ভালো মন্দের পার্থক্য
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো মন্দের পার্থক্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীটা একটা আজব জায়গা। এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন এবং সেই জিনিসগুলো দেখে বিভিন্ন ধরনের শিক্ষা নিতে পারবেন। কেননা সবাই বলে যে শিক্ষার কোন বয়স নাই। আসলে এই পৃথিবীর যে ক্ষুদ্র অংশে আমরা বসবাস করি সেই অংশে আমরা সবসময় চেষ্টা করি যে চারিপাশের লোকজন গুলোর সঙ্গে মিলেমিশে বসবাস করার জন্য। কিন্তু এই পৃথিবীতে আমরা এক জায়গায় বসবাস করলেও এই একই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের লোক বসবাস করে। অর্থাৎ কেউ ভালো মানুষ বসবাস করে আবার কেউ খারাপ মানুষ বসবাস করে। কিন্তু আমরা কখনো চেষ্টা করেও পৃথিবী থেকে এই ভালো-মন্দ একসাথে করতে পারবো না। কেননা এই দুই শ্রেণীর মানুষের মধ্যে মনের কখনো মিল হয় না।
আসলে একটা জিনিস আমাদের সব সময় মানতেই হবে যে পৃথিবীতে যদি মন্দ না থাকতো তাহলে আমরা কখনো ভালো কদর করতে বুঝতাম না। আর এই ভালো মন্দের পার্থক্য নিয়ে আমরা সবসময় বসবাস করার চেষ্টা করি। আসলে ভালো মানুষগুলো চিন্তা ভাবনা সব সময় ভালো হয় এবং তারা সবসময় দেশ ও দশের ভালো করার জন্য চেষ্টা করে। আপনারা সহজে হয়তোবা ভালো-মন্দের পার্থক্যটা বের করতে পারবেন না। কেননা ভালো মানুষগুলো যেভাবে স্বাভাবিকভাবে চলার চেষ্টা করে ঠিক খারাপ মানুষেরা সব সময় তাদের দিকে সেই একইভাবে চলার চেষ্টা করলেও তাদের মনের ভিতর বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা থাকে। অর্থাৎ তারা ভালো মানুষের মুখোশ পরে সমাজে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে।
আর যতই তারা সমাজের মধ্যে মিলেমিশে থাকার চেষ্টা করুক না কেন তারা কিন্তু সুযোগ পেলে অন্যের ক্ষতি করতে দুইবার চিন্তা করে না। কিন্তু আমাদের সমাজে এখন একটা জিনিস সবসময় আমরা খেয়াল করে দেখেছি যে বর্তমান সময়ে ভালো মানুষের পক্ষে খারাপ মানুষের সংখ্যা এতটাই বেশি যে খারাপ মানুষ বাদ দিলে ভালো মানুষ হাতে গোনা কয়েকজন থেকে যাবে। অর্থাৎ যে সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি সেই সমস্ত কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সেই সমাজের লোকজন গুলো পৃথিবীর সকল ধরনের সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিত থাকে। আসলে খারাপ মানুষের সব সময় নিজেদের স্বার্থটকে বড় করে দেখে এবং অন্যের কিভাবে ক্ষতি করা যায় সেজন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে।
আসলে এই ভালো মন্দের পার্থক্যের থেকে আমরা সবসময় ভালো মানুষগুলোর গুণ যাতে আমাদের জীবনে গ্রহণ করতে পারে সেজন্য চেষ্টা করতে হবে। যদিও খারাপ হওয়ার থেকে ভালো হওয়াটা অনেক বেশি কঠিন তাই আমাদের সব সময় এই কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আর সবাই বলে যে ভালো হতে পয়সা লাগে না। ঠিক এজন্য আমরা আমাদের নিজেদেরকে অবশ্যই পরিবর্তন করে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সামনে দিকে এগিয়ে যেতে পারি এবং পৃথিবীতে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা বাড়িয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর সুন্দর একটা দেশ গঠন করতে পারব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আমাদের সমাজে ভালো ও খারাপ দুই ধরনের মানুষ থাকে। খারাপ মানুষ বেশি হলে সমাজ উন্নতির দিক থেকে অনেকটাই পিছিয়ে যায়। তাই সবাইকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। ভালো মানুষ হতে কষ্ট হলেও, এতে সমাজের উপকার হয়। সবাই মিলে ভালো কাজ করলে দেশ ও যাতে অনেক দূরে এগিয়ে যাবে। যাই হোক বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
প্রতিটি সমাজে ভালো মানুষ থাকার পাশাপাশি মন্দ মানুষও রয়েছে। যদিও বর্তমানে মন্দ মানুষের সংখ্যাই বেশি। তাইতো বেশিরভাগ সমাজের দিন দিন অধঃপতন হচ্ছে। কারণ ভালো মানুষ সংখ্যায় কম বলে, তাদেরকে প্রাধান্য দেওয়া হয় না। বরং তারা ভালো কোনো কাজ করতে গেলে, খারাপ মানুষেরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। যাইহোক আমাদের সবার উচিত দেশের উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।