সঠিক পরিকাঠামো।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক পরিকাঠামো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


petrochemical-4319118_1280.webp



লিংক

প্রত্যেকটা জিনিসের পিছনে অবশ্যই সঠিক পরিকাঠামো থাকতে হবে। আসলে আপনি যদি কোন একটা কাজ করতে চান তাহলে সেই কাজের পিছনে যদি সঠিক পরিকল্পনা অথবা সঠিক পরিকাঠামো যদি না থাকে তাহলে আপনার সেই কাজটির কোন গুরুত্ব থাকবে না এবং এই কাজটি কখনো সঠিকভাবে সম্পন্ন হবে না। এছাড়াও এই পৃথিবীতে যে সকল কাজ করতে হয় সব কাজের পিছনে অবশ্যই সঠিক পরিকাঠামো থাকা অবশ্যই দরকার। কেননা একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক পরিকাঠামো অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারে তাহলে অবশ্যই আমরা জীবনের সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবো।


প্রত্যেকটা দেশ তাদের নিজেদের উন্নতির জন্য সবসময় বিভিন্ন ধরনের পরিকাঠামো তৈরি করে। এই পরিকাঠামো তৈরির পেছনে থাকি একটা সুন্দর পরিকল্পনা যা বিভিন্ন ধরনের বুদ্ধিমান মানুষেরা করে থাকেন। আসলে আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন যে সেই সমাজ যারা পরিচালনা করে তাদের পিছনে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করে সেইভাবে সমাজটাকে সামনের দিকে এগিয়ে চালানোর চেষ্টা করেন। আসলে আমরা যদি এই পরীক্ষাটা অনুযায়ী জীবনে কখনো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা না করে তাহলে আমাদের জীবনের পথটা অনেক বেশি কঠিন হবে এবং আমাদের এই পরিকল্পনা না থাকার জন্য জীবনের কোন জায়গা আমরা সঠিকভাবে পৌঁছে যেতে পারবো না।


আসলে বিভিন্ন দেশ চেষ্টা করে তাদের দেশের পরিকাঠামো গুলো সবসময় সঠিক রাখার জন্য। আর যেসব দেশ আজ উন্নতির দিক থেকে সবথেকে পিছিয়েছে তাদের পিছিয়ে থাকার প্রধান কারণ হলো তাদের এই সঠিক পরিকাঠামো তৈরীর অভাব। আসলে আমার কাছে মনে হয় যে এই পরিকাঠামো হলো অনেকটা পরিকল্পনা অথবা সুন্দরভাবে কোন কিছু বাস্তবায়িত করার আগের মুহূর্ত। আমরা যদি কোন ধরনের কাজ করি তাহলে সেই কাজ করার আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা করি যাতে করে সেই কাজটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এছাড়াও কিভাবে এই কাজটিকে আমরা সাজিয়ে সামনের দিকে নিয়ে যাব এজন্য কিন্তু আমরা সবাই মিলে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি।


আর এই সঠিক পরিকাঠামো হলো ঠিক তারই একটি জিনিস যার মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ থেকে শুরু করে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারি। এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক পরিকাঠামো অনুযায়ী চলাচল করতে চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে। অনেকটা দিক হীন পথে চলে যাওয়ার মত। এজন্য আমরা সব সময় আমাদের নিজেদের জীবনের পরিকাঠামো নিজেরা তৈরি করে সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং পরিকাঠামো যদি কোন ধরনের ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করব। আর এভাবে আমরা যেমন নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারব ঠিক তেমনি একটা সুন্দর দেশ গঠনে আমরা সাহায্য করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63639.73
ETH 1662.42
USDT 1.00
SBD 0.42