সম গুরুত্বপূর্ণ নয় কি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি নিজের কথা যদি বলি। তাহলে আমি কথা বলতে অনেক বেশি পছন্দ করি আসলে আমার কথা বলতে , অন্য মানুষের সাথে নানান বিষয় নিয়ে কথা বলতে, আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে। অর্থাৎ আমি ভালোবাসি বলা চলে। তার মূল একটি ব্যাপার হলো আমি মানুষ ভালোবাসি এবং মানুষ ভালবাসি বলেই মানুষের সাথে কথা বলতেও আমার বেশি ভালো লাগে। তবে অবশ্যই সে যদি আমার এই রকম চিন্তাভাবনার মানুষ হয় তবে আবার এমন অনেক মানুষ রয়েছে। যারা কথা বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসে।

আমি আসলে এই দু'রকম মানুষের কোনো কাউকে নিয়েই কথা বলতে আসিনি। আমি আসলে যাদেরকে নিয়ে কথা বলতে এসেছি। সেটা হলো, কিছু মানুষ এমন দেখবেন যারা অন্যের কথা কোনো ভাবে কোনোরকমই শুনতে চায় না এবং শুধুমাত্র সারাক্ষণ নিজে কথা বলতে পছন্দ করে। অর্থাৎ এমন ব্যাপারটি যে ধরুন আপনি সারাক্ষণ কথা বলছেন এবং আপনার সামনের মানুষ তার উত্তর পর্যন্ত দিতে দিচ্ছেন না। শুনতে হয়তো অনেকটা অদ্ভুত শুনতে লাগছে। তবে সত্যি কথা এবং এটা আমি অনেকবার দেখেছি যে সত্যি এমন অনেক মানুষ রয়েছে। যারা কখনোই অন্যের কথাকে গুরুত্ব দিতে চায় না। সবসময় নিজে যেটা বলে সেটাকেই সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ সঠিক হিসেবে মেনে নেয়।

আসলে বড় হওয়ার সাথে সাথে এটা শেখা উচিত যে আমার কথা যেমন গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজের কথা যেমন গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে অন্যের কথা ও সমান গুরুত্বপূর্ণ। তাই সবসময় নিজের বক্তব্য রাখার সময় এটা অন্তত একবার খেয়াল করা উচিত যে আমার বক্তব্য রাখার পরে হলেও অন্য কেউ যেনো বক্তব্য রাখার সুযোগ পায়। আপনি যদি অন্য কাউকে কথা বলতে না দেন। তাহলে কিন্তু আপনি নিজেকেই অপমান করছেন। কারণ তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার নিজের কথার ও কোনো গুরুত্ব কিংবা দাম রইলো না। তাই অন্যকে সম্মান করতে শিখুন। অন্যের মতামতের গুরুত্ব দিতে শিখুন। তাহলে দেখবেন অন্যরা সকলে আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41