প্রকৃতির সতেজ সংস্পর্শ || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ ও সুন্দর রাখার চেষ্টা করছি, প্রকৃতির নির্জনে কিংবা প্রকৃতির সান্নিধ্যে। সত্যি বলতে এটা একটা দারুণ সুযোগ অন্তত আমাদের জন্য, আমাদের চারপাশের সুন্দর প্রকৃতির অবস্থানের জন্য। আমরা কিন্তু চাইলেই প্রকৃতির সতেজতায় প্রবেশ করতে পারি, আমরা কিন্তু চাইলেই একটু সতেজ উষ্ণতার ছোঁয়া নিতে পারি, কারণ আমাদের জন্য এমন সুযোগ রয়েছে।
অথচ অনেক ক্ষেত্রে কিংবা অনেক জায়গায় এমন সুযোগ নেই, হয়তো তারা আমাদের চেয়ে ধনী রাষ্ট্র, হয়তো তারা আমাদের চেয়ে অনেক বেশী আধুনিক ও উন্নত। কিন্তু তবুও তাদের এমন প্রকৃতির সতেজতা কিংবা সজীবতা মুহুর্তের মাঝে উপভোগ করার সুযোগ নেই। হ্যা, হয়তো আছে কিন্তু তার জন্য তাকে পাড়ি দিতে হবে হাজার মাইল, কিংবা তাকে ছুটি নিয়ে পরিবারসহ সেখানে ছুটে যেতে হবে। অথচ আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছেন, মনে চাইলেই প্রকৃতির নীবর সতেজতায় হারিয়ে যেতে পারি।
সেদিন প্রত্রিকায় পড়লাম এখনো পর্যন্ত এশিয়ার মাঝে বাংলাদেশ সেরা শুধুমাত্র আবাদযোগ্য কৃষি জমির কারণে। সমতল ভূমির বিস্তর জায়গা এখনো শুধুমাত্র কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, সতেজতার দারুণ এক মুগ্ধতা এখনো কৃষকের হৃদয় প্রশান্ত করে দেয়। আমাদের শৈশব থেকে শুরু করে কৈশোর কিংবা বর্তমান এই সময়ের পুরোটার মাঝেই জুড়ে আছে, সবুজ ও সতেজ প্রকৃতির সতেজ হাওয়া, নিবিড় ভালোবাসা, যা অন্য কিছুর সাথে তুলনা করা চলে না, যা উন্নত হওয়া কিংবা ঢের অর্থের মালিক হওয়ার সাথে আসে না।
সত্যি, একটু চিন্তা করে দেখুন, আমাদের চারপাশের দৃশ্যবলী এবং সুন্দর প্রকৃতির অবস্থান নিয়ে। এটা সৃষ্টিকর্তার এক অসীম রহমত ছাড়া অন্য কিছু নয়। সেদিন গ্রামের বাড়িতে যাওয়ার পথে শৈশবের সেই ভালোলাগা দৃশ্যগুলো পুনরায় দেখলাম। ধান কাটার পর আমরা কত না হৈ চৈ করেছি খের নিয়ে। ধানের খের শুকিয়ে সেগুলোকে যখন সংরক্ষণ করার চেষ্টা করা হতো উচু করে, আমরা দৌড়ে গিয়ে সেগুলোর উপর উঠতাম এবং লাফ দিতাম।
অনেক সময় সেগুলোর ভেতরে লুকিয়ে যেতাম দারুন এক আনন্দ নিয়ে, অনেক সময় হাত পা ছিলে যেতো খেরের দাড়ালো অংশের সাথে লেগে, অনেক সময় শরীর প্রচুর চুলকাতো, কিন্তু তবুও আমরা থেমে যেতাম না। দারুণ একটা আনন্দ উদযাপন করার চমৎকার সুযোগ হিসেবে খেলাধুলায় মত্ত থাকতাম। প্রকৃতির ভালোবাসা সত্যি আমাদের জন্য এক দারুণ নেয়ামত, সতেজ ও সুন্দর থাকার দারুণ এক অপূর্ব সুযোগ।
তারিখঃ মার্চ ১৮, ২০২৬ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Sort: Trending
[-]
steemcurator08 (56) 8 days ago