ভালোবাসা পেতে গেলে আঘাত পেতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


stones-8669382_1280.jpg



লিংক


এই পৃথিবীতে এখন মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া অনেক বড় কঠিন। কেননা এখন মানুষ আর মানুষকে কখনো বিশ্বাস করে না এবং সব সময় নিজের মতো করে একাকী থাকার জন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে অবশ্যই আমাদের আঘাত সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। আসলে আমরা যদি আঘাত সহ্য করার মত ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে রাখতে না পারি তাহলে কিন্তু কখনো আমরা জীবনে কাউকে ভালবাসতে পারব না এবং অন্য কারো কাছ থেকে জীবনে কখনো প্রকৃত ভালোবাসা পাবো না। এর জন্য ভালোবাসার প্রথম কথা হল আপনি যদি ভালবাসতে চান তাহলে আপনাকে আঘাত পেতে হবে।


এই পৃথিবীতে ভালো কোন কিছু পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সবসময় চেষ্টা করে এবং সব সময় তার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পারে তাহলে অবশ্যই আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। আসলে আমরা মানুষের ভালোবাসা পেতে গেলে বেশি কিছু করার কোন প্রয়োজন নেই। আসলে ভালো কাজ করলে এবং মানুষের উপকার করলেই আমরা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারবো এবং আস্তে আস্তে করে নিজেদের জীবনটাকে সাজাতে পারব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অন্য মানুষকে আঘাত দিয়ে থাকে তারা কিন্তু কখনো মানুষকে ভালবাসতে পারে না এবং তারা সবসময় মানুষের কাছ থেকে বিভিন্নভাবে দূরে সরে থাকে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোন একটা ভালো জিনিস পাওয়ার জন্য যেমন আপনাকে অনেক বেশি পটার পরিশ্রম করতে হয় এবং অনেক বেশি সাধনা করতে হয় ঠিক তেমনি জীবনে ভালোবাসা পেতে গেলে আপনাকে সর্বপ্রথম বিভিন্নভাবে আঘাত পেতে হবে এবং সেই আঘাত যদি আপনি সহ্য করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার জন্য প্রকৃত ভালোবাসা অপেক্ষা করে আছে যেগুলো আপনার জীবনটাকে সুন্দর করতে পারবে।


আসলে আমরা যদি আমাদের ভালবাসার মানুষকে প্রতিনিয়ত ভালবাসতে পারি তাদের আঘাত দেওয়ার পরেও তাহলে কিন্তু সে মানুষগুলো সব সময় আমাদেরকে ভালবাসবে এবং আমাদের কাছে একটা সময় তারা মাথা নত করে আমাদের কেউ তারা আস্তে আস্তে করে ভালবাসতে শুরু করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে অবশ্যই আপনাকে ভালোবাসা দিতে হবে। কেননা আপনি যদি ভালোবাসা দিতে না পারেন তাহলে আপনি আপনার জীবনটাকে কখনো সুন্দর ভাবে সাজাতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি মানুষের কাছ থেকে আঘাত ছাড়া আর কোন কিছু পাবেন না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60992.07
ETH 1619.89
USDT 1.00
SBD 0.42