আজ তাদের খবরও নেই

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা ব্যাপার খেয়াল করে দেখবেন ছোটবেলায় আমাদের অনেক খেলার সাথী ছিল। ওই খেলার সাথীদের ছাড়া আমাদের একটা মুহূর্তও চলতো না। এখনো মনে পড়ে, স্কুলে আমি কত মন খারাপ করতাম, যদি কোনো বান্ধবী সেদিন অনুপস্থিত থাকতো। আমার প্রিয় বান্ধবীদের কেউ না থাকলেই মনটা অস্থির হয়ে যেত, কিছুতেই যেন ভালো লাগতো না, শান্তিও লাগতো না। তাদের জন্য মনে ছিল এক আলাদা রকমের জায়গা। আর তার চেয়েও বড় ব্যাপার ছিল তাদের ছাড়া কোনো কিছুই যেন কল্পনা করা যেত না।

কিন্তু সেই মানুষগুলো, যাদের ছাড়া আমরা একদিনও চলতে পারতাম না, যাদের না পেলে মন খারাপ হতো তারাই এক সময় হুট করে অনেক দূরে চলে যায়। কীভাবে যায়, কেন যায়, কখন যায় তা আমরা বুঝতেই পারি না। একদিন দেখি, যাদের জন্য দিন শুরু হতো, যাদের সাথে না বললে কিছুই ভালো লাগতো না তাদের আর কোনো খোঁজখবরই থাকে না। তারা যেন চিরদিনের মতো আমাদের জীবন থেকে বিদায় নিয়ে নেয়। এই বিদায়টা খুব কষ্টের। এই বিদায়টা ভেতরটা মোচড় দিয়ে যায়।

এই বিদায় আমি কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। কারণ যাদের জন্য একসময় প্রাণ কাঁদতো, যাদের ছাড়া একটা মুহূর্তও কল্পনা করা যেত না, তারাই আজ আর পাশে নেই। তাদের আর কোনো সাড়া নেই। আমার মনে হয়, যাকে আমি ভালোবাসি, তাকে আমি আজীবন ভালোবাসবো। কিন্তু চারপাশের মানুষজন যেন এমনটা ভাবে না। একটা সময় পরে তারা কীভাবে যেন ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যায়। আর আমরা কিছুই করতে পারি না, শুধু তাকিয়ে থাকি যাদের জন্য আমাদের এত কিছু ছিল, তারা আজ নেই, তাদের কোনো খোঁজও নেই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42