কি আছে ও চাকরিতে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে এমন একটা নিউজ দেখলাম। তো ভাবলাম যে ওই নিউজটি আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক এবং ওই নিউজটি সম্পর্কে আপনাদের কি ব্যক্তিগত মতামত সেটাও জানা যাক। কারণ কিছু কিছু ব্যাপার হয়তো মাথায় না ঢুকলেও অনেক সময় অনেকে একটু ভালোভাবে এক্সপ্লেইন করলে সেটা একটু বেশি ভালোভাবেই বুঝতে পারি।অর্থাৎ অনেকের ক্ষেত্রে এটা হয় কিনা জানিনা। তবে আমার ক্ষেত্রে এটা ভালোই হয়। তাই জানার পরে ভেবেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো।

কয়েকদিন আগে একটা চাকরির তথ্য ফাঁস হয়েছে এবং চাকরির ওই ব্যাপারটি। অর্থাৎ ওই নিউজটি যেটা ছিলো তার সারসংক্ষেপ হলো একজন ব্যক্তি ২৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছে শুধুমাত্র একটি সরকারি চাকরি পাওয়ার জন্য। এতোটুকু হলেও আমি মেনে নিতাম। কারণ সরকারি চাকরি হলো সোনার হরিণ। তাই এটাকে পাওয়ার জন্য হয়তো তাদের কাছে ২৫ লক্ষ টাকা অনেক কম। কিন্তু এই ২৫ লক্ষ দিয়ে সে যে চাকরিটি পেতে চেয়েছে সেই চাকরির মূল বেতন হলো শুধুমাত্র ৮০০০ টাকা।

এবার তাহলে আপনি ভাবুন ওই সরকারি চাকরিতে এমন কি আছে যে ৮ হাজার টাকা বেতনের চাকরির জন্য মানুষকে ২৫ লক্ষ, ৩০ লক্ষ এভাবে করে ঘুষ দিতে হচ্ছে। সত্যিই কি অবাক করার মতো কাণ্ড আমাদের দেশে ঘটে যায়। তাই না? আর আমরা সবাই আমাদের নিজেদের ওই ছোট ছোট ব্যাপার নিয়ে বসে থাকি। আর এই দিকে এতো বিরাট বিরাট ব্যাপার হয়। এদিকে আমরা কোনো নজর দেই না। এটা আসলে একেবারেই স্পষ্ট যে, যে ব্যক্তিটি এতোগুলো টাকা দিয়ে এই সামান্য চাকরিটি অর্জন করার চেষ্টা করছে। তার কাছে আসলে এই চাকরির মূল বেতন টি কোনো ব্যাপার নয়। তার কাছে মূল ব্যাপার হলো সে চাকরিতে বসে কিভাবে ঘুষ খাবে, সেটা। কারণ সে নিজেই ঘুষ দিয়ে ঢুকছে। তার মানে এটা একেবারে পরিষ্কার যে সে নিজেও চাকরিতে বহাল হওয়ার পরে ঘুষ ই নেবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63789.74
ETH 1693.74
USDT 1.00
SBD 0.41