দুঃখ না থাকলে সুখের প্রকৃত মূল্য বোঝা যায় না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই ব্যাপারটি নিয়ে আমি আগেও লেখালেখি করেছি এবং আমার মনে হয় যে এটা খুব সত্যি একটি কথা। অর্থাৎ আসলে দুঃখ না থাকলে প্রকৃত সুখের মূল্য আমরা কখনোই দিতে পারব না। কারণ প্রকৃত সুখের মূল্য দিতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে দুঃখকে। অর্থাৎ এই যে অন্ধকার যদি না হতো, আমরা কিন্তু কখনো আলোর গুরুত্ব কী, সেটা বুঝতাম না। আবার কখনো যদি আলো না হতো, তাহলে আমরা অন্ধকারের গুরুত্ব কী, সেটা আমরা বুঝতাম না। অর্থাৎ আমাদের জীবনের সকল কিছুরই গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমাদের জীবনে যা যা ঘটে থাকে, সেসব কিন্তু এমন একটা ব্যাপার যে না ঘটলে আমরা সেটার গুরুত্ব কখনোই বুঝতে পেতাম না।
তেমন একটি ব্যাপার হলো সুখ এবং দুঃখ। অর্থাৎ আমাদের জীবনে যখন দুঃখের অন্ধকার ছায়া নেমে আসে, তখন আসলে যখন আমাদের জীবনে পরবর্তীতে দুঃখ চলে যাওয়ার পরে সুখ আসে, তখনই আমরা বুঝতে পারি যে জীবনে সুখের প্রয়োজনীয়তা কতখানি বেশি। সুখ আমাদের ধরা দেয় এক অচিন পাখি হয়ে। দুঃখের পরে একটা মানুষ যখন দুঃখের কষ্টের কাছে হেরে যায়, তখন সুখই একমাত্র পারে তাকে ওই কষ্ট থেকে রেহাই দিতে। অর্থাৎ সুখের মাধ্যমেই আসলে আমরা এই কষ্টগুলো থেকে রেহাই পেতে পারি। আর তাই আমার কাছে মনে হয়, সুখটা যেমন প্রয়োজনীয়, ঠিক একইভাবে দুঃখটাও অনেক বেশি প্রয়োজনীয়। আসলে দুঃখ থাকলেই তবেই আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি।
এই লেখাটি লেখার কারণ হলো, আমরা অনেক সময় অনেক রকমের হাহুতাশ করি। কারণ আমাদের জীবনে অনেক সময় অনেক দুঃখ আসে। সেই কারণে, কিন্তু সবসময় দুঃখ যে খারাপ কিছু, সেটা না ভাবাই বোধহয় ভালো। অর্থাৎ দুঃখকে আপন করে নিয়ে সেই দুঃখকে কী করে সুখে রূপান্তরিত করতে হবে, আমরা যদি সেটা নিয়ে ভাবি, তবে আমার মনে হয় যে ব্যাপারটি আরো বেশি সহজ হয়ে যায়। কারণ দুঃখকে সুখে রূপান্তরিত করতে পারাটাই জীবন, ওটাই হলো আসল সফলতা। কারণ আমরা যখন দুঃখকে সুখে রূপান্তরিত করি, তখন আসলে আমাদের জীবন বদলে যায়। বলা চলে, আমাদের জীবনে সুখের ছায়া নেমে আসে এবং সুখ জিনিসটাও আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 5 months ago
$0.00
Reveal Comment