জীবনটা ছেলে খেলা নয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


soap-bubbles-8253276_1280.webp



লিংক


আমাদের এই ছোট্ট জীবনে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে থাকি। আসলে এই জীবনে যে যত বেশি শিক্ষা অর্জন করতে পারবে সে জীবনে তত আনন্দ উপভোগ করতে পারবেন। শুধু শুধু সময় নষ্ট করে যারা জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে তারা জীবনে কখনো বড় হতে পারে না এবং সমাজে তারা বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট পেয়ে থাকেন। আসলে আমাদের জীবনটা মোটেও ছেলে খেলা নয়। কেননা এই জীবনে আমরা যদি ভালো কাজ করি তাহলে লোকজন আমাদেরকে ভালবাসবে এবং আমরা যদি খারাপ কাজ করি তাহলে লোকজন আমাদেরকে ঘৃণা করবেন। এছাড়াও এমন মানব জীবন হয়তোবা আমরা আর কখনো পাবোনা। আর এই মানব জীবনে যদি আমরা সব সময় ভালো কাজ করে যেতে পারি তাহলে অন্যান্য লোকেরা আমাদেরকে সবসময় মনে রাখবে।


এই সমাজে অনেক ধরনের মানুষকে আমরা দেখতে পাই যারা কিনা তাদের ছোটবেলা থেকে কোন নিয়মকানুন না মেনে তার জীবনে বড় হতে থাকে। এছাড়াও তারা ছোটবেলায় শিক্ষার প্রতি তেমন একটা বেশি গুরুত্ব দেয় না। আসলে যারা শিক্ষার প্রতি গুরুত্ব না দিয়ে জীবনটার প্রত্যেকটা সময়কে নষ্ট করে তারা কখনো জীবনে মাথা উচু করে দাঁড়াতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইসব লোকেরা কিন্তু বেশিরভাগ বিভিন্ন ধরনের অপরাধ জগতে জড়িয়ে পড়ে। আসলে একবার যদি কেউ অপরাধ জগতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু সে কখনো সেই জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না। আর এর জন্য এইসব ছেলেদের একদিক থেকে জীবনটা যেমন নষ্ট হতে এমনি অন্য দিক থেকে তাদের পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়।


কেননা প্রত্যেকটা পরিবারের লোক মন চায় যে তাদের সন্তান জীবনে মানুষের মতো মানুষ হয়ে তাদের শেষ বয়সে তাদের দেখাশোনা করবে। কিন্তু তাদের সন্তানরা যদি সেই ভাবে সঠিক পড়াশোনা না করে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে এবং নিজের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা কিন্তু জোর করে ধরে বেঁধেও ভালো পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসলে নিজের মনের ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে আপনি কোন পুরো পৃথিবীর লোক তাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসতে পারবে না। যদি আমরা সন্তানদেরকে ছোটবেলা থেকে একটা ভালো পরিবেশ দিতে পারি এবং ভালো শিক্ষা গ্রহণ করার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারি তাহলে হয়তোবা তারা সেখান থেকে ভালো কোনো কিছু অর্জন করে জীবনে উন্নতি লাভ করার চেষ্টা করবে।


আর এর জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে কখনো সময় নষ্ট না করি। এভাবে যদি আমরা সবাই মিলে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি এবং দেশ ও দশের সেবার জন্য সবসময় কাজ করতে পারি তাহলে কখনো আমরা খারাপ দিকে এগিয়ে যাব না এবং কেউ আমাদের জোর করে খারাপ দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এজন্য আমরা আমাদের এই ছোট জীবনে সব সময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করব এবং আমাদের সাথে সাথে যারা ভবিষ্যৎ প্রজন্মই পৃথিবীতে আসবে তাদেরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তারা যদি আমাদের দেখে ভালো কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে হয়তোবা তারাও তাদের নিজেদের জীবনটাকে আর কখনো নষ্ট করবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37