahmed |
| Device | SamsungM01s |
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা মুরগি তৈরি করলেন। দেখতে তো একেবারে অসাধারণ দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রত্যেকটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে। আপনার তৈরি করা মুরগিটাও আমার কাছে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 🤗🤗
ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বাহ রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর মুরগির অরিগামি তৈরি করেছেন তো। আমার কাছে এটি বেশ সুন্দর লেগেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনার তৈরি করা চিকেন অরিগ্যামি টি দেখতে খুবই মিষ্টি লাগছে । আপনি রঙ্গিন কাগজ দিয়ে আমাদের মাঝে খুব চমৎকারভাবে এই চিকেন অরিগ্যামি টি তৈরি করে দেখিয়েছেন। বিশেষ আপনি হলুদ রঙের কাগজ ব্যবহার করেছেন বলে এটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে এবং চমৎকারভাবে ফুটেছে । তাছাড়াও আপনি ধাপে ধাপে অরিগ্যামি টি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্যও শুভকামনা রইল।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি অরিগামি তৈরি করেছেন। এরকম করে অরিগামি তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায়। এত অসাধারণ অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি চিকেন অরিগ্যামি বানিয়েছেন।খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি মুরগি বানিয়েছেন। আসলে আমার কাছে অনেক চমৎকার লেগেছে মুরগিটি। তাছাড়া প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।