মিলেমিশে বেঁচে থাকা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিলেমিশে বেঁচে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যদি আমরা মিলেমিশে একসঙ্গে বেঁচে থাকতে পারি তাহলে কোন ধরনের সমস্যা কখনো আমাদেরকে পিছনের দিকে টেনে রাখতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সমাজের মানুষের মধ্যে কোন ধরনের মিল-মিস নেই সেই সমাজের মানুষেরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না। আসলে আমরা যদি মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি তাহলে দেখবেন যে আমাদের জীবনের কোন ধরনের বিপদ আর কখনো আসবে না এবং কোন ধরনের যদি বিপদ আসে তাহলে সবাই মিলে আমরা সেই বিপদের মোকাবেলা করতে চেষ্টা করব যাতে করে দ্বিতীয়বার সেই বিপদ আমাদের জীবনে আর না আসে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যেহেতু সেই সৃষ্টির প্রথম থেকে একত্রে বসবাস করে আসছি এবং একে অন্যের বিপদে সবসময় সাহায্য করতে চেষ্টা করি তাই আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের এই অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি একে অন্যের প্রতি বিরোধ করে সবাই আলাদা আলাদা করে বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু অন্যান্য মানুষগুলো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা খুব সহজে আমাদের ক্ষতি করে আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে। এজন্য আমরা কখনো অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করবো না এবং সব সময় মিলেমিশে একসঙ্গে বেঁচে থাকতে চাইবো।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই একত্রে বসবাস করতে পারি তাহলে দেখবেন যে আমাদের পক্ষে কোন কাজ কখনো কঠিন বলে মনে হবে না এবং প্রত্যেকটি কাজ আমরা সমাধান করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষকে আমরা দেখতে পাই যারা কখনো মিলেমিশে থাকতে চেষ্টা করে না এবং তারা তাদের নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো কখনো বেশি একটা দূর সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকে এবং তাদের জীবনটা সবসময় বিভিন্ন ধরনের দুঃখ-কষ্টের মধ্যে কাটতে থাকে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজের প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে একসাথে বসবাস করা এবং একে অন্যের বিপদে আপদে সবসময় সাহায্য করা। আসলে আমরা যদি একে অন্যের বিপদে সবসময় সাহায্য করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা খুব সুন্দর ভাবে নিজেদের দের সময় খুব সুন্দর ভাবে কাটাতে পারব এবং আমাদের জীবনে আর কোন ধরনের কোন সমস্যা থাকবে না। এভাবে কিন্তু আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। তাইতো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অবশ্যই সবাইকে মিলেমিশে একত্রে বসবাস করতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।