হিংসায় অন্ধত্ব বরণ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা যেহেতু মানুষ জাতি। সেক্ষেত্রে আসলে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ ,ভালোলাগা ,ভালোবাসা সবকিছুই সমান ভাবে কাজ করে এবং সবকিছু সমানভাবে কাজ করে বলেই কিন্তু আমরা মানুষ। অর্থাৎ আমরা মানুষ আমাদের চিন্তা-ভাবনা অত্যন্ত উন্নতশীল এবং আমরা আসলে অন্যান্য কোনো প্রাণীর মতোই অতিরিক্ত সাধারণ চিন্তা করিনা। আমরা মানুষ হিসেবে আমাদের মস্তিষ্ক প্রচন্ড জটিল এবং তাই জটিল মস্তিষ্ক দিয়ে আমরা সবসময় জটিল চিন্তাভাবনা করি এবং এটাই একেবারে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং সেই ব্যাপার নিয়েই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটি লেখা শেয়ার করা যাক। আশা করছি আপনাদের লেখাটি ভালই লাগবে ।
আমরা মানুষ হিসেবে আসলে আমাদের মধ্যে ভালো ,খারাপ সব গুণই রয়েছে এবং সব গুণের মধ্যে অন্যতম একটি খারাপ গুণ যেটাকে বলা যায়। সেটা হলো,হিংসা। অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষ আসলে অন্য মানুষকে অনেক বেশি হিংসে করে থাকি। কারণে অকারণে এমন অনেক সময় হয় যে হিংসা করার মতন কোনো কারণ নেই। কিন্তু তাও আমরা অন্য মানুষকে হিংসা করি।আসলে এটাকে খারাপ অভ্যাস বলতে চাইছি না। যেহেতু সব মানুষ এর মধ্যে রয়েছে। আসলে এটাকে খারাপ না বলে একটু ঘুরিয়ে খারাপ গুণ বললাম। অর্থাৎ বুঝতেই পারছেন আমি কি বুঝাতে চাইছি। কারণ হিংসা কখনোই আমাদের জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না। আর তাই হিংসা আসলে কখনোই ভালো কোনো কিছুর জন্য নয় এবং আমরা যারা আসলে সব সময় হিংসাত্মক মনোভাব নিয়ে থাকি। আমাদের কিন্তু কখনোই ভালো কোনো কিছু হবে না ।
Posted using SteemX
তাই আমরা যারা সব সময় হিংসার মধ্যে ডুবে থাকি এবং হিংসা আমাদের মনে এমন ভাবে জায়গা করে নেয়। যেনো ওই হিংসার মধ্যেই আমরা একেবারে অন্ধ হয়ে যাই। তারা আসলে একটু ভালোভাবে চিন্তা করলেই পারি যে ,আমরা যে অন্য মানুষকে নিয়ে কিংবা অন্য মানুষের ভালো নিয়ে হিংসা করছি।তাতে আমাদের কোনো লাভ হচ্ছে কিনা। কারণ সত্যি কথা বলতে তাতে আমাদের কারো কোনো লাভ হয় না ,শুধুমাত্র ক্ষতি হয়। তাই হিংসা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের কারণ হিংসা দিয়ে কখনোই ভালো কোনো কিছু করা কিংবা জীবনের কোনো পথেই এগিয়ে যাওয়া সম্ভব হয় না। অর্থাৎ হিংসা করলে জীবনে পিছিয়ে পরতে হবে। আর যারা হিংসার অন্ধত্বে ডুবে থাকে ,তাদের ধ্বংস নিশ্চিত।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5