তেল ই সব!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে এমন একটি ব্যাপার শেয়ার করবো। যে ব্যাপারটি নিয়ে আমি নিজেই এতো বেশি বিরক্ত এবং এটা আমি খুব ভালোভাবেই জানি যে, ব্যাপারটি যদি আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারাও অনেক বেশি বিরক্ত হবেন। যাইহোক, বেশি কথা না বাড়িয়ে লেখাটি শুরু করা যাক। আসলে সাধারণত ভালো অভিজ্ঞতা গুলো নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলা হয়। অর্থাৎ লেখার মাধ্যমে শেয়ার করা হয়। তো নিজের খারাপ পরিস্থিতি কিংবা খারাপ সময় গুলো নিয়েও আপনাদের সাথে লেখালেখি করতে বরাবরই আমার ভালো লাগে। তো আজকে তাই সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি যেটার সম্মুখীন হয়েছি।
যাইহোক এক টিচারের আমাদের দুই সেকশনের ক্লাস নেওয়া হয়। অর্থাৎ উনি দুই সেকশন এই ক্লাস পান। তো যাই হোক যথারীতি আমরা সেদিন এক্সাম দিতে গেলাম এবং দুই শিফটে দুই সেকশন এর এক্সাম ছিলো। এবং প্রশ্ন ও একই এসেছিলো এবং মোটামুটি উত্তর সকলে একই করেছিলো। যেহেতু সেই সাথে প্রেজেন্টেশন ছিলো এবং প্রজেক্ট ছিলো। এখন মূল ব্যাপার যেটা। সেটা হলো অন্য যে সেকশন, তাদেরকে নাম্বার এতো বেশি বাড়িয়ে দিয়েছে। যেটা কল্পনার বাইরে। কিন্তু একই রকম প্রজেক্ট আমরা নিজেরা দিয়েছিলাম, কিন্তু আমাদেরকে কম দিয়েছেন। আর তার কারণ যখন দেখতে পেলাম। তখন সত্যিই খুব অবাক হয়েছিলাম।
কারণ হলো সেদিন ওরা ওই টিচারকে অনেক গিফট দিয়েছিলো। আসলে এটা কখনোই কোনো ভালো কিছু হতে পারে না অর্থাৎ একটা টিচারকে কিছু স্টুডেন্ট গিফট দিলো বলে তাদেরকে অনেক নাম্বার বাড়িয়ে দিলো এবং যারা সাধারণভাবে পরীক্ষা দিলো তাদেরকে নাম্বার কমিয়ে দিলো। অর্থাৎ এটা কখনোই আসলে কোনো শিক্ষকতার কাজ হতে পারে না। কিন্তু কিছু করার নেই। কারণ বর্তমান যুগে তেল ই সব। হয়তো কথাটি অনেকটা কটু কথা হিসেবে মনে হতে পারে আপনাদের। কিন্তু আপনারা নিজেরাই ভেবে দেখুন, সত্যিই দুনিয়াতে তেল দেওয়া ছাড়া আর কোনো যেনো সফলতার চাবিকাঠি নেই।
Greetings to you. Trust you're good? Please, you're warmly invited to either act as a judge in this singing competition hosted by me or you support the competition with SP delegations of any amount. Your contributions would be highly appreciated. This is the link to the competition.
https://steemit.com/steem-kids-parents/@bossj23/7s7h3e-the-voice-of-steemit-25-singing-competition-edition-1-blind-auditioning-stage