অন্যের ক্ষতি করতে নেই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের ক্ষতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


battle-2027464_1280.png



লিংক

এই পৃথিবীটা একটা আশ্চর্য ধরনের জায়গা। যেখানে আপনি অন্য কারো ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একদিন আপনারও কেউ ক্ষতি করছে এবং সেই ক্ষতির থেকে কেউ আপনাকে আর উদ্ধার করছে না। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যেরকম আচরণ মানুষের সাথে করবো ঠিক সেইরকম আচরণ একদিন না একদিন আমাদের জীবনে ঘটে যাবে। আসলে এই পৃথিবীতে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ তা বোঝা কিন্তু বড়ই কঠিন। কেননা ভালো মানুষ গুলো সব সময় সাধারণভাবে জীবন যাপন করতে চেষ্টা করে এবং তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে তারা ভালো না খারাপ মানুষ। অর্থাৎ তারা কিন্তু সমাজে কখনো মুখোশ পরে ঘুরে বেড়ায় না। তারা সব সময় একটা স্বাভাবিক জীবন যাপন করতে অনেক বেশি পছন্দ করে।


কিন্তু কিছু কিছু খারাপ শ্রেণীর লোক রয়েছে যারা সব সময় ভালো হবার মুখোশ পড়ে সমাজে ঘুরে বেড়ায় এবং মানুষের কাছ থেকে ভালোবাসা নেয়ার জন্য তারা বিভিন্ন ধরনের মিষ্টি কথা বলে থাকে। আসলে এইসব মানুষগুলো মিষ্টি কথা বলে মানুষের ক্ষতি করতে কখনো দুইবার চিন্তা করে না। আসলে এই সব মানুষদের জন্য কিন্তু আজ বিভিন্ন মানুষ অনেক বেশি বিপদে পড়ে এবং সেই বিপদ থেকে কিন্তু তারা সহজে আর বের হয়ে আসতে পারে না। আসলে এই পৃথিবীতে যদি মানুষ সবসময় নিজেদের কাজে ব্যস্ত থাকে তাহলে তারা আর কখনো অন্যের ক্ষতি করতে চাইবে না এবং নিজেদের জীবনকে কি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিকে সবসময় চেষ্টা করবে। কিন্তু এই খারাপ মানুষ গুলো সব সময় অলসের মতো দিন যাপন করে এবং অন্যের ক্ষতি করতে তারা অনেক বেশি আনন্দ পায়।


আসলে অন্যের ক্ষতি করলে যে জীবনে উন্নতি করা যায় না তা সেসব মানুষগুলো কখনো বুঝতে চেষ্টা করে না। আসলে একটা কথা সবাই আমরা জানি যে অলস মস্তিষ্ক হল শয়তানের কারখানা। আর অলস প্রকৃতির লোকেরা সব সময় বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং মানুষের কাছ থেকে তারা কখনো আর ভালোবাসা পায় না। এই মানুষের ভিড়ে কিন্তু এইসব খারাপ মানুষদের সংখ্যা একটু বেশি হয়। কেননা এই খারাপ মানুষগুলোকে বাদ দিয়ে যদি ভালো মানুষ আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে হাজার একজন লোকের মধ্যে মাত্র দুই একজন ভালো মানুষ আমরা দেখতে পারবো। আসলে এইসব খারাপ মানুষদের মধ্যে জীবন যাপন করা বড়ই কঠিন মনে হয়। কেননা কে কখন কোথা থেকে এসে আমাদের ক্ষতি করবে আমরা মোটেও সেটি বুঝতে পারবো না।


আসলে অন্যের যদি ক্ষতি না করে আমরা যদি অন্যের উপকার করতে পারি তাহলে সেই লোকগুলো আমাদেরকে মন থেকে ভালবাসবে এবং তারা আর কখনো আমাদের ভুলতে চেষ্টা করবে না। আসলে মানুষের উপকার করার মধ্যে যে একটা শান্তি রয়েছে সেই শান্তি কিন্তু আমরা আর অন্য কোন কিছুতে খুঁজে পাবো না। আসলে পৃথিবীর সব মানুষগুলো যদি একে অন্যের ক্ষতি না করে যদি একে অন্যের উপকারে এগিয়ে আসতে পারে তাহলে মানুষ আর কখনো কোন ধরনের বড় বিপদে পড়বে না। এছাড়াও মানুষ মানুষকে নিঃসন্দেহে মন দিয়ে ভালবাসতে পারবে এবং তাদের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সাহায্য পেতে পারবে। আর এজন্য আমাদের সবার মন মানসিকতাকে অবশ্যই পরিবর্তন করে একটা সুন্দর পৃথিবী গড়তে হবে যেখানে সবাই সবাইকে সাহায্য করবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last year 

মানুষের ভালোবাসা পেতে,সুন্দর পরিবেশ তৈরি করতে, অবশ্যই মানুষের ভালোবাসার পাত্র হতে হবে ভালো কর্ম দ্বারা। যারা মানুষকে ঘৃণা করে বা অহংকার করে ক্ষতি করে তাদেরকে কেউ মনে রাখে না। মানুষের অন্তরে ঠাঁই পায় না এই শ্রেণীর মানুষ। তাই সবসময় চেষ্টা করতে হবে মানুষের উপকারে আসার জন্য। ছোট্ট এই জীবনটা যদি মানুষের উপকারে বিলিয়ে দেওয়া যায় তাহলে জীবনটা ধন্য। যুগ যুগ ধরে মানুষ গুণবান ভালো মানুষদেরকে স্মরণ করেন।

 last year 

আসলে অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়া অসম্ভব। কারণ আমি যে অন্যায় করবো তার ফল অবশ্যই আমাকে ভোগ করতে হবে--- আর এটাই হলো চিরন্তন সত্য কথা। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্যের ক্ষতি না করে অন্যকে উপকার করা।

 last year 

কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।আসলে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।অন্যের ক্ষতি করে নিজের উন্নতি করা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারাই অন্যের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। কথায় আছে না অতি ভক্তি চোরের লক্ষণ। যাইহোক এখন আসলে মানুষ চেনা বড় দায়। তবে যারা অন্যের ক্ষতি করে, তারাই দিনশেষে নানানভাবে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62600.41
ETH 1629.61
USDT 1.00
SBD 0.40