দুঃখের সঙ্গী।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুঃখের সঙ্গী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


walking-9271090_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা দুঃখের সময় আমাদের পাশে থাকে তারাই কিন্তু আমাদের প্রকৃত প্রিয় মানুষ। অর্থাৎ একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের বিপদের সময় আমাদের পাশে যে মানুষগুলো থাকে তাদেরকে ভবিষ্যতে যদি আমরা কোন কষ্ট দিয়ে থাকি তাহলে তাদের কষ্টের কোন সীমা থাকবে না। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং তাদের সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। আসলে এই সম্পর্কের ফলে তাদের প্রতি একটা আলাদা ধরনের ভালবাসার জন্ম নেয় এবং তাদের বিপদে-আপদে এবং দুঃখের সময় তাদের আমরা পাশে থাকার চেষ্টা করি।


আসলে যে ব্যক্তি গুলো মানুষের দুঃখের সময় পাশে থাকার চেষ্টা করে না তারা কখনো মানুষের প্রিয় ব্যক্তি হতে পারে না। আর এই ব্যক্তি গুলো অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। কেননা স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ তারা তাদের কাছে থাকবে এবং স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন তারা কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে যাবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের আপন মানুষগুলোর দুঃখের সঙ্গী হতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে প্রতিনিয়ত ভালবাসবে এবং আমাদের সাথে তারা কখনো খারাপ ব্যবহার করার চেষ্টা করবে না। এজন্য আমরা কখনো আমাদের এই দুঃখের সঙ্গীকে কষ্ট দেয়ার অনুরোধ চেষ্টা করবো না। কেননা তারাই আমাদের প্রকৃত বন্ধু।


আসলে বর্তমান সময়ে মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। আর এই স্বার্থপর মন-মানসিকতার মানুষগুলো কখনো মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে না এবং কারো কাছে তারা কখনো ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেনা। এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে এবং মানুষের দুঃখের সময় তাদের পাশে থাকার চেষ্টা করে তাদের দুঃখকে দূর করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরিশ্রম করে থাকে তারা কিন্তু কখনো মানুষের কাছ থেকে কোন কিছু আশা করে না। অর্থাৎ তারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে থাকে। হাড়ের ফলে তারা কিন্তু মনের দিক থেকে একটা আলাদা ধরনের শান্তি পায়। আর এই মানুষগুলো হয়ে যায় মানুষের চোখের মনি।


তাইতো এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের পাশে থাকবে তখন তাদের সবকিছু দায়িত্ব আমাদের। অর্থাৎ আমরা যদি আমাদের দায়িত্ব গুলো সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু তারা আমাদের জন্য অনেক বিশেষ সুখে থাকবে এবং আমরা তাদেরকে অবশ্যই সুখে রাখার চেষ্টা করব। হয়তোবা একটা জিনিস অনেকে মনে করতে পারেন যে জীবনে সুখে থাকার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। প্রিয় মানুষটি আমাদের যদি সঠিকভাবে ভালোবাসে এবং আমাদের সাথে সবসময় থাকে তাহলে এতেই আমাদের প্রকৃত সুখ উপলব্ধি করতে পারি। তাইতো আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সবসময় ভালো আচরণ করার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42