নিজেকে ছোট করা যাবে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজেকে ছোট করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই সমাজের কিছু কিছু লোক রয়েছে যারা সবসময় মানুষকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে ছোট করি অন্যের সামনে তাহলে কিন্তু তারা আমাদেরকে কখনো সম্মান করবেন এবং প্রতিনিয়ত তারাও আমাদেরকে ছোট করতে চেষ্টা করবে। আসলে যারা নিজেকে অন্যের কাছে ছোট করে তুলে ধরে তারা কখনো অন্যের কাছ থেকে সম্মান পায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে ছোট করে সমাজে মেলামেশা করার চেষ্টা করি তাহলে সমাজের লোকগুলো আমাদেরকে কখনো মেনে নেবে না এবং সব সময় তারা আমাদেরকে তুচ্ছ বলে মনে করবে। আর এর হলে আমরা কখনো সমাজ থেকে ভালোবাসা পাবো না।
আসলে এই পৃথিবীতে নিজেদেরকে বড় করে তুলে ধরার জন্য সর্বপ্রথম আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কেননা আমরা যদি কঠোর পরিশ্রম করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়বো। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা নিজেদেরকে ছোট বলে মনে করে তারা কিন্তু খুব একটা বেশি দূর কখনো এগিয়ে যেতে পারে না। কেননা সেই ব্যক্তিদের নিজেদের প্রতি কোন ভরসা থাকে না এবং নিজেদের সামনে নিজেরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য একটা বিষয় কি আমাদের মনে রাখতে হবে যারা নিজেদেরকে ছোট করে তারা কিন্তু অন্যের কাছে কখনো বড় হতে পারে না।
তাইতো নিজেদের চোখে যদি আমরা নিজেদেরকে বড় করে ধরতে পারি এবং এই বড় করে ধরার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে পারি তাহলে একদিন না একদিন আমরা অবশ্যই বড় হতে পারব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষের মন মানসিকতা কখনো এক হতে পারে। অর্থাৎ কিছু কিছু মানুষ রয়েছে তারা যেমন নিজেদেরকে সবসময় তুচ্ছ বলে মনে করে তাই তারা অন্য মানুষকে কখনো বড় করে তুলে ধরতে পারে না। অর্থাৎ তারাও এই মানুষগুলোকে তুচ্ছ বলে মনে করে। আসলে যারা এই পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চেষ্টা করে এবং বড় হওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে তারা কিন্তু অন্যের সামনে সবসময় একটা সম্মানের পাত্র হয়ে থাকে।
আসলে এজন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে নিজেদেরকে অবশ্যই একটা ভালো স্থানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করব। আর আমরা সব সময় যেখানে সম্মান কখনো সেখানে কখনো এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে তৎক্ষণাৎ সেই জায়গা পরিত্যাগ করা উচিত। কেননা আপনি যদি সেই জায়গায় বেশিক্ষণ স্থান করেন তাহলে কিন্তু সেখানে আপনার মান সম্মান যেমন নিচে নেমে যাবে ঠিক তেমনি তারা আপনাকে বিভিন্ন ধরনের কটুক্তি করতে থাকবে। আর এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় সেখানেই থাকার চেষ্টা করব যেখানে আমাদের সম্মান রয়েছে এবং সেই জায়গার মানুষগুলো সব সময় আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালবাসে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।