Keeping pace with the times is a Difficult Challenge
সত্যি বলছি আজকে পোষ্ট লেখার জন্য আমি কমিউনিটি খুঁজে পাচ্ছিলাম না, তবে আমি ডেলিগেশন স্টার চিহ্ন দেখে বুঝতে পারলাম যে, কমিউনিটির নামটা পরিবর্তন হয়েছে। তবে খুব সুন্দর নাম হয়েছে এখন, মানে ফটোগ্রাফি ছাড়া আমরা বাস্তব জীবনের যে কোন বিষয় নিয়ে কথা বলতে পারবো কিংবা অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবো। সুতরাং আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি নাম নির্বাচন করার জন্য।
আজ আমি আমাদের শহরের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো এবং তার সাথে নিজের অনুভূতিও প্রকাশ করবো।
Shot-1
Location
Shot-2
Location
Shot-3
Location
আসলে সময়ের সাথে তাল মিলানোটাও আমাদের জীবনের জন্য বড় এক চ্যালেঞ্জ, আমরা চাইলেই পরিস্থিতি উপেক্ষা করে কিছু করতে পারি না।
এই ফটোগ্রাফিগুলো কঠিন লকডাউন শুরু হওয়ার আগের দিনে পল্টন মোড় হতে ক্যাপচার করা হয়েছে। আমি অফিস শেষে রিক্সায় বাড়ীতে ফিরছিলাম। অনেক ক্ষন জ্যামে বসেছিলাম। তখন পাশের ঐ ভ্যানগাড়ীটির প্রতি চোখ পরে। কারন ভ্যান চালক কিছুক্ষন পর পর তার মোবাইল ফোনে সময় দেখনে এবং নিজের মাথা চুলকাচ্ছেন।
কারন তার নির্দিষ্ট সময়ের পূর্বে গ্যারেজে পৌছাতে হবে, না হলে ডাবল জমা দিতে হবে এবং মালিকের বকা খেতে হবে। আসলে জ্যামের কারনে সে এক অদ্ভুত পরিস্থিতিতে আটকা পরেছেন। সত্যি বলতে আমাদের শহরের মাঝে নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করার সুযোগ খুবই কম পাওয়া যায়।
এটা সত্যি আমাদের জন্য এক কঠিন সমস্যা, জানি না আমরা কবে এই পরিস্থিতি হতে মুক্তি পাবো। জানিনা কবে আমরা সময়ের সাথে চ্যালেঞ্জে বিজয়ী হতে পারবো।
ধন্যবাদ সবাইকে।
তানিয়া আক্তার
23/04/2021
Fllow Me On Other Sides
আমাদের কমিউনিটির প্রতি আপনার এমন আগ্রহ দেখে খুব ভালো লাগলো।
আপনার ফোটোগ্রফি গুলো খুব সুন্দর হইছে
ধন্যবাদ আমাদের কমিউনিটির সাথে থাকার জন্য।
Ji apnader sathe connect hote pere khub valo onuvut hocche amar.
Chesta kortechi aro valo korar dua korben.
Thanks for your nice word
You are welcome vaiya and appreciated your support.