খারাপ লোক থেকে দূরে থাকুন
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ লোক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ আমাদের চারিপাশে বসবাস করে। এসব মানুষগুলোর মধ্যে কেউ আছে ভালো মানুষ আবার কেউ আছে খারাপ মানুষ। আসলে ভালো-মন্দ নিয়ে আমাদের এই সমাজ। কিন্তু একটা জিনিস আমাকে চিন্তা করলে খারাপ লাগে যে আমাদের সমাজে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা তুলনামূলক ভাবে একটু বেশি। আর এইসব খারাপ মানুষদের জন্য আমরা তখন সামনের দিকে এগিয়ে যেতে পারিনা অথবা চেষ্টা করলেও তারা সেই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। কেননা এসব লোকেরা কখনো অন্যের উন্নতি চায়না এবং তারা সবসময় অন্যদেরকে কখনো বোঝেনা। আর এসব লোকেরা কখনো সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। এজন্য সমাজের মানুষেরা তাদেরকে মোটেও পছন্দ করে না।
একটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা কিনা অন্যান্য মানুষদেরকে সবসময় নিজের দিকে চেপে রাখতে ব্যস্ত থাকে। কেননা এসব মানুষেরা চায় যে তারা সবসময় সমাজের উঁচু স্থানে থাকবো এবং অন্যান্য মানুষেরা তাদের গোলামী করুক। আসলে সেই দিনগুলো এখন আর নেই। কেননা মানুষ এখন অনেকটা বদলে গেছে। তারা এখন নিজেদের ভালো বোঝে এবং খারাপ মানুষদের থেকে দূরে থাকার জন্য সব সময় চেষ্টা করে। আসলে এসব খারাপ মানুষ কখনো মানুষের জন্য ভালো চিন্তা ভাবনা করে না। তারা সবসময় চায় যে কি করবে মানুষের ক্ষতি করা যায় এবং মানুষেরা সবসময় তাদের আশেপাশে তাদের সাহায্য করার চেষ্টা করুন। কিন্তু যারা অন্যের ক্ষতি করে তারা কি করে নিজেদের ভালো চায়।
আসলে আপনি খারাপ লোকের যতই ভালো করুন না কেন তারা কিন্তু সবসময় খারাপই থাকে। কেননা তাদের যদি আপনি বিপদ থেকে উদ্ধার করেন তাহলে পরবর্তীতে আবার তারা খারাপ কর্মকান্ডে লিপ্ত হয় এবং মানুষের খারাপ করার চেষ্টা করে। আসলে এই মানুষরা কখনো ভালো হতে পারে না। কেননা আপনি যদি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তাহলে তারাই কিন্তু আপনার আবার পুনরায় ক্ষতি করার চেষ্টা করবেন। আসলে এই ধরনের নিচে এবং খারাপ মন মানসিকতার লোকেদের থেকে আমাদের সব সময় দূরে থাকা অবশ্যই দরকার। কেননা তাদের যতই আমরা কাছে থাকবো ততই তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার সব সময় চেষ্টা করবে।
আসলে আমাদের সবাইকে এইসব খারাপ লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং তাদের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে আমরাও কিন্তু খারাপ দিকে এগিয়ে যেতে পারি। আসলে খারাপ মানুষেরা যেহেতু কখনো দেশের উন্নতি করবে না তাই আমাদের নিজেদেরকে এই খারাপ মানুষদের বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। আর আমরা যদি নিজেরা মিলে চেষ্টা করতে পারি তাহলে এইসব খারাপ লোকেদের আমাদের আর কোন প্রয়োজন হবে না। কেননা আমরা নিজেরাই সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এভাবে আমরা এমন একটা সুন্দর দেশ গঠন করতে পারব যেখানে শুধুমাত্র ভালো মানুষেরা একসাথে থাকব আর খারাপ মানুষদেরকে দূরে ঠেলে দেবো।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আসসালামুয়ালাইকুম প্রিয় স্টিম বন্ধু। আপনার গল্পটি অনেক সুন্দর হয়েছে। সত্যি ভাবার বিষয় বাস্তব জীবনের সাথে গল্পটা পুরো মিল রয়েছে। পরবর্তী নতুন গল্পের জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।