বর্তমানে উপকার করলেই বিপদ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা সময় ছিল, যখন কিছু কিছু মানুষ আসলে অন্য মানুষের প্রয়োজনে-অপ্রয়োজনে একেবারেই নিজেকে বিলিয়ে দিত। এবং এটাকে আমি সব সময় আসলে সাপোর্ট করি। কারণ, কোন মানুষের বিপদে অন্য একজন মানুষ এগিয়ে আসবে, অন্য একজন মানুষ কাজ করবে ব্যাপারটি কিন্তু স্বাভাবিক। অর্থাৎ, একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়বে, এটাই কিন্তু মানুষের মনুষ্যত্ব। এবং ছোটবেলা থেকে কিন্তু এই ব্যাপারটি আমাদেরকে শেখানো হয় যে, অন্যের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়তে হবে, অন্যের বিপদে সবসময় অন্য কোন চিন্তা করা ছাড়াই তাকে সাহায্য করতে হবে।

কিন্তু বর্তমানে আসলে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে, আপনি যদি উপকার করেন, কিংবা আপনি যদি আসলে হাত বাড়িয়ে কারো ভালো করতে চান, তখন দেখা যাবে যে আপনি আসলে নিজেই বিপদে পড়ে গিয়েছেন। এবং পরবর্তীতে সে সেই সুযোগটি নেওয়ার পরে প্রশ্ন তুলবে যে, আপনি কেন সেই সাহায্য করলেন। অর্থাৎ, ব্যাপারটি অনেকটা এমন হয়ে যাবে যে, আপনি যত কিছুই করুন না কেন, আসলে আপনি নিজেই পরবর্তীতে এটা আবার ভাবতে বসবেন যে, আপনি কাউকে উপকার করে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করলেন কিনা।

কারণ, মানুষ এখন উপকার নিতে পারে না। অর্থাৎ, উপকার নেওয়ার সময় তারা অবশ্যই খুব সুন্দরভাবে সেই উপকারটি নেয়, কিন্তু উপকার নেওয়ার পরে হয়তো তাদের মনে এটাই চলে আসে যে, তারা যেভাবে চাইবে আপনি সেভাবেই চালিত হবেন, কিংবা তারা যেভাবে চাইবে আপনাকে সেভাবেই ব্যবহার করবে। আর এই ব্যবহার করার মন-মানসিকতা থেকেই মানুষ আসলে ওই বিপদের সময় সাহায্য করতে আসা মানুষটির সাথেই এত খারাপ ব্যবহার শুরু করে, যে সেটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারে না।

আসলে কিছু কিছু মানুষের বিবেকবোধ এতটাই তলানিতে চলে যায় যে, তারা যে খারাপ কাজ করছে, সেটা তারা বুঝতেই পারে না। তাই আসলে আমার কাছে মনে হয় যে, বর্তমানে উপকার করাই সবচেয়ে বড় বিপদ হয়ে যায়। কারণ, ওই মানুষগুলো আসলে উপকার পাওয়ার যোগ্যই নয়।

আর এটা আমি বরাবর দেখেছি কোন মানুষ যদি কোন কিছু ডিজার্ভ না করে এবং সে যদি সেটা খুব সহজেই পেয়ে যায়, আসলে তখনই তার মাথা খারাপ হয়ে যায়। কারণ, ওই খারাপ মানুষগুলো কখনোই ভালো কিছু নিতে পারে না।

ABB.gif

Sort:  

If a society develops to the point where an individual is criticized by the whole society for doing a good deed, is extorted for helping an elderly person who has fallen, or is neglected for rescuing a child who has fallen into the water, then what should that society be like?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41