ইঁচড়ের মুড়িঘন্ট @hasnahena '10% to @beautycreativity'
আসসালামুয়ালাইকুম, আমি @hasnahena
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ইঁচড়ের একটি চমৎকার রেসিপি।
আমাদের জাতীয় ফল কাঁঠাল। তরকারির উপযুক্ত ছোট এবং কচি কাঁঠাল কে ইঁচড় বলা হয়। কচি কাঁঠাল দিয়ে হরেক রকম উপাদেয় খাবার প্রস্তুত করা যায়। কাঁচা কাঁঠাল কাটাকাটির সময় যতটা যন্ত্রণা দেয় রান্নার পর এর স্বাদ সমস্ত পরিশ্রম কে ভুলিয়ে দেয়। কাঁঠালের কাবাব ঠিকঠাক মতো বানাতে পারলে মাংসের কাবাব কে ও হার মানাবে । এছাড়া কাঁঠাল শুঁটকি দিয়ে ডাল দিয়ে এমনকি পাঁচমিশালী সবজি দিয়ে নিরামিষ ...আহ! এক কথায় অসাধারণ। আবার কাঁঠাল দিয়ে বিরিয়ানি , গ্ৰীল , কোরমা যোগ করেছে বাঙ্গালী রসনায় ভিন্ন মাত্রা। যদি কখনো না খেয়ে থাকেন বা রেসিপি লাগবে ...তাহলে জানাতে ভুলবেন না। এত রেসিপি র মধ্যে দুই বাংলার জনপ্রিয় রেসিপি মুড়িঘন্ট কেন বাদ থাকবে। তবে আজ মুড়িঘন্ট রান্না করব একটু ভিন্ন ভাবে।চলুন দেখে নিই নিরামিষ কাঁঠালের মুড়িঘন্ট কিভাবে রান্না করতে হয়।
উপকরণ:
ইঁচড় আধা সিদ্ধ: ৫০০ গ্ৰাম
আতপ চাল :১কাপ
মসুর ডাল: ১কাপ
নারিকেল কোরা: ১/২ টা
টমেটো রস : ৪টি
সরিষার তেল:১/২ কাপ
আদা বাটা : ১ টে.চামচ
রসুন বাটা : ৩ কে চামচ
পিঁয়াজ কুচি: ৪টি
হলুদ গুঁড়া : সামান্য
মরিচ গুঁড়া ১চা চামচ
জিরা গুঁড়া: ২চা চামচ
লবণ: পরিমাণমতো
গরম মসলা গুঁড়া:আধা চা-চামচ
ঘি , রসুন, শুকনা মরিচ , অল্প নারিকেল( ১টে চামচ) বাগাড়ের জন্য।
pixabay
প্রণালী: প্রথমে ইঁচড় সিদ্ধ করে নিন। চাল সারারাত ভিজিয়ে রাখুন আর ডাল দুই ঘণ্টা। কড়াই তে তেল গরম করে তাতে পেঁয়াজ নরম হলে একে একে বাটা ও গুঁড়া মসলা যোগ করুন। মসলার কাঁচা গন্ধ গেলে টমেটো রস দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর পানি , চাল, ডাল ও লবণ দিয়ে ভালো করে বলক আনুন। বলক এলে ইঁচড় ও নারিকেল কোরা দিয়ে চাল -ডাল গলে যাওয়া পর্যন্ত রান্না করুন।ঝোল ঘন হলে গরম মসলা গুঁড়া দিয়ে চুলা বন্ধ করুন। এরপর বাগাড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
এবার একটু জেনে নিই কাঁঠালের পুষ্টি গুণ:
প্রতি ১০০ গ্ৰাম কাঁঠালে আছে
প্রোটিন: ১.৫গ্ৰাম,
এনার্জি: ৯৪ গ্ৰাম
কার্বোহাইড্রেট: ২৪ গ্ৰাম
স্নেহ: ০.১ গ্ৰাম
আঁশ : ১.৬ গ্ৰাম
ভিটামিন সি: ৬.৭ মাইক্রো গ্ৰাম
ভিটামিন বি: ০.১ মাইক্রো গ্ৰাম
pixabay
সবাই কে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।