একটি পেয়েরা ও এক মায়ের স্বপ্ন ।
মাকে নিয়ে কোন স্মৃতি নেই এমন লোক পাওয়া যাবেনা। আমার মা মারাগেছেন অনেক আগেই (২০১০), মায়ের কিছু কিছু স্মৃতি আজও মনেপরে। কাজের অবসরে কিংবা সংসারের ভাবনায় মাঝেমাঝে মায়ের স্মৃতি আমাকে সুখময় করে যদিও মায়ের অভাবটা আমাকে পোড়ায় নিরবে।
যে হারায় একমাত্র সেই হয়ত ভাল বুঝে যে, মা কি
ছোটবেলার কথা, একদিন মাকে একটা পেয়েরা এনে বললাম মা তুমি এটা খাও। মা বলল আমি পেয়েরা খাইনা। আমি হতবাক হয়ে পরলাম। পেয়েরা আবার কেউ খায়না- এটা হয় নাকি। মাকে বললাম এটা খাও- দেখ অনেক মিষ্টি। তারপরও সে বলে দিল যে, কিছুতে সে পেয়েরা খাবেনা। আমি তাকে না খাওয়ার কারন জিজ্ঞেস করলাম। তখন সে কারণটা আমাকে বলল।
মা একদিন স্বপ্নে দেখছে আমাদের পেয়েরা গাছ থেকে আমার নানু চারটা পেয়েরা ছিরে নিয়ে আমার মায়ের কাছে দিয়ে বলেছে ঘরে রেখেদিতে।মা পেয়েরা চারটার কোন পেয়েরা না খেয়ে ঘরে রেখেদিয়েছে। ঘুম থেকে উঠে সে অস্থির হয়ে পরেছিল। কারন হল, আমরা চার ভাই, তার কাছে আমার নানু চারটা পেয়েরা দিয়েছে, যদি সে সেখান থেকে একটা পেয়েরা খেয়েফেলত তাহলে তার চার ছেলে সন্তানের যেকোনো একজনের সমস্যা হয়ত হত। যতবার মায়ের এই স্বপ্নের কথাটা মায়ের মুখে শুনতাম ততবার সে একই কথা বলত যে, ইস...... যদি আমি একটা পেয়েরা খেয়েফেলতাম তাহলে আমার সন্তানের কিযে হত আল্লাহই ভালজানেন। তার বিশ্বাস ছিল যে, ঐ চারটা পেয়েরা তার চার ছেলের সিম্বলছিল। সেই থেকে যতদিন মা বেচেছিল কোনদিন সে পেয়েরা খায়নি।
যখন আমি মায়ের এই স্বপ্নের কথা শুনেছি, তখন ব্যাপারটা এতটা রিয়েলাইজ করিনি। আজ মা আমার কাছে নেই। হয়ত তাই আজ তার স্বপ্নটাকে অনুধাবন করতে পারছি। ঘটনা খুব সিম্পল হলেও, এক স্বপ্নকে ভিত্তিকরে সন্তানের জন্য সারাজীবনের জন্য পেয়েরা খাওয়া বাদ দেওয়াটা সন্তানের জন্য এক মায়ের মহান ভালবাসার বহিঃপ্রকাশ ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত বলে অন্তত আমি মনেকরি।
আজও মায়ের স্মৃতি মনে পরে, মনে পরে তার ভালবাসার কথা, কিন্ত আজ তার প্রতি আমার ভালবাসার বহিঃপ্রকাশের কোন সুযোগ নেই...............
Prthibite ja kisu emon birol sob " Ma" der dokhole. Pshombhob sundor
জী ভাই ঠিকই বলেছেন। তবুও এই জীবন সংসারে অন্তত বেচে থাকাকালীন আমরা তার অবদান না বুঝেই অস্বীকার করি। আল্লাহ যেন আমাদের সকলের মাকে অনেক ভাল রাখেন। আমিন
Heart touching practical story. When mother is with us, sometimes we don’t feel the value. Nice writing. Keep it up.
Same here about your thinking. Specially myself.... I never feel her as like as now... anyway যাযাকাল্লাহ খয়রান ।
Mother is great in the world. Lengeueg is not problem Mother is also mother . thanks for sharing your thoughts nice post .
অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য । মাঝে মাঝেই মনে পরে কিছু স্মৃতি, তাই ইচ্ছে করে কিছু লিখি। ভাল থাকবে।
Allah apner ammu ke JANNTUL FIRDAUS e rakhen Ammin
ai romjan er mas e ALLAH sobar gunnha maf kore dik. ammin
Really heart touching real story. We should love and help our parents when they are around us. Realisation needs to come before it is too late. Thanks for sharing.
যাজাকাল্লাহু খয়রান, পড়ার জন্য ধন্যবাদ। আসলেই যে বাবা হয়েছে শুধু সেই অনুধাবন করতে পারে বাবা কি, তাই আমরা ও বুঝতে পারব না যে, বাবা কি জিনিস যতক্ষণ না আমরা বাবা হতে পারছি। কেউ যদি কিছুটা বুঝে তার মাতাপিতা কে সময় দেয় তাহলে হয়ত তাদেরকে আমার মত অপরাধী হতে হবে না।
You discussed a touching topic. Whoever does not have any comparison is the mother. I can not say how much I love him. Mom lived for many days. Thanks for your topic.
Thanks for your nice illustration. mother has no comparison. I miss you a lot. May Allah keep her in zannah.
একজন মা ই শুধু পারে এমন ভালোবাসা দেখাতে। সন্তানের সামান্যটুকু ক্ষতি হোক সেটা কোন মা সহ্য ই করতে পারেনা। নিজের জীবন দিয়ে সন্তানদের ভালোবেসে আগলে রাখে।
দোয়া করি , আপনার মা ওপারে যেন ভালো থাকেন, আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন, আমিন।
আমিন। যাযাকাল্লাহ খয়রান।
ami bangla bhjhe kintu podhte pare na dada apni ke lekhe ami bujhte pare na, acto english dete hobe amra ke bhale lagbe.
O really!! I am so sorry.. but I understood your writing. Next time I will write in dual language for you. Anyway I will write a short brief of this post for you. OK ? Happy ? 😊😊 I also understand Hindi but can't read.
mothers sacrifice to her children is unpredictable indeed. there is in hadith, Children's paradise is under mothers footprint.
হ্যা ভাই, আপনি ঠিক কথাই বলেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে, আপনি একটি হাদিস লিখেছেন এবং একটা সুন্দর মায়ের গান এড করেছেন ।
You got a 2.13% upvote from @upme thanks to @iftekhar! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).